মোট 300+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কী বলে?
বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কর্তা বলে।
কোনটি সকলবাচক সর্বনাম?
কোনটি বাগযন্ত্র?
নাক (নাসিকা) একটি বাগযন্ত্র, কারণ কথা বলার সময় ফুসফুস থেকে আসা বাতাস নাক দিয়েও বেরিয়ে ধ্বনি সৃষ্টি করে (যেমন, নাসিক্য ধ্বনি), যা জিহ্বা, তালু, দাঁত, ঠোঁট ইত্যাদির সাথে মিলে বাগযন্ত্রের অংশ হিসেবে কাজ করে।
শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কী বলে?
শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে
প্রত্যয় বলে। প্রত্যয় নতুন শব্দ গঠনে সাহায্য করে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন অর্থ যোগ করে।
'অপরূপ' শব্দটির মধ্যে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ্য করা যায়?
অপরূপ' শব্দটির মধ্যে অর্থের উন্নতি লক্ষ্য করা যায়।
'বন্ধন' এর বিপরীত শব্দ কোনটি সঠিক?
'বন্ধন' শব্দের বিপরীতার্থক শব্দ হলো মুক্তি
কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তরটি হলো গরহাজির।
এখানে ‘গর’ উপসর্গটি ‘হাজির’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে। ‘হাজির’ অর্থ উপস্থিত, আর ‘গরহাজির’ অর্থ অনুপস্থিত।
কোন ধ্বনিটি ঘোষ-মহাপ্রাণ বর্ণ?
ধ,ভ,ঢ এগুলো ঘোষ-মহাপ্রাণ বর্ণ।
আমার যাওয়া হলো না। বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে।
শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহৃত হয়?
মানুষের ক্ষেত্রে ‘জন’ নির্দেশকটি ব্যবহৃত হয়।
'আলুসিদ্ধ' কোন সমাসের উদাহরণ?
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- নীল এমন আকাশ = নীলাকাশ।
কোনটি ক্রমবাচক সংখ্যা শব্দ?
ক্রমবাচক পূরণবাচক সংখ্যা নবম,দশম,প্রথম, দ্বিতীয় ইত্যাদি।এটি পূর্বের নবম-দশম শ্রেণির বইয়ে উল্লেখ আছে।
'চাই' শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি?
'চাই' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই]। এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [ই] হলো অর্ধস্বরধ্বনি।
‘বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।'— গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?
বিপদ এবং দুঃখ এক সময়ে আসে বাক্যটি গঠন অনুযায়ী যৌগিক বাক্য।
দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য যখন 'এবং', 'ও', 'কিন্তু', 'আর', 'তথাপি' ইত্যাদি যোজক অব্যয়ের সাহায্যে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তাকে যৌগিক বাক্য বলা হয়। এই উদাহরণে 'বিপদ' এবং 'দুঃখ' নামক দুটি স্বতন্ত্র বিষয় 'এবং' যোজক দ্বারা যুক্ত হয়ে একটি যৌগিক বাক্য তৈরি করেছে।
'দোকান' কোন ভাষার শব্দ?
দোকান একটি ফারসি শব্দ।
2023 সালের আরও 285+ বোর্ড প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো