সংবাদ
06 Sep, 2026
•
1 মিনিট পড়া
২০২৬ সালের এসএসসি ফল পুনঃনিরীক্ষণের বিষয়ে যা জানা গেল -
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। দেশের ১১টি শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সুযোগ থাকায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পৌনে ১৩ লাখে।