SSC বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্ন 2025

মোট 300+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

'আমি ব্যাকরণে খুব কাঁচা-কোনটি অধিকরণ কারক?

  • A

    ব্যাকরণে

    ✓ সঠিক উত্তর
  • B

    খুব

  • C

    কাঁচা

  • D

    আমি

অধিকরণ কারক:

যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত

'-এ', '-য়', '-য়ে', '-তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন –

বাবা বাড়িতে আছেন।

বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে

প্রশ্ন 2

'হরিণ'শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

  • A

    [হরিন্]

  • B

    [হোরিন্]

    ✓ সঠিক উত্তর
  • C

    [হরিণ]

  • D

    [হরীণ]

হরিণ'শব্দের সঠিক উচ্চারণ 'হোরিন্'। কতিপয় শুদ্ধ উচ্চারণ --অন্য-ওন্ নো, ব্যতিত-বেতিতো,কক্ষ-ককক্ষ-কোক্ খো।

প্রশ্ন 3

কোমল তালু ও জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়?

  • A

    ওষ্ঠ্য ধ্বনি

  • B

    দন্ত্যব্যঞ্জন ধ্বনি

  • C

    তালব্য ব্যঞ্জন ধ্বনি

  • D

    কণ্ঠ্য ধ্বনি

    ✓ সঠিক উত্তর

কণ্ঠ্য ব্যঞ্জন

যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে। কাকা, খালু, গাধা, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ, ঙ কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

প্রশ্ন 4

'উড়নচণ্ডি' বাগধারাটির অর্থ-

  • A

    বেহিসেবি

    ✓ সঠিক উত্তর
  • B

    বোকা

  • C

    অপদার্থ

  • D

    অস্থির

উড়নচণ্ডী (বেহিসেবি): যেমন উড়নচণ্ডী মেয়ে তেমন উড়নচণ্ডী জামাই।

প্রশ্ন 5

কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?

  • A

    'র'

  • B

    ‘ড়’

    ✓ সঠিক উত্তর
  • C

    ’শ’

  • D

    ’ণ’

তাড়িত ব্যঞ্জন:

যে ধ্বনি উচ্চারণের সময়ে জ্বিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে। বাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ড়, ঢ়তাড়িত বাঞ্জনধ্বনির উদাহরণ।

প্রশ্ন 6

'ঘর-টর' শব্দটি কোন প্রকার শব্দদ্বিত্ব?

  • A

    অনুকার দ্বিত্ব

    ✓ সঠিক উত্তর
  • B

    ধ্বন্যাত্মক দ্বিত্ব

  • C

    পদদ্বিত্ব

  • D

    পুনরাবৃত্ত দ্বিত্ব

অনুকার দ্বিত্ব:

পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়। প্রকাশ পায় 'এই রকম একটা' ভাব। যেমন –

অঙ্ক-টঙ্ক, আম-টাম, কেক-টেক, ঘর-টর, গরু-টরু, ছাগল-টাগল, ঝাল-টাল, হেন-তেন, লুচিফুচি, টাট্টু-ফাটু, আগড়ম-বাগড়ম, চাকর-বাকর, এলোমেলো, ঝিকিমিকি, কচর-মচর, ঝিলমিল, শেষ-মেষ, অল্পসল্প, বুদ্ধিশুদ্ধি, গুটিশুটি, মোটাসোটা, নরম-সরম, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে।

প্রশ্ন 7

কোন ধরনের যোজক একে অন্যের পূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়?

  • A

    বিকল্প যোজক

  • B

    কারণ যোজক

  • C

    সাপেক্ষ যোজক

    ✓ সঠিক উত্তর
  • D

    বিরোধ যোজক

সাপেক্ষ যোজক: এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। যেমন-যদি রোদ ওঠে, তবে রওনা দেব।

যত পড়ছি, ততই নতুন করে জানছি।

প্রশ্ন 8

রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখানে 'খাওয়ায়' কোন ক্রিয়া?

  • A

    নাম

  • B

    যৌগিক

  • C

    প্রযোজক

    ✓ সঠিক উত্তর
  • D

    সংযোগ

প্রযোজক ক্রিয়া: কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন; রাখাল গরুকে ঘাস খাওয়ায়- এখানে 'করাচ্ছেন' ও 'খাওয়ায়' প্রযোজক ক্রিয়া।

প্রশ্ন 9

ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কী?

  • A

    কার বর্ণ

  • B

    অনুবর্ণ

    ✓ সঠিক উত্তর
  • C

    ফলা

  • D

    রেফ

অনুবর্ণ:

ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা রেফ ও বর্ণসংক্ষেপ।

ফলা:

ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। যেমন ন-ফলা (ন), ব-ফলা (্ব), ম-ফলা (ম) য-ফলা (্য), র-ফলা (্র), ল-ফলা (ল)।

রেফ:

র-এর একটি অনুবর্ণ রেফ।

প্রশ্ন 10

সূর্যের সমার্থক শব্দ কোনটি?

  • A

    অম্বর

  • B

    অংশূ

  • C

    মার্তন্ড

    ✓ সঠিক উত্তর
  • D

    সুধাকর

সূর্য: রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

প্রশ্ন 11

বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?

  • A

    ব্রাহ্মী লিপি

  • B

    কুটিল লিপি

    ✓ সঠিক উত্তর
  • C

    জটিল লিপি

  • D

    সংস্কৃত লিপি

প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। অহমিয়া, বোড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো।

প্রশ্ন 12

কৃৎ প্রত্যয় দিয়ে সাধিতশব্দকে কী বলে?

  • A

    তদ্ধিত শব্দ

  • B

    ক্রিয়া শব্দ

  • C

    কৃদন্ত শব্দ

    ✓ সঠিক উত্তর
  • D

    তদ্ধিতান্ত শব্দ

অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে। কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।

প্রশ্ন 13

কোনটি নিত্য নরবাচক শব্দ?

  • A

    ছেলে

  • B

    নেতা

  • C

    জেলে

  • D

    কৃতদার

    ✓ সঠিক উত্তর

কতিপয় নিত্য নরবাচক শব্দ-কৃতদার,অকৃতদার, কবিরাজ ইত্যাদি।

প্রশ্ন 14

অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?

  • A

    দুই

    ✓ সঠিক উত্তর
  • B

    তিন

  • C

    চার

  • D

    পাঁচ

অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়: সাধারণ অনুসর্গ ও ক্রিয়াজাত অনুসর্গ।

সাধারণ অনুসর্গ

যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। যেমন-

উপরে: মাথার উপরে নীল আকাশ।

কাছে: কার কাছে গেলে জানা যাবে?

জন্যে: হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি।

দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না।

বনাম: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।

ক্রিয়াজাত অনুসর্গ

যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন-

করে: ভালো করে খেয়ে নাও।

থেকে: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়।

দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার।

ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে আছি।

বলে: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।

প্রশ্ন 15

'রাজপথ' কোন সমাসের উদাহরণ?

  • A

    দ্বন্দ্ব

  • B

    বহুব্রীহি

  • C

    কর্মধারয়

  • D

    তৎপুরুষ

    ✓ সঠিক উত্তর

তৎপুরুষ সমাস

সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

ক. বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:

দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত, ছেলেকে ভুলানো = ছেলে-ভুলানো

মামার বাড়ি – মামাবাড়ি, ধানের খেত = ধানখেত, পথের রাজা = রাজপথ

গোলায় ভরা = গোলাভরা, গাছে পাকা = গাছপাকা, অকালে মৃত্যু = অকালমৃত্যু।

2025 সালের আরও 285+ বোর্ড প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো