মোট 250+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
পাকস্থলীতে এসিড প্রশমিত করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
পাকস্থলীর অতিরিক্ত এসিড প্রশমনে মূলত মৃদু ক্ষারধর্মী হাইড্রোক্সাইডগুলো ব্যবহৃত হয়। যেমন: Al(OH)3, Mg(OH)2 ইত্যাদি। এসিডের সাথে এদের বিক্রিয়া নিম্নরূপ:
Al(OH)3+3HCl⟶AlCl3+3H2OMg(OH)2+2HCl⟶MgCl2+2H2O
NaOH, KOH, Ca(OH)2 এরা তীব্র ক্ষার এবং এদের ক্ষয়কারী ধর্ম বিদ্যমান থাকে বলে পেটের এসিড প্রশমনে এগুলো ব্যাবহৃত হয় না।
কোনটির বন্ধন শক্তি সর্বাধিক?
H−H বন্ধন শক্তি 436 kJ/mol
N≡N বন্ধন শক্তি 946 kJ/mol
O=O বন্ধন শক্তি 498 kJ/mol
Cl−Cl বন্ধন শক্তি, 244 kJ/mol
অর্থাৎ বন্ধন শক্তি সর্বাধিক N ≡N এর।
মোমে কোন উপাদান মৌলটি উপস্থিত?
মোম হলো হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বনসমূহ মূলত কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হয়। অর্থাৎ মোম হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হয়।
কোনটির Fermentation-এ ইথানল পাওয়া যায়?
মূলত কার্বহাইড্রেটের Fermentation (গাজন)এর মাধ্যমে ইথানল পাওয়া যায়। কার্বহাইড্রেটের উৎসগুলো হলঃ ধান (চাল, ভাত), গম, আলু, ভুট্টা, ইক্ষু ইত্যাদি। এছাড়া চিনিকলে উপজাত হিসেবে ইথানল উৎপন্ন হয়।
উদ্দীপকের মৌলগুলোর মধ্যে-
i. A-এর আয়নিকরণ শক্তি D অপেক্ষা কম
ii. D-এর পারমাণবিক আকার Q. অপেক্ষা ছোট
iii. E, D অপেক্ষা অধিকতর সক্রিয়
নিচের কোনটি সঠিক?
(i) গ্রুপে উপরদিকে আয়নিকরণ শক্তি বেশি হয়। তাই A-এর আয়নিকরণ শক্তি, D অপেক্ষা বেশি।
(ii) D তথা Li (1s² 2s²-এর ইলেকট্রন দু'টি শক্তিস্তরে বিন্যস্ত, কিন্তু Q তথা Cl (1s²2s²2p 3s²3p5 )-এর ইলেকট্রনগুলো তিনটি শক্তিস্তরে বিন্যস্ত।
সুতরাং Q অপেক্ষা D ছোট।
(iii) গ্রুপ 1 এবং 2-তে নিচের দিকে সক্রিয়তা বাড়ে। তাই D-এর চেয়ে E অধিকতর সক্রিয়।
কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি?
আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়।
আণবিক ভরসমূহ:
ইথিলিন (CH2=CH2)−28,
অ্যামোনিয়া (NH3)−17,
নাইট্রোজেন ( N2 ) - 28,
ফ্লোরিন (F2)−38 ।
NH₃-এর আণবিক ভর সবচেয়ে কম এবং ব্যাপন হার সবচেয়ে বেশি।
ভূ-ত্বকে সিলিকনের শতকরা পরিমাণ কত?
ভূ-ত্বকে সিলিকনের পরিমান 27%, অ্যালুমিনিয়াম 8.4%, আয়রন 5%, ক্যালসিয়াম 4% বিদ্যমান।
Ti মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
Ti এর পারমাণবিক সংখ্যা হলো 22।
Ti এর ইলেকট্রন বিন্যাস:
Ti(22)=1 s22 s22p63 s23p63 d24 s2
যদি কোন মৌলের ৪ অরবিটালের পূর্বে এ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে, s ও d এর মোট ইলেকট্রন সংখ্যা হলো ঐ মৌলের গ্রুপ সংখ্যা, Ti এর 3d² এবং 4s² মোট ইলেকট্রন (2+2) বা 4টি। সুতরাং T পর্যায় সারণির 4 নং গ্রুপে অবস্থিত।
ড্রাইসেলে-
i. গ্রাফাইট ক্যাথোড
ii. জিঙ্ক বিজারক
iii. অ্যানোড ঋণাত্মক
নিচের কোনটি সঠিক?
i. ড্রাইসেলে গ্রাফাইট মূলত ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়।
ii. জিংক মূলত অ্যানোড বা জারণ তড়িৎদ্বার হিসেবে ব্যাবহৃত হয়, যেখানে, জিংক ইলেকট্রন ত্যাগ করে বিজারকের ভূমিকা পালন করে।
iii. ড্রাইসেল মূলত একটি গ্যালভানিক সেল, যেখানে অ্যানোড বা জারণ তড়িৎদ্বার ঋণাত্মক হয়। এবং ক্যাথোড বা বিজারণ তড়িৎদ্বার ধনাত্মক হয়। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড বা জারণ তড়িৎদ্বার হয় ধনাত্মক এবং ক্যাথোড বা বিজারণ তড়িৎদ্বার হয় ঋণাত্মক।
ডিমের খোসার সাথে লেবুর রস যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে?
ডিমের খোসা মূলত ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে যেকোনো এসিড যোগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, লবণ ও পানি উৎপন্ন হয়।
বিক্রিয়াটি নিম্নরূপ:
CaCO3+2HCl⟶CaCl2+CO2+H2OCaCO3+H2SO4⟶CaSO4+CO2+H2O
কোনটি কৃত্রিম পলিমার?
কৃত্রিম পলিমার মূলত মনুষ্যসৃষ্ট উচ্চ আণবিক ভর বিশিষ্ট ম্যাক্রোমলিকুলস। সিন্থেটিক প্লাস্টিক, ফাইবার এবং সিন্থেটিক রাবার মূলত কৃত্রিম পলিমার। এছাড়াও PVC, নাইলন- 6:6, টেফলন, পলিপ্রোপিন, পলিথিন, ম্যালামাইন ইত্যাদি কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমারের মাঝে সেলুলোজ, স্টার্চ, প্রাকৃতিক রাবার, প্রোটিন ইত্যাদি রয়েছে।
সোডিয়াম প্রোপানয়েটের সাথে সোডালাইমের বিক্রিয়ায় কোন হাইড্রোকার্বনটি উৎপন্ন হয়?
CH3CH2−COONa+NaOHCaOΔCH3−CH3+Na2CO3
∴ উৎপন্ন হাইড্রোকার্বনটি CH3−CH3 বা C2H6 ।
কোনটির pH এর মান বেশি?
অগ্ন্যাশয় রসের pH = 8.1, পাকস্থলীর pH = 1, রক্তের pH = 7.43 – 7.45 এবং মূত্রের pH = 6।
অর্থাৎ, অগ্ন্যাশয় রসের pH মান বেশি এবং তা ক্ষারীয় প্রকৃতির।
250 mL দ্রবণে 4.9g খাবার লবণ দ্রবীভূত করা হলো।
দ্রবণটিতে আরও কতগ্রাম লবণ যোগ করলে তা-সেমিমোলার দ্রবণে পরিণত হবে?
সেমিমোলার =0.5M । ∴w=1000SMV=−10000.5×58.5×250=7.31 g
∴ আরো লবণ যোগ করতে হবে, (7.31−4.9)g=2.41 g
অলিয়ামের সংকেত কোনটি?
ধুমায়মান সালফিউরিক এসিডকে অনিয়াম বলে। SO3 গ্যাসকে 98% H2SO4এ শোষন করলে অলিয়াম উৎপন্ন হয়।
2024 সালের আরও 235+ বোর্ড প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো