মোট 249+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
ক্যাথোডে আগে কোনটি বিজারিত হবে?
তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে একের অধিক প্রকার ক্যাটায়ন থাকলে ক্যাটায়নসমূহের মধ্যে কোনটি আগে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে চার্জমুক্ত হবে, কোনটি পরে ইলেকট্রন গ্রহণ করে চার্জমুক্ত হবে তার উপর ভিত্তি করে ক্যাটায়নসমূহকে একটি সারণিতে সাজানো হয়েছে। এই সারণিকে ধাতুর সক্রিয়তা সিরিজ বা ধাতুর তড়িৎ রাসায়নিক সারি বলা হয়।এই সারির যেকোনো দুটি মৌলের মধ্যে যে ধাতুটি উপরে অবস্থিত সেই ধাতুটি অধিক সক্রিয় অর্থাৎ সেই ধাতুটি দ্রুত বিক্রিয়া করে। আবার, এই সারির যেকোনো দুটি মৌলের আয়নের মধ্যে যে আয়নটি নিচে অবস্থিত সেটি আগে ইলেকট্রন গ্রহণ করে আগে চার্জমুক্ত হবে অর্থাৎ আগে বিজারিত হবে।
যেহেতু অপশন গুলোর মধ্যে Au+ সবার নিচে থাকে বলে আগে বিজারিত হবে।
নিচের কোন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন বেশি?
ক্লোরিন এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে কিন্তু দুটি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন শেয়ার এর মাধ্যমে বন্ধন গঠিত হয় ।অর্থাৎ একটি ক্লোরিন পরমাণুর 7টির মধ্যে 1টি ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হয় বাকি 6টি বা 3জোড়া ইলেকট্রন মুক্ত থাকে।
সুতরাং ক্লোরিন অণুতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা 6 জোড়া যা বাকি অপশন গুলোর চেয়ে বেশি।
CuSO4.5H2O তাপ CuSO4; বিক্রিয়ায় উৎপাদ যৌগের বর্ণ হবে কোনটি?
তাপ দিলে CuSO4.5H2O থেকে পানি অপসারিত হয়ে CuSO4 গঠিত হয়। CuSO4.5H2O যৌগটি সাধারণত নীল বর্ণের হয় এবং এটি তাপ পেলে জলীয় অংশ হারায় ও সাদা রঙের (যেটা জারণহীন) CuSO4 গঠিত হয়। সুতরাং, বিক্রিয়ায় উৎপাদ যৌগের বর্ণ হবে সাদা।
সঠিক উত্তর: সাদা
মাটির pH হ্রাস করতে ব্যবহৃত হয়-
i. (NH4)3PO4
ii. (NH4)2SO4
iii. CaO
নিচের কোনটি সঠিক?
মাটির pH বেড়ে গেলে পরিমাণ মত (NH₄)₃PO₄,(NH₄)₂SO₄ ইত্যাদি স্যার ব্যবহার করলে মাটির pH কমানো হয়।
কোনটি তরলে পরিণত করা সম্ভব?
ঊর্ধ্বপাতিত পদার্থ কে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়।উদ্দীপকে অপশনে গুলোর মধ্যে ন্যাপথলিন,আয়োডিন,কর্পূর ঊর্ধ্বপাতিত পদার্থ যাদের তরল করা সম্ভব নয়।
সুতরাং শুধুমাত্র অ্যামোনিয়া কে তরলে পরিণত করা সম্ভব।
২য় পাত্রের দ্রবণকে বলা যাবে—
দেয়া আছে,
vwms⇒=100 mL=20 g=408/mole=?=mvw×1000=40×10020×1500=5M
পর্যায় সারণির 3 নং গ্রুপে কয়টি মৌল আছে?
পর্যায় সারণির 3 নং গ্রুপে মোট 32 টি মৌল রয়েছে। কেননা ল্যানথানাইড সারি এবং অ্যাকটিনাইড সারি মৌল 3নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত হাওয়ায় পর্যায় সারণীর 3 নাম্বার গ্রুপে 32 টি মৌল থাকে।
সঠিক অপশন: c) 32
ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান কত?
Na3AlF6 এর জন্য মোট জারণ মান শুন্য হবে:
3×(Na এর জারণ মান )+1×(Al এর জারণ মান )+6×(F এর জারণ মান )=03×(+1)+1×(+3)+6×(x)=03+3+6x=06+6x=06x=−6x=−1
নিচের কোনটি যৌগমূলক?
একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে।এই ধরনের পরমানুগুচ্ছ কে যৌগমূলক বলা হয় ।
বিভিন্ন যৌগমূলকের নাম, সংকেত, আধান ও যোজনী।
যৌগমূলকের নাম | সংকেত | আধান | যোজনী |
অ্যামোনিয়াম | NH4+ | +1 | 1 |
কার্বনেট | CO32− | -2 | 2 |
হাইড্রোজেন কার্বনেট | HCO3− | -1 | 1 |
সালফেট | SO42− | -2 | 2 |
হাইড্রোজেন সালফেট | HSO4− | -1 | 1 |
সালফাইট | SO32− | -2 | 2 |
নাইট্রেট | NO3− | -1 | 1 |
নাইট্রাইট | NO2− | -1 | 1 |
ফসফেট | PO43− | -3 | 3 |
হাইড্রোক্সাইড | OH− | -1 | 1 |
ফসফোনিয়াম | PH4+ | +1 | 1 |
রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
সর্বপ্রথম থাইরয়েড ক্যানসার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রোগীকে পরিমাণমতো তেজস্ক্রিয় আইসোটোপ 131I সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায়। এ আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং থাইরয়েডের ক্যানসার কোষকে ধ্বংস করে। এছাড়া ইরিডিয়াম আইসোটোপ ব্রেইন ক্যানসার নিরাময়ে ব্যবহার করা হয়। টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ 60C০ ব্যবহার করা হয়। 60C০ থেকে নির্গত গামা রশ্মি ক্যানসারের কোষকলাকে ধ্বংস করে। রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় 32P এর ফসফেট ব্যবহার করা হয়।
সমগোত্রীয় শ্রেণির পরপর দুইটি সদস্যের মধ্যে পার্থক্য থাকে-
সমগোত্রীয় শ্রেণির পরপর দুইটি সদস্যের মধ্যে পার্থক্য থাকে:−CH₂−
সমগোত্রীয় শ্রেণির (Homologous series) সদস্যগুলোর মধ্যে পার্থক্য একক -CH₂- ইউনিট দ্বারা হয়। অর্থাৎ, প্রতিটি পরবর্তী সদস্যের মধ্যে একটি -CH₂- যোগ হয়ে থাকে।
সাবান এক ধরনের—
সাবান হলো এক ধরনের উচ্চ আণবিক ওজনবিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
এটি সাধারণত তেল বা চর্বিকে ক্ষার (যেমন সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড) দিয়ে আর্দ্র বিশ্লেষণ (hydrolysis) বা সাবানীকরণের (saponification) মাধ্যমে তৈরি করা হয়। এর ফলে ফ্যাটি অ্যাসিডের লবণ (সাবান) এবং গ্লিসারল (glycerol) উৎপন্ন হয়।
উদাহরণস্বরূপ, সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa) একটি সাধারণ সাবান, যা স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ।
ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটি?
অ্যাসিটিলিন (C₂H₂) গ্যাস ফল পাকাতে ব্যবহৃত হয়। এটি ফলের ভেতর ইথিলিনের মতো কাজ করে, যা প্রাকৃতিকভাবে ফল পাকানোর হরমোন।
কাঁচা আমে কোনটি থাকে?
কাঁচা আমে থাকে: সাক্সিনিক এসিড, ম্যালেয়িক এসিড। সাইট্রিক এসিড থাকে: লেবুতে। তেঁতুলে থাকে: টারটারিক এসিড। দধিতে থাকে: ল্যাকটিক এসিড।
A | Si | Q | Z | Cl |
[এখানে A, Q ও Z প্রচলিত প্রতীক নয়]
উদ্দীপকের ক্ষেত্রে-
i. A মৌলের আয়নিকরণ শক্তি Q অপেক্ষা বেশি
ii. Q অপেক্ষা Z মৌলের যোজনী ইলেকট্রন বেশি
iii. Z অপেক্ষা Q এর তড়িৎ ঋণাত্মকতা কম
নিচের কোনটি সঠিক?
i) কোন পর্যায় সারণীর বাম দিক থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় এবং আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায় ,সেই অনুযায়ী
A মৌলের আয়নিকরণ শক্তি Q অপেক্ষা কম হবে।
বাকি দুইটি সঠিক
তাই উত্তর হবে ii ও iii
2020 সালের আরও 234+ বোর্ড প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো