SSC বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্ন 2019

মোট 240+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

মানুষের কণ্ঠনিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?

  • A

    শব্দ

  • B

    বাক্য

  • C

    ভাষা

    ✓ সঠিক উত্তর
  • D

    ধ্বনি

মানুষের কণ্ঠনিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে ভাষা বলে। ভাষা হলো এমন একটি মাধ্যম যার সাহায্যে মানুষ তার মনের ভাব প্রকাশ করে এবং অন্যের সাথে যোগাযোগ স্থাপন করে। এটি ধ্বনি, শব্দ ও বাক্যের সমন্বয়ে গঠিত একটি সুসংগঠিত পদ্ধতি।

প্রশ্ন 2

'সীমার মাঝে অসীম তুমি।' এখানে 'মাঝে' অনুসর্গ কী অর্থ প্রকাশ করেছে?

  • A

    একদেশিক

  • B

    ক্ষণকাল

  • C

    মধ্যে

    ✓ সঠিক উত্তর
  • D

    ব্যাপ্তি

প্রশ্ন 3

উপজীবিকা অর্থে 'ইয়া' প্রত্যয় যুক্ত শব্দ কোনটি?

  • A

    জেলে

    ✓ সঠিক উত্তর
  • B

    মেটে

  • C

    বেলে

  • D

    খুনে

উপজীবিকা অর্থে 'ইয়া' প্রত্যয় যুক্ত শব্দ জেলে।জাল-জালিয়া> জেলে।এটি পূর্বের নবম-দশম শ্রেণির বইয়ে উল্লেখ আছে।

প্রশ্ন 4

কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দেশক ও অনিদের্শক দুই অর্থেই প্রযোজ্য?

  • A

    গোটা

    ✓ সঠিক উত্তর
  • B

    গাছা

  • C

    পাটি

  • D

    গাছি

‘গোটা’ পদাশ্রিত নির্দেশকটি নির্দেশক ও অনির্দেশক উভয় অর্থেই প্রযোজ্য। এটি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে পারে, যেমন: "গোটা আমটা পচে গেছে।" আবার, অনির্দিষ্টভাবেও ব্যবহৃত হতে পারে, যেমন: "গোটা পাঁচেক আম দাও।" এখানে, "গোটা পাঁচেক" বলতে নির্দিষ্ট কোনো পাঁচটি আমকে বোঝানো হচ্ছে না, বরং যেকোনো পাঁচটি আমকে বোঝানো হচ্ছে।

প্রশ্ন 5

কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?

  • A

    সতি

  • B

    ননদ

  • C

    সপত্নী

    ✓ সঠিক উত্তর
  • D

    দুঃখিনী

নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ সপত্নী।

প্রশ্ন 6

বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোনটি বসে?

  • A

    কমা

    ✓ সঠিক উত্তর
  • B

    সেমিকোলন

  • C

    ড্যাস

  • D

    হাইফেন

বাড়ির নম্বর বা রাস্তার নম্বরের পর কমা বসে। এটি ঠিকানার অংশগুলোকে আলাদা করতে ব্যবহৃত হয়, যেমন: রোড নং-১০, বাড়ি নং-১২, ধানমন্ডি, ঢাকা।

প্রশ্ন 7

'যা দমন করা কষ্টকর।'- বাক্যটির সংক্ষিপ্ত রূপ কোনটি?

  • A

    অনিবার্য

  • B

    দুনির্বার

  • C

    অদম্য

  • D

    দুর্দমনীয়

    ✓ সঠিক উত্তর

যে বিষয় দমন করা কষ্টকর তাকে এককথায় বলা হয় দুর্দমনীয়। এখানে, "দমন করা কষ্টকর" এই বাক্যাংশটি একটি বৈশিষ্ট্যকে নির্দেশ করে, যা একক শব্দ "দুর্দমনীয়" দ্বারা প্রকাশ করা যায়।

প্রশ্ন 8

কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তির ব্যবহার পাওয়া যায়?

  • A

    গুলো

  • B

    রা

    ✓ সঠিক উত্তর
  • C

    গুলা

  • D

    গুলি

কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে "রা" বিভক্তির ব্যবহার পাওয়া যায়।

প্রশ্ন 9

ক্রমশ অর্থে যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

  • A

    কথাটি ছড়িয়ে পড়েছে

  • B

    বৃষ্টি থেমে গেল

  • C

    লবণটা চেখে দেখো

  • D

    চা জুড়িয়ে যাচ্ছে

    ✓ সঠিক উত্তর

ক্রমশ অর্থে যৌগিক ক্রিয়ার উদাহরণ- চা জুড়িয়ে যাচ্ছে।

প্রশ্ন 10

'ইতর বিশেষ'- বান্ধারাটির অর্থ কী?

  • A

    ভালো-মন্দ

  • B

    পক্ষপাতিত্ব

  • C

    গুরুত্বহীন

  • D

    পার্থক্য

    ✓ সঠিক উত্তর

ইতর বিশেষ বাগধারাটির অর্থ হলো পার্থক্য।

প্রশ্ন 11

'খাসমহল' শব্দের 'খাস' কোন উপসর্গ?

  • A

    বাংলা

  • B

    আরবি

    ✓ সঠিক উত্তর
  • C

    ফারসি

  • D

    হিন্দি

খাসমহল শব্দের 'খাস' একটি আরবি উপসর্গ।

প্রশ্ন 12

নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?

  • A

    এবার একটি গান করো

  • B

    দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে

  • C

    তার যেন আসা হয়

    ✓ সঠিক উত্তর
  • D

    বাঁশি বাজে এ মধুর লগনে

তার যেন আসা হয়।

প্রশ্ন 13

নিচের কোনটি কর্ম-কর্তৃবাচ্যের কর্তার উদাহরণ?

  • A

    হামিদ বই পড়ে

  • B

    বশিরকে যেতে হবে

  • C

    আমার যাওয়া হয়নি

  • D

    কলমটা লেখে ভালো

    ✓ সঠিক উত্তর

কলমটা লেখে ভালো

প্রশ্ন 14

একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোনটির ব্যবহার অবশ্যই করতে হবে?

  • A

    সকর্মক ক্রিয়া

  • B

    অকর্মক ক্রিয়া

  • C

    সমাপিকা ক্রিয়া

    ✓ সঠিক উত্তর
  • D

    নাম ধাতুর ক্রিয়া

একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে অবশ্যই সমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হবে। সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য অসম্পূর্ণ থাকে।

প্রশ্ন 15

'দ্বিতীয় লোকটিকে ডাক।'- এখানে 'দ্বিতীয়' কোন সংখ্যাবাচক শব্দ?

  • A

    ক্রম

    ✓ সঠিক উত্তর
  • B

    সংখ্যা

  • C

    গণনা

  • D

    তারিখ

দ্বিতীয় লোকটিকে ডাক।'- এখানে 'দ্বিতীয়' ক্রম বা পূরণবাচক শব্দ। এটি পূর্বের নবম-দশম শ্রেণির বইয়ে উল্লেখ আছে।

2019 সালের আরও 225+ বোর্ড প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো