মোট 200+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
C12H22O11+H2SO4⟶12C+11H2O+H2SO4;
বিক্রিয়াটিতে নিরুদক পদার্থ কোনটি
সঠিক উত্তর: (A) H2SO4
(A) H2SO4: সালফিউরিক অ্যাসিড C12H22O11 (সুক্রোজ) থেকে জল (H2O) অপসারণ করে, তাই এটি নিরুদক পদার্থ। (B) C12H22O11: এটি বিক্রিয়ক পদার্থ, যা থেকে জল অপসারিত হয়। (C) H2O: এটি বিক্রিয়াতে উৎপন্ন পদার্থ, নিরুদক নয়। (D) C: এটি বিক্রিয়াতে উৎপন্ন একটি পদার্থ, নিরুদক নয়।
বেনজিনের আণবিক সংকেত কোনটি?
বেনজিন (Benzene) একটি অ্যারোমেটিক যৌগ, যার আণবিক সংকেত হলো C₆H₆।
তাই সঠিক উত্তর হলো:
ঘ. C₆H₆
N2( g)+O2( g)⟶2NO(g)
এ বিক্রিয়া থেকে বুঝা যায়-
i. এটি একটি তাপহারী বিক্রিয়া
ii. এ বিক্রিয়ায় ∆H এর মান ধনাত্মক হয়
iii. বিক্রিয়া চলাকালীন 180 কিলোজুল তাপ শোষিত হয়
নিচের কোনটি সঠিক?
N2( g)+O2( g)⇄2NO(g),ΔH=+180 kJ
বে রাসায়নিক বিক্রিয়ায় তাপশব্ভির শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া বলে। উদ্দীপকে 1 মোল নাইট্রোজেন ও 1 মোল অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় 180 kJ তাপ শোষিত হয়। তাই এটি তাপশোষী বিক্রিয়া। তাপশোষী বিক্রিয়ায় ΔH এর মান ধনাষ্মক।
এন্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?
একটি এসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়।
এন্টাসিড হলো Mg(OH)2 ও Al(OH)3 এর মিশ্রণ। এই ক্ষারক দুটি অতিরিক্ত HCl কে প্রশমিত করে এবং রোগী এসিডিটি থেকে মুক্তি পান।
সুতরাং এন্টাসিড জাতীয় ঔষধ সেবনে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়।
24 গ্রাম Mg কে পর্যাপ্ত বাতাসে দহন করলে কত গ্রাম MgO পাওয়া যায়?
প্রদত্ত প্রশ্নে, ২৪ গ্রাম ম্যাগনেসিয়াম (Mg) কে পর্যাপ্ত অক্সিজেনের সাথে বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) উৎপন্ন করতে বলা হয়েছে।
প্রকৃত সমীকরণ: 2Mg+O2→2MgO
২ মোল ম্যাগনেসিয়াম (2×24g/mol=48g) অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ২ মোল ম্যাগনেসিয়াম অক্সাইড (2×40g/mol=80g) উৎপন্ন করে।
তাহলে, ২৪ গ্রাম ম্যাগনেসিয়াম দ্বারা উৎপন্ন হওয়া ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ হবে:
24g Mg×48g Mg80g MgO=40g MgO
পৃথিবীর বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়?
¹⁴C (কার্বন-১৪) – এটি একটি রেডিওঅ্যাকটিভ আইসোটোপ। যা পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহ্নত হয় ।
মরিচার রাসায়নিক সংকেত কোনটি?
মরিচা হলো লোহা ও অক্সিজেনের জলীয় বাষ্প উপস্থিতিতে তৈরি হওয়া একটি জটিল যৌগ। এর সাধারণ রাসায়নিক সংকেত হলো:
Fe₂O₃·nH₂O
অর্থাৎ এটি লোহা(III) অক্সাইড ও পানির জলীয় মিশ্রণ।
কোনো বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণ-
i. বিক্রিয়ার তাপমাত্রা
ii. বিক্রিয়কের ঘনমাত্রা
iii. বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
i)তাপমাত্রা বাড়লে কণাগুলোর গতি বাড়ে, ফলে সংঘর্ষের সংখ্যা ও শক্তি বেড়ে যায়, যা বিক্রিয়ার গতি বাড়ায়।
ii)ঘনমাত্রা বেশি হলে কণার সংখ্যা বেশি থাকে, ফলে সংঘর্ষ বেশি হয় এবং বিক্রিয়ার হার বাড়ে।
iii)বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি হলে বিক্রিয়কের সঙ্গে বেশি অংশ সংঘর্ষ করতে পারে। এটি বিক্রিয়ার গতি বাড়ায়।
Ca2+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির অনুরূপ?
Ca (পারমানবিক সংখ্যা = 20)
Ca²⁺ মানে ২টি ইলেকট্রন ত্যাগ করেছে
সুতরাং ইলেকট্রন সংখ্যা = 20 – 2 = 18
ইলেকট্রন বিন্যাস :1s² 2s² 2p⁶ 3s² 3p⁶
Ar (আর্গন) এর পারমাণু সংখ্যা = 18
ইলেকট্রন সংখ্যা =18
ইলেকট্রন বিন্যাস = 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶
K | A | Sc | Ti | V |
এটি পর্যায় সারণির একটি পর্যায়ের খন্ডিত অংশ। A মৌলটি সারণির কোন পর্যায়ে অবস্থান করে?
যেহেতু একই পর্যায় সারণীর K এর ডানে অবস্থিত A মৌল অর্থাৎ এটি দ্বারা Ca কে নির্দেশ করে ।
Ca এর বাইরের প্রধান শক্তি স্তর 4s²। কোন মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নাম্বার ই ঐ মৌলের পর্যায় নাম্বার তাই Ca এর পর্যায় নাম্বার 4
গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর কত?
গ্লুকোজের রাসায়নিক সংকেত= C₆H₁₂O₆
সুতরাং,আণবিক ভর= 12×6+1×12+16×6
= 180 g/mole
FeSO4 অণুতে Fe এর জারণ সংখ্যা কত?
FeSO₄ অণুতে,
Fe এর জারণ সংখ্যা = x
SO₄ এর জারণ সংখ্যা = -2
মোট জারণ সংখ্যা = 0 (নিরপেক্ষ যৌগ)
অর্থাৎ,
x + (-2) = 0
⇒ x = +2
প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের আয়তন কত?
STP (Standard Temperature and Pressure) মানে:
তাপমাত্রা = 0°C বা 273 K
চাপ = 1 atm
এই অবস্থায় যেকোনো আদর্শ গ্যাসের 1 মোল এর আয়তন = 22.4 L
1 g H2SO4-এ কতটি H2SO4 অণু আছে?
আমরা জানি, 1 মোল H2SO4=98 g H2SO4=6.023×1023 টি H2SO4 অণু
এখানে, 98 g H2SO4=6.023×1023 টি H2SO4 অণু
1 g H2SO4=986.023×1023=6.14×1021 টি H2SO4 অণু।
সুতরাং, সঠিক উত্তর অপশন (খ) 6.14×1021।
ক্ষার ধাতুসমূহের সক্রিয়তার ক্রম কোনটি?
ক্ষার ধাতুসমূহের সক্রিয়তার ক্রম পর্যায় সারণীতে গ্রুপ-১ এর উপর থেকে নিচে বৃদ্ধি পায়। এর কারণ হলো উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, ফলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ, তড়িৎ ধনাত্মক বৈশিষ্ট্য বৃদ্ধি পায়, যা সক্রিয়তা বৃদ্ধির কারণ।
ক্ষার ধাতুগুলো হলো: লিথিয়াম (Li), সোডিয়াম (Na), পটাশিয়াম (K), রুবিডিয়াম (Rb) এবং সিজিয়াম (Cs)। এই ধাতুগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে,
Li (3)<Na (11)<K (19)<Rb (37)<Cs (55)
সুতরাং, এদের সক্রিয়তার ক্রম হবে:
Cs>Rb>K>Na>Li
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে, সঠিক ক্রমটি হলো:
সঠিক উত্তর: (A) Cs>Rb>K>Na
অন্যান্য বিকল্পগুলো ভুল কারণ সেগুলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বৃদ্ধির এই নির্দিষ্ট ক্রম অনুসরণ করে না।
2017 সালের আরও 185+ বোর্ড প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো