মোট 250+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
Ti মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
Ti এর পারমাণবিক সংখ্যা হলো 22।
Ti এর ইলেকট্রন বিন্যাস:
Ti(22)=1 s22 s22p63 s23p63 d24 s2
যদি কোন মৌলের ৪ অরবিটালের পূর্বে এ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে, s ও d এর মোট ইলেকট্রন সংখ্যা হলো ঐ মৌলের গ্রুপ সংখ্যা, Ti এর 3d² এবং 4s² মোট ইলেকট্রন (2+2) বা 4টি। সুতরাং T পর্যায় সারণির 4 নং গ্রুপে অবস্থিত।
প্রকৃতিতে পাওয়া হাইড্রোজেন এর আইসোটোপ কতটি?
প্রকৃতিতে হাইড্রোজেনের ৩টি আইসোটোপ পাওয়া যায়। এগুলি হলো:
প্রোটিয়াম (1H): এটি হাইড্রোজেনের সবচেয়ে সাধারণ এবং স্থিতিশীল আইসোটোপ। এর নিউক্লিয়াসে শুধুমাত্র একটি প্রোটন থাকে এবং কোনো নিউট্রন থাকে না। প্রকৃতিতে এর প্রাচুর্যতা প্রায় 99.98%।
ডিউটেরিয়াম (2H বা D): এটিকে ভারী হাইড্রোজেনও বলা হয়। এর নিউক্লিয়াসে একটি প্রোটন এবং একটি নিউট্রন থাকে। এটি স্থিতিশীল এবং প্রকৃতিতে সামান্য পরিমাণে (প্রায় 0.015%) পাওয়া যায়।
ট্রিটিয়াম (3H বা T): এটিকে অতি ভারী হাইড্রোজেন বলা হয়। এর নিউক্লিয়াসে একটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে। এটি তেজস্ক্রিয় (radioactive) এবং এর অর্ধায়ু (half-life) প্রায় 12.32 বছর। প্রকৃতিতে এর পরিমাণ খুবই নগণ্য।
এছাড়াও, হাইড্রোজেনের আরও কিছু কৃত্রিম আইসোটোপ (যেমন 4H, 5H, 6H, 7H) পরীক্ষাগারে তৈরি করা হয়েছে, তবে সেগুলো অত্যন্ত অস্থিতিশীল এবং প্রকৃতিতে পাওয়া যায় না।
CH3−CH2−C≡CH+Cl2⟶ A A+Cl2⟶ B
উদ্দীপকে A যৌগটি-
i. সংযোজন বিক্রিয়া দেয়
ii. প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়
iii. 'B' অপেক্ষা কম সক্রিয়
নিচের কোনটি সঠিক?
i) যে বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।উদ্দীপকে দুইটি বিক্রয়ক মিলে একটি উৎপাদ গঠন করসে অর্থাৎ সংযোজন বিক্রিয়া।
ii) ভিনাইল ক্লোরাইড কে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন তৈরি হয়।
iii) A হচ্ছে দ্বি বন্ধন যুক্ত এবং B হচ্ছে একক বন্ধন।আমরা জানি দ্বিবন্ধন যুক্ত যৌগ একক বন্ধন যুক্ত যৌগ থেকে বেশি সক্রিয় ।তাই A বেশি সক্রিয় B এর থেকে, কম নয়।
সঠিক উত্তর :- i ও ii
CH3−CH2−OHH2SO4 A+H2OA+H2Ni180−200∘CBB+Cl2UVC+HCl
'A' যৌগটির সাধারণ আণবিক সংকেত হলো-
CH3−CH2−OHH2SO4CH2=CH2( A)+H2O
যৌগ A অর্থাৎ ইথিন হলো একটি অ্যালকিন। অ্যালকিনের সাধারণ আণবিক সংকেত: CnH2n
ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণুর সংখ্যা কতটি?
ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সূত্র হলো Ca3(PO4)2।
এই সূত্রটি দিয়ে বুঝা যায় যে এখানে:
3টি ক্যালসিয়াম (Ca) পরমাণু আছে।
2টি ফসফেট (PO₄) আয়ন আছে। প্রতিটি ফসফেট আয়নে 1টি ফসফরাস (P) এবং 4টি অক্সিজেন (O) পরমাণু থাকে।
অতএব, ফসফেট আয়ন থেকে মোট পেয়ে যাচ্ছি - 2(P) + 2x4(O) = 2 + 8 = 10টি পরমাণু।
তাহলে ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণুর সংখ্যা হবে -
Ca এর 3টি + ফসফেটের (P + O) 10টি = 3 + 10 = 13টি পরমাণু।
অতএব, সঠিক উত্তর হবে অপশন "13".
2Mg + O2 = 2MgO, বিক্রিয়াটি হলো-
i. দহন
ii. সংযোজন
iii. জারণ-বিজারণ
নিচের কোনটি সঠিক?
i. এ বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম, অক্সিজেনে সম্পূর্ণরূপে দগ্ধ হয়। সুতরাং এটি দহন বিক্রিয়া।
ii. ম্যাগনেসিয়াম মৌলের সাথে অক্সিজেন সংযোজিত হয়। সুতরাং এটি সংযোজন বিক্রিয়া।
iii. এখানে Mg জারিত হয় এবং অক্সিজেন বিজারিত হয়।
2Mg⟶2Mg2++4e−(জারণ) O2+4e−⟶2O2− (বিজারণ)
সুতরাং এটি জারণ-বিজারণ বিক্রিয়া।
CH3−CH2−C≡CH+Cl2⟶ A A+Cl2⟶ B
উদ্দীপকে A যৌগটি-
i. সংযোজন বিক্রিয়া দেয়
ii. প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়
iii. 'B' অপেক্ষা কম সক্রিয়
নিচের কোনটি সঠিক?
i) যে বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।উদ্দীপকে দুইটি বিক্রয়ক মিলে একটি উৎপাদ গঠন করসে অর্থাৎ সংযোজন বিক্রিয়া।
ii) ভিনাইল ক্লোরাইড কে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন তৈরি হয়।
iii) A হচ্ছে দ্বি বন্ধন যুক্ত এবং B হচ্ছে একক বন্ধন।আমরা জানি দ্বিবন্ধন যুক্ত যৌগ একক বন্ধন যুক্ত যৌগ থেকে বেশি সক্রিয় ।তাই A বেশি সক্রিয় B এর থেকে, কম নয়।
সঠিক উত্তর :- i ও ii
নিচের কোনটি একই সঙ্গে জারক ও বিজারক?
জারক ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারক ইলেকট্রন দান করে।
Cu2+ (জারক) +2e−⟶Cu (ইলেকট্রন গ্রহণ)
Fe2+ (জারক) +2e−⟶Fe (ইলেকট্রন গ্রহণ)
Fe2+ (জারক) ⟶Fe3++e−(ইলেকট্রন গ্রহণ)
Al3+ (জারক) + 3e−⟶Al (ইলেকট্রন গ্রহণ)
O2 (জারক) +4e−⟶2O2− (ইলেকট্রন গ্রহণ)
অর্থাৎ, Fe2+ একই সঙ্গে জারক ও বিজারক।
5 গ্রাম CaCO3-
i. হলো 0.05 মোল CaCO3
ii. কে উত্তপ্ত করলে CO₂ উৎপন্ন হয় 1.12 L
iii. কে উত্তপ্ত করলে CaO উৎপন্ন হয় 2.8 g
নিচের কোনটি সঠিক?
CaCO3 এর আণবিক ভর =40+12+3×16=100
∴100g CaCO3=1 mol
i. 5g CaCO3=1001×5 mol=0.05 mol CaCO3
ii. CaCO3ΔCaO+CO2
100g 22.4L(STP-তে)
100g CaCO3 থেকে CO2 উৎপন্ন হয় =22.4L
∴5g " " " " =10022.4×5L=1.12L
iii. CaCO3ΔCaO+CO2
100g (40+16)g=56g
100g CaCO3 থেকে CaO পাওয়া যায় =56g
∴5g " " " " =10056×5g=2.8g
এক অণু CaCl₂ কত অণু পানির সাথে যুক্ত হয়?
CaCl2−এ র সবচেয়ে সাধারণ হাইড্রেট হলো:
CaCl2⋅6H2O
এখানে একটি CaCl2 অণু 6 টি পানির অণুর সাথে যুক্ত।
পর্যায় সারণির কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক?
পর্যায় সারণির গ্রুপ 1 এ 7টি মৌল, গ্রুপ 2 এ-৩টি মৌল, গ্রুপ 3 ল্যান্থানাইট্স ও অ্যাক্টিনাইট্স থাকায় সর্বাধিক 32টি মৌল আছে। এছাড়া গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত প্রতিটি গ্রুপে 4টি করে। গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত প্রতিটিতে ৩টি করে এবং গ্রুপ 18 তে 7টি মৌল আছে।
স্বাভাবিক অবস্থায় কয়টি অ্যালকেন সদস্য গ্যাসীয় অবস্থায় থাকে?
স্বাভাবিক তাপমাত্রায় 1 থেকে 4 কার্বন সংখ্যার সম্পৃক্ত হাইডোকার্বনের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে তাই এগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন : মিথেন,ইথেন, প্রোপেন,বিউটেন।
দ্রবণটির ঘনমাত্রা কত?
NaOH এর আণবিক ভর = 40
দ্রবণটির ঘনমাত্রা =MV1000w=40×2001000×5molL−1=0.625M
ক্যালসিয়াম হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা কোনটি?
CaH₂-এ হাইড্রোজেনের জারণ সংখ্যা নির্ণয়:
ধরি, হাইড্রোজেনের জারণ সংখ্যা = x
Ca এর জারণ সংখ্যা = +2
সম্পূর্ণ যৌগটি নিরপেক্ষ, তাই:
(+2) + 2×x = 0
=> 2x = -2
=> x = -1
প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার?
প্রমাণ অবস্থায় 1 mol গ্যাসের আয়তন 22.4 লিটার।
হাইড্রোজেন (H₂)-এর আণবিক ভর = 2.
∴প্রমাণ অবস্থায় 2g H₂ গ্যাসের আয়তন = 22.4 L
∴প্রমাণ অবস্থায় 5g H₂ গ্যাসের আয়তন222.4×5 L=56 L
2023 সালের আরও 235+ বোর্ড প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো