SSC রসায়ন বোর্ড প্রশ্ন 2019

মোট 225+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশোধনে তড়িৎ বিশ্লেষ্যরূপে কোনটি ব্যবহার করা যাবে?

  • A

    চুনের পানি

  • B

    কষ্টিক সোডার দ্রবণ

  • C

    তুঁতের দ্রবণ

    ✓ সঠিক উত্তর
  • D

    ব্রাইন

অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশোধনে তড়িৎ বিশ্লেষ্যরূপে তুঁতের দ্রবণ (CuSO₄ দ্রবণ) ব্যবহ্নত হয়, কারণ এতে Cu²⁺ আয়ন থাকে, যা তড়িৎ বিশোধনে প্রয়োজন

প্রশ্ন 2

নিচের কোনটির জারণ সম্ভব?

  • A

    Fe3+

  • B

    Cu2+

  • C

    Sn2+

    ✓ সঠিক উত্তর
  • D

    Zn2+

জারণ (Oxidation) অর্থ হলো ইলেকট্রন দান করে একটি পদার্থের অক্সিডেশন সংখ্যা বা জারণ মান বৃদ্ধি পাওয়া। তাই কোনো আয়নের আরও জারণ সম্ভব কিনা, তা নির্ভর করে তার বর্তমান জারণ মান অবস্থার ওপর — অর্থাৎ, সেটি আরও ইলেকট্রন হারাতে পারবে কিনা।

Sn²⁺ (টিন, +2 অবস্থা)

টিনের +4 জারণ অবস্থাও সাধারণ।

অর্থাৎ, Sn²⁺ → Sn⁴⁺ হওয়া সম্ভব ও সাধারণ জারণ।

প্রশ্ন 3

জিংকের আকরিক কোনটি?

  • A

    লিমোনাইট

  • B

    ক্যালামাইন

    ✓ সঠিক উত্তর
  • C

    সিন্নাবার

  • D

    হেমাটাইট

ক. লিমোনাইট – এটি আয়রনের আকরিক, জিংকের নয়।

খ. ক্যালামাইন (Calamine) – এটি জিংকের একটি আকরিক, যার প্রধান উপাদান ZnCO₃ (জিংক কার্বোনেট)।

গ. সিন্নাবার (Cinnabar) – এটি পারদের (Hg) আকরিক।

ঘ. হেমাটাইট – এটি আয়রনের আকরিক।

প্রশ্ন 4

প্রোটিনকে হজম করতে পাকস্থলিতে pH মান কত প্রয়োজন?

  • A

    4

  • B

    1

  • C

    2

    ✓ সঠিক উত্তর
  • D

    3

সঠিক উত্তর: (খ) 2

পাকস্থলীতে প্রোটিন হজমের জন্য এসিডিক পরিবেশ অপরিহার্য। এই এসিডিক পরিবেশ pH মান 2-এর কাছাকাছি থাকে, যা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা তৈরি হয়। এই pH মান পেপসিন নামক এনজাইমকে সক্রিয় করে, যা প্রোটিন হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশ্ন 5

1 mol ইউরেনিয়াম-235 নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় কত জুল শক্তি উৎপন্ন হয়?

  • A

    2.0 × 1013 J

    ✓ সঠিক উত্তর
  • B

    2.0×1015 J

  • C

    3.0 × 1013 J

  • D

    3.0 × 1015 J

প্রশ্ন 6

img_6aa74204568c.pngA ও B পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে দ্রবণটি কীরূপ হবে?

  • A

    ক্ষারীয়

  • B

    এসিডীয়

  • C

    নিরপেক্ষ

    ✓ সঠিক উত্তর
  • D

    অধঃক্ষিপ্ত

ধরে নিই যে উভয় দ্রবণের ঘনমাত্রা এমনভাবে আছে যাতে একটি অপরটিকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে, তাহলে দ্রবণটি নিরপেক্ষ হবে

প্রশ্ন 7

আধুনিক সংজ্ঞানুযায়ী মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর-

i. মৌলের পারমাণবিক ভর ÷ একটি C-12 আইসোটোপের ভরের 121 অংশ

ii. মৌলের নিউক্লিয়ন সংখ্যার প্রকৃত ভরের সমষ্টি ÷1.66×1024 g

iii. মৌলের একটি পরমাণুর ভর ÷ একটি C-12 আইসোটোপপর ভরের 121 অংশ

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i, ii ও iii

সঠিক উত্তর: (গ) ii ও iii

মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো:

  • মৌলের একটি পরমাণুর ভরকে একটি C-12 আইসোটোপের ভরের 121 অংশ দ্বারা ভাগ করে পাওয়া মান। C-12 আইসোটোপের ভরের 121 অংশকে পারমাণবিক ভরের একক বলা হয় এবং এর মান 1.66×1024 g। তাই, এটি মৌলের একটি পরমাণুর ভর ÷1.66×1024 g এর সমান।
  • মৌলের নিউক্লিয়ন সংখ্যার প্রকৃত ভরের সমষ্টিকে 1.66×1024 g দ্বারা ভাগ করে পাওয়া মান।

সুতরাং, আধুনিক সংজ্ঞানুযায়ী মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের জন্য ii ও iii বিবৃতি দুটি সঠিক।

প্রশ্ন 8

img_96f475889b66.pngচিত্রের ক্যাথোডে কোনটি পাওয়া যাবে?

  • A

    Cl₂

  • B

    H₂

    ✓ সঠিক উত্তর
  • C

    Na

  • D

    Na-Hg

তড়িৎ বিশ্লেষ্য কোষে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষনের সময় বিদ্যুৎ প্রবাহকালে Na+ ও H+ একই সাথে ক্যাথোডের দিকে যাবে।আমরা জানি Na+ আয়ন চেয়ে H+ আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি তাই ক্যাথোডে H+ একটি ইলেকট্রন গ্রহণ করে H পরমাণু তে পরিনত হয়ে। দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে H2 অণু উৎপন্ন কে

প্রশ্ন 9

পর্যায় সারণিতে মুদ্রা ধাতুর অবস্থান কোন গ্রুপে?

  • A

    2

  • B

    8

  • C

    10

  • D

    11

    ✓ সঠিক উত্তর

গ্রুপ-11 এর মৌল কে মুদ্রা ধাতু বলা হয়।

গ্রুপ-11 এর 4টি মৌল হচ্ছে কপার, সিলভার, গোল্ড এবং রন্টজেনিয়াম। এই চারটি মৌলের মধ্যে প্রথম ওটি মৌলকে মুদ্রা ধাতু (Coin Metals) বলা হয়, কারণ এই গ্রুপের সবচেয়ে নিচের মৌল রন্টজেনিয়াম (Rg) ছাড়া অন্য যে 3টি মৌল আছে তা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো।

প্রশ্ন 10

অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ৩য় ধাপ কোনটি?

  • A

    বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন

  • B

    প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণলি নির্ধারণ

    ✓ সঠিক উত্তর
  • C

    পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ

  • D

    ফলাফল সম্পর্কে আগাম ধারণাকরণ

প্রশ্ন 11

কোন গ্যাসটির ব্যাপন সময় সবচেয়ে বেশি?

  • A

    N₂

  • B

    O2

  • C

    CH4

  • D

    CO₂

    ✓ সঠিক উত্তর

গ্রাহামের সূত্র অনুযায়ী, গ্যাসের ব্যাপনের হার তাদের মোলার ভরের ব্যস্তানুপাতিক বর্গমূলের সমান। অর্থাৎ যাদের মোলার ভর কম তাদের ব্যাপন হার বেশি।আর যাদের মোলার ভর বেশি তাদের ব্যাপন হার কম অর্থাৎ ব্যাপন সময় তাদের বেশি হবে। কেননা ব্যাপন হার কম বলেই তো তাদের ব্যাপিত হতে বেশি সময় লাগে

উদ্দীপকে অপশন গুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড এর মোলার ভর সবচেয়ে বেশি = 12+16×2 =44

তাই তার ব্যাপন সময় সবচেয়ে বেশি।

প্রশ্ন 12

ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে?

  • A

    2 জোড়া

  • B

    1 জোড়া

  • C

    4 জোড়া

  • D

    6 জোড়া

    ✓ সঠিক উত্তর

ফ্লোরিন (F2) অণুতে মোট ছয় জোড়া মুক্ত ইলেকট্রন (lone pairs) থাকে, কারণ প্রতিটি ফ্লোরিন পরমাণুর বাইরের স্তরে ৭টি করে ইলেকট্রন থাকে; এদের মধ্যে ১টি ইলেকট্রন বন্ধনে ব্যবহৃত হয়

এবং বাকি ৬টি ইলেকট্রন ৩ জোড়া মুক্ত ইলেকট্রন হিসেবে থাকে, অর্থাৎ প্রতিটি পরমাণুর জন্য ৩ জোড়া করে মোট ৬ জোড়া।

* প্রতিটি ফ্লোরিন পরমাণুতে: ৭টি যোজ্যতা ইলেকট্রন থাকে।

* অণুতে (F2): দুটি ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন আদান-প্রদান করে একটি সমযোজী বন্ধন

গঠন করে।

* মুক্ত ইলেকট্রন: বন্ধন গঠনের পর, প্রতিটি পরমাণুর কাছে ৬টি করে ইলেকট্রন অবশিষ্ট থাকে,

যা ৩ জোড়া মুক্ত ইলেকট্রন গঠন করে।

* মোট: তাই, ফ্লোরিন (F2) অণুতে মোট ৩ জোড়া + ৩ জোড়া = ৬ জোড়া মুক্ত ইলেকট্রন থাকে।

প্রশ্ন 13

4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হতে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে?

  • A

    3.33

  • B

    6.66

    ✓ সঠিক উত্তর
  • C

    9.22

  • D

    13.33

প্রশ্ন 14

CH3CHO[O]A [এখানে A প্রচলিত প্রতীক নয়] এই বিক্রিয়ার ক্ষেত্রে-

i. A এর pH মান 7 এর বেশি

ii. A ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে

iii. A পানিতে আংশিক বিয়োজিত হয়

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i, ii ও iii

img_1118d84dbf9c.jpgঅর্থাৎ A হলো ইথানয়িক এসিড

i) যেহেতু A হচ্ছে এসিড তাই তার pH এর মান অবশ্যই 7 এর নিচে হবে

ii)ইথানয়িক এসিডের 4-10% এর জলীয় দ্রবণকে ভিনেগার বলে। খাবারে ভিনেগারের ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে ।

iii) যেহেতু ইথানয়িক এসিড একটু মৃদু এসিড তাই পানিতে আংশিক বিয়োজিত হয় ।

প্রশ্ন 15

ব্লিচ হিসেবে ব্যবহার করা হয় কোনটি?

  • A

    C17H35COONa

  • B

    Ca(OCl)CI

    ✓ সঠিক উত্তর
  • C

    Na2CO3

  • D

    Ca(OH)2

Ca(OCl)Cl হলো ব্লিচিং পাউডার বা ক্যালসিয়াম অক্সি-ক্লোরাইড, যা ব্লিচ হিসেবে ব্যবহার করা হয়।

এটি কাপড়, কাগজ সাদা করা ও জীবাণুনাশকে ব্যবহৃত হয়।

সঠিক উত্তর: খ) Ca(OCl)Cl

2019 সালের আরও 210+ বোর্ড প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← রসায়ন-এর সব অধ্যায় দেখো