SSC বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্ন 2024

মোট 300+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

নিচের কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?

  • A

    চন্দ্ৰমুখ

  • B

    মনমাঝি

  • C

    পদ্মআঁখি

  • D

    কাজলকালো

    ✓ সঠিক উত্তর

সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যথা - কাজলের ন্যায় কালো = কাজলকালো

প্রশ্ন 2

'পদ্ম' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

  • A

    পদ্য

  • B

    পদ্ দোঁ

    ✓ সঠিক উত্তর
  • C

    পোদ্‌দা

  • D

    পোদ্দ

বানানে নাসিক্য বর্ণের(ঙ,ঞ,ন,ণ,ম)  উচ্চারণ না হলে চন্দ্রবিন্দু বসে(পদদোঁ)। পদ্ম (প+দ্+ম-ফলা) ম এখানে ম এর কোন উচ্চারন হয় নি।

প্রশ্ন 3

কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান?

  • A

    ধ্বনি

    ✓ সঠিক উত্তর
  • B

    শব্দ

  • C

    বর্ণ

  • D

    বাক্য

ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ধ্বনি ছাড়া কোনো ভাষা গঠিত হতে পারে না।

প্রশ্ন 4

বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি?

  • A

    কথায় কথায়

  • B

    পথে পথে

  • C

    মজার মজার

  • D

    হঠাৎ হঠাৎ

    ✓ সঠিক উত্তর

সঠিক উত্তর: (গ) হঠাৎ হঠাৎ

বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব হলো যেখানে একটি শব্দ কোনো বিভক্তি যোগ না করে দুইবার ব্যবহৃত হয়। 'হঠাৎ হঠাৎ' শব্দটিতে 'হঠাৎ' মূল শব্দটি দুইবার পুনরাবৃত্ত হয়েছে এবং এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি।

প্রশ্ন 5

'অপরাজেয় বাংলা' কোন শ্রেণির বিশেষ্য?

  • A

    স্থাননাম

  • B

    সৃষ্টিনাম

    ✓ সঠিক উত্তর
  • C

    কালনাম

  • D

    ব্যক্তিনাম

অপরাজেয় বাংলা একটি সৃষ্টিনাম শ্রেণির বিশেষ্য। কারণ এটি কোনো ব্যক্তি, স্থান, বা কালের নাম নয়, বরং একটি বিশেষ সৃষ্টি বা ধারণাকে নির্দেশ করে।

প্রশ্ন 6

বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?

  • A

    বাচ্য

  • B

    যোজক

  • C

    উক্তি

    ✓ সঠিক উত্তর
  • D

    আবেগ

বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। উক্তি হলো বক্তার ভাব ও ধারণা প্রকাশের একটি মাধ্যম।

প্রশ্ন 7

নিচের কোন শব্দটিতে ‘আগত' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

  • A

    ঢাকাই

  • B

    দখিনা

    ✓ সঠিক উত্তর
  • C

    কানাই

  • D

    ডাক্তারি

সঠিক উত্তর হলো দখিনা


‘দক্ষিণ’ শব্দে ‘আগত’ অর্থে ‘-িনা’ প্রত্যয় যুক্ত হয়ে ‘দখিনা’ শব্দটি গঠিত হয়েছে, যার অর্থ ‘দক্ষিণ দিক থেকে আগত’ বা ‘দক্ষিণ দিক থেকে আসা’ বাতাস বা কিছু।

প্রশ্ন 8

কোনটি বাগ্যন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ?

  • A

    ওষ্ঠ

  • B

    তালু

  • C

    দন্তমূল

  • D

    জিভ

    ✓ সঠিক উত্তর

বাগ্যন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে 'জিভ'।

প্রশ্ন 9

নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গের প্রয়োগ রয়েছে?

  • A

    জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি ।

  • B

    যদি রোদ ওঠে, তবে রওনা দেবো ।

  • C

    বসার সময় নেই তাই যেতে হচ্ছে ।

  • D

    কার কাছে গেলে জানা যাবে?

    ✓ সঠিক উত্তর

সঠিক উত্তরটি হলো ঘ. কার কাছে গেলে জানা যাবে?

ব্যাখ্যা:
'সাধারণ অনুসর্গ' হলো সেইসব অনুসর্গ যা ক্রিয়াপদ ভিন্ন অন্য পদ থেকে উৎপন্ন হয় (যেমন- কাছে, জন্য, দ্বারা, উপরে, ইত্যাদি)। এই বাক্যে 'কাছে' শব্দটি সাধারণ অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, যা 'কার' পদের পরে বসেছে। অন্য বিকল্পগুলো (কারণ, তবে, তাই) মূলত যোজক বা অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। 

প্রশ্ন 10

'সমুদ্র' শব্দের প্রতিশব্দ কোনটি?

  • A

    পাদপ

  • B

    শৈল

  • C

    উদক

  • D

    পয়োধি

    ✓ সঠিক উত্তর

সমুদ্র শব্দের প্রতিশব্দ - সাগর, মহাসমুদ্র, উদধি, অম্বুধি, অর্ণব, নদীকান্ত, জলধি, জলধর, জলাধিপতি, জলনিধি, সায়র, পারাবার, পয়োধি, ঊর্মিমালী, অম্ভোধি ইত্যাদি।

প্রশ্ন 11

‘সুসময়ের বন্ধু' কথাটি নিচের কোন বাগ্‌ধারাকে সমর্থন করে?

  • A

    মণিকাঞ্চন যোগ

  • B

    মানিকজোড়

  • C

    অমাবস্যার চাঁদ

  • D

    দুধের মাছি

    ✓ সঠিক উত্তর

”দুধের মাছি” বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু।

প্রশ্ন 12

অতীতকালে প্রায়ই ঘটত এমন বোঝালে কোন কাল হয়?

  • A

    ঘটমান অতীত

  • B

    সাধারণ অতীত

  • C

    পুরাঘটিত অতীত

  • D

    নিত্য অতীত

    ✓ সঠিক উত্তর

অতীতকালে প্রায়ই ঘটত এমন বোঝালে নিত্য অতীত কাল হয়। নিত্য অতীত কাল ব্যবহার করে অতীতে ঘন ঘন বা নিয়মিত ঘটে যাওয়া কাজকে বোঝানো হয়। এটি অতীতের একটি নির্দিষ্ট সময়কে নয়, বরং অতীতের পুনরাবৃত্তিমূলক ঘটনাকে নির্দেশ করে।

প্রশ্ন 13

কোনোকিছুর সামান্য বা অল্প পরিমাণ বোঝাতে নিচের কোন নির্দেশকটি বসে?

  • A

    টুকু

    ✓ সঠিক উত্তর
  • B

    টো

  • C

    টে

  • D

    টি

কোনোকিছুর সামান্য বা অল্প পরিমাণ বোঝাতে ‘টুকু’ নির্দেশকটি বসে। এটি কোনো কিছুর অল্প বা সামান্য অংশকে নির্দেশ করে, যেমন ‘চিনিটুকু’ বলতে অল্প পরিমাণ চিনি বোঝায়।

প্রশ্ন 14

অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

  • A

    দুই

  • B

    তিন

    ✓ সঠিক উত্তর
  • C

    চার

  • D

    পাঁচ

অর্থগত দিক থেকে বাংলা শব্দ তিন প্রকার। যথা - যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দ।

প্রশ্ন 15

কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন?

  • A

    ন, র, ল

  • B

    জ, ঝ, ড়

  • C

    গ, ঘ, হ

  • D

    ত, প, ছ

    ✓ সঠিক উত্তর

ত, প, ছ বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন। এটি পূর্বের নবম-দশম শ্রেণির বইয়ে উল্লেখ আছে।

2024 সালের আরও 285+ বোর্ড প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো