মোট 30+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
২০২০ সালের পুরাতন বই অনুসারে সংখ্যাবাচক শব্দ ছিল চার প্রকার।
যথা: (১) অঙ্কবাচক (২) পরিমাণ বা গণনাবাচক (৩) ক্রম বা পূরণবাচক (৪) তারিখ বাচক।
তবে বর্তমান ব্যাকরণ অনুসারে সংখ্যাবাচক শব্দ দুই প্রকার। যথা: ক্রমবাচক ও পূরণবাচক।
'বাইশা' শব্দের কী অর্থে আ-প্রত্যয় যুক্ত হয়েছে?
'আ’ প্রত্যয় -সমষ্টি অর্থে : বিশ-বিশা, বাইশ-বাইশা (মাসের বাইশা> বাইশে।
'জগতে কীর্তিমান হয় সাধনায়'- এখানে 'সাধনায়' কোন কারকের উদাহরণ?
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক। এ, য়, তে সপ্তমী বিভক্তি।
নিচের কোন শব্দে স্বভাবতই 'ষ’ ব্যবহৃত হয়েছে?
ভাষা শব্দটিতে স্বভাবতই 'ষ’ ব্যবহৃত হয়েছে।
'দফতর' কোন ভাষা থেকে আগত শব্দ?
দফতর,খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা এ সবই ফারসি ভাষা থেকে আগত শব্দ।
নিচের কোনটি নিত্য পুরুষ বাচক শব্দ?
সঠিক উত্তরটি হলো ঢাকী। এটি একটি নিত্য পুরুষবাচক শব্দ।
নিচের কোন সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়?
সঠিক উত্তর: (ঘ) কর্মধারয়
কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়। উদাহরণস্বরূপ, "নীলপদ্ম" শব্দে "পদ্ম" (পরপদ) অর্থ প্রধান এবং এটি নীল বিশেষণের দ্বারা বিশেষিত হয়েছে।
'পরীক্ষায় সফল হও' এটি কোন ধরনের বাক্য?
সঠিক উত্তর: ইচ্ছাসূচক
ব্যাখ্যা: "পরীক্ষায় সফল হও" এই বাক্যটিতে বক্তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে যে শ্রোতা পরীক্ষায় সফল হোক। তাই এটি একটি ইচ্ছাসূচক বাক্য।
চৌঠা' কোন ধরনের শব্দ?
চৌঠা একটি তারিখ বাচক শব্দ। এটি একটি নির্দিষ্ট দিনের ক্রমিক সংখ্যাকে বোঝায়, যেমন মাসের চতুর্থ দিন।
'এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি'- বাক্যটি কোন কালের?
এই বাক্যটি একটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ। কারণ কাজটি অতীতে সম্পন্ন হলেও এর ফল বর্তমানে বিদ্যমান।
'পাতিসনে শিলাতলে পদ্ম পাতা'- এখানে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
'পাতিসনে শিলাতলে পদ্ম পাতা'—এখানে উপদেশ অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে। এই বাক্যে 'পাতিসনে' শব্দটি দ্বারা কোনো কাজ করার অনুমতি দেওয়া হয়নি, বরং এটি একটি উপদেশমূলক বাক্য। এটি পদ্মের মতো শান্ত ও নির্মল থাকার উপদেশ দেয়।
'অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অম্বু শব্দের সমার্থক শব্দ হলো পানি। এটি একটি প্রকৃতিগত শব্দ যা পানিকে বোঝায়।
কোনটি সংযোগ জ্ঞাপক সর্বনাম?
সংযোগজ্ঞাপক সর্বনাম: যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
‘বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা?'- এখানে 'বিনে' কী অর্থ প্রকাশ করছে
বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা?'- এখানে 'বিনে' ব্যতিরেকে অর্থ প্রকাশ করছে।
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
দুটি একই রকম (সমবর্ণ) শব্দ বা ধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে ভিন্ন ব্যঞ্জনে পরিণত হলে, সেই পরিবর্তনকে বিষমীভবন বলা হয়।
অন্যভাবে বলতে গেলে, দুটি একই রকম ধ্বনির মধ্যে একটি ধ্বনির ভিন্ন রূপে প্রকাশই হল বিষমীভবন।
2018 সালের আরও 15+ বোর্ড প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো