SSC জীববিজ্ঞান বোর্ড প্রশ্ন 2024

মোট 250+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

স্ক্লেরেনকাইমা ফাইবার এর অন্তর্গত—

i. পাটের আঁশ

ii. সার্ফেস ফাইবার

iii. কাষ্ঠত

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও iii

  • B

    ii ও iii

  • C

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i ও ii

1. পাটের আঁশ (i): এটি একটি প্রাকৃতিক ফাইবার যা স্ক্লেরেনকাইমা ফাইবার দ্বারা গঠিত।

2. সার্ফেস ফাইবার (ii): উদাহরণস্বরূপ তুলা; এগুলিও স্ক্লেরেনকাইমা ফাইবার হতে পারে।

3. কাষ্ঠত (iii): কাঠের অংশেও স্ক্লেরেনকাইমা ফাইবার বিদ্যমান থাকে।

img_8a53285891ad.jpg

প্রশ্ন 2

কিডনি ধীরে ধীরে বিকল হওয়ার কারণ কোনটি?

  • A

    উচ্চ রক্তচাপ

    ✓ সঠিক উত্তর
  • B

    অতিরিক্ত রক্তক্ষরণ

  • C

    মারাত্মক ডায়রিয়া

  • D

    ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া

নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর ইত্যাদি কারণে কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যায়। আকস্মিক কিডনি অকেজো বা বিকল হওয়ার কারণগুলো হলো— ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ ইত্যাদি।

প্রশ্ন 3

নিচের কোনটি জীবাণুবাহিত রোগ নয়?

  • A

    ব্রংকাইটিস

  • B

    নিউমোনিয়া

  • C

    অ্যাজমা

    ✓ সঠিক উত্তর
  • D

    যক্ষ্মা

অ্যাজমা সাধারণত রোগ প্রতিরোধ-ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে হয়ে থাকে। অর্থাৎ কোনো একটি বহিঃস্থ পদার্থ ফুসফুসে প্রবেশ করলে সেটিকে নিষ্ক্রিয় করতে দেহের প্রতিরোধ-ব্যবস্থার যেটুকু প্রতিক্রিয়া দেখানোর কথা, তার চেয়ে অনেক তীব্রভাবে প্রতিক্রিয়া ঘটলে অ্যাজমা হতে পারে। অনেক ক্ষেত্রেই অ্যাজমা আক্রান্ত শিশু বা ব্যক্তির বংশে হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস থাকে। এটি ছোঁয়াচে নয়, জীবাণুবাহিত রোগও নয়।

প্রশ্ন 4

img_3bbd7dbf1971.pngচিত্র X ও Y এর ক্ষেত্রে—

i. M ও N মিলিত হয়ে সস্যকোষ তৈরি করে

ii. M ও P এর সাথে N এর মিলনে দ্বিনিষেক ঘটে

iii. P ও N মিলিত হলে চারাগাছ হতে পারে

নিচের কোনটি সঠিক?

  • A

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও ii

  • C

    i ও iii

  • D

    ii ও iii

উদ্দীপকের চিত্র-X ও চিত্র-Y-তে M, N ও P দ্বারা যথাক্রমে গৌণ নিউক্লিয়াস, পুংগ্যামেট এবং ডিম্বাণুকে নির্দেশ করা হয়েছে। চিত্রের P অংশ অর্থাৎ ডিম্বাণু নিষেকের পর ভ্রূণে পরিণত হয়। গৌণ নিউক্লিয়াস (M) ও পুং গ্যামেট (N) মিলিত হয়ে ট্রিপ্লয়েড (3n) সস্য কোষ তৈরি করে। একই সময়ে দুটি পুংগ্যামেটের (N) একটি, ডিম্বাণু (P) এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের (M)-এর সাথে মিলনে দ্বিনিষেক ঘটে। পুং গ্যামেট (N) ও ডিম্বাণু (P) মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। জাইগোটটি বিভাজিত হতে হতে এক পর্যায়ে বীজের সৃষ্টি করে যা থেকে চারাগাছ উৎপন্ন হয় ।

প্রশ্ন 5

রকেটের ইঞ্জিন চালানোর জন্য ব্যবহৃত তেলের বিকল্প হিসেবে বর্তমানে কী ব্যবহার করা হচ্ছে?

  • A

    তিমির তেল

  • B

    জোজোবা তেল

    ✓ সঠিক উত্তর
  • C

    পাম তেল

  • D

    বাদাম তেল

উড়োজাহাজ,রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চলানোর জন্য এক রকমের তিমি মাছের (Sperm whale) তেলের প্রয়োজন হয়। এই তিমি মাছ ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। একমাত্র জোজোবা (jojoba) নামক গাছ হতে নিষ্কাশিত তেল বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু এই গাছ এক বিশেষ মরুভূমির পরিবেশ ছাড়া (যেমন Arizona, California) জন্মায় না এবং এদের বংশবৃদ্ধিও অত্যন্ত সময় সাপেক্ষ। টিস্যু কালচারের মাধ্যমে এই গাছের দ্রুত বংশবৃদ্ধি করাই কেবল সম্ভব হয়নি, একে ভারতবর্ষের জলবায়ু উপযোগীও করে তোলা হয়েছে।

প্রশ্ন 6

img_13645ee5e787.pngচিত্র A

i. কৈশিক নালি থেকে উৎপন্ন হয়

ii. এর প্রাচীর কম স্থিতিস্থাপক

iii. এর নালিপথ একটু চওড়া

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

উদ্দীপকে চিত্র-A দ্বারা শিরাকে বোঝানো হয়েছে। শিরাগুলো সাধারণত দেহের বিভিন্ন স্থানের কৈশিকনালিকা থেকে আরম্ভ হয়। শিরার প্রাচীর কম স্থিতিস্থাপক এবং কম পুরু। এদের নালিপথ একটু চওড়া এবং কপাটিকা থাকে ।

প্রশ্ন 7

কন্ড্রিনের ভিতরে অবস্থিত গহ্বরগুলোর নাম কী?

  • A

    পেরিকন্ড্রিয়াম

  • B

    কন্ড্রোসাইট

  • C

    কন্ড্রোব্লাস্ট

  • D

    ল্যাকিউনি

    ✓ সঠিক উত্তর

কন্ড্রিনের ভিতরে অবস্থিত গহ্বরগুলোকে ল্যাকুনা (Lacuna) বলা হয়। এই ল্যাকুনার মধ্যে তরুণাস্থি কোষ (chondrocytes) অবস্থান করে। 

প্রশ্ন 8

বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য নিচের কোনটি আবশ্যক?

  • A

    মোলিবডেনাম

    ✓ সঠিক উত্তর
  • B

    বোরন

  • C

    ম্যাংগানিজ

  • D

    ক্লোরিন

অণুজীব দ্বারা বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য মোলিবডেনাম আবশ্যক। ম্যাংগানিজ ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য প্রয়োজন। সুগারবিটের মূল ও কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন। উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন প্রয়োজন। চিনি পরিবহনে

বোরন পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে ।

প্রশ্ন 9

পেঁচা গাছের কোটরে বাস করে। এটি কী ধরনের আন্তঃক্রিয়া?

  • A

    মিউচুয়ালিজম

  • B

    কমেনসেলিজম

    ✓ সঠিক উত্তর
  • C

    প্রতিযোগিতা

  • D

    অ্যান্টিবায়োসিস

যে আন্তঃসম্পর্কে সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয় এবং অন্য সহযোগী সদস্য উপকৃত না হলেও কখনও ক্ষতিগ্রস্ত হয় না তাকে কমেনসেলিজম বলে। পেঁচা গাছের কোটরে বাস করলে বাসস্থান পেয়ে উপকৃত হয় কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। সুতরাং এই আন্তঃক্রিয়াটি কমেনসেলিজমের অন্তর্ভূক্ত।

প্রশ্ন 10

সুস্থ বাবা এবং বাহক মা এর সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে?

  • A

    ২৫

    ✓ সঠিক উত্তর
  • B

    ৫০

  • C

    ৭৫

  • D

    ১০০

সুস্থ বাবা (XY) ও বর্ণান্ধতার বাহক মা (XX') এর জিনোটাইপ-এ চারটি গ্যামেট রয়েছে। যথা— X, Y, X ও X' । এদের মধ্যে ক্রস করলে Fi বংশধরে ২৫ ভাগ ছেলে বর্ণান্ধ (XY), ২৫ ভাগ ছেলে সুস্থ (XY), ২৫ ভাগ মেয়ে স্বাভাবিক (XX) এবং ২৫ ভাগ মেয়ে স্বাভাবিক কিন্তু বর্ণান্ধতার বাহক (XX') হবে।

প্রশ্ন 11

রেনাল প্যাপিলা কোথায় থাকে ?

  • A

    মেডুলায়

    ✓ সঠিক উত্তর
  • B

    কর্টেক্সে

  • C

    গ্লোমেরুলাসে

  • D

    হেনলির লুপে

ক্যাপসুল-সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভিতরের অংশকে মেডুলা বলে। উভয় অঞ্চলই যোজক কলা এবং রক্তবাহী নালি দিয়ে গঠিত। মেডুলায় সাধারণত 8-12টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা (Papilla) গঠন করে। এসব প্যাপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়।

প্রশ্ন 12

নিচের কোন ফুলটির গর্ভমুণ্ডে আঠালো এবং শাখান্বিত?

  • A

    ধান

    ✓ সঠিক উত্তর
  • B

    সরিষা

  • C

    কদম

  • D

    জবা

বায়ুপরাগী ফুল হালকা এবং মধুগ্রন্থিহীন। এসব ফুলে সুগন্ধ নেই। এরা সহজেই বাতাসে ভেসে যেতে পারে। এদের গর্ভমুণ্ডে আঠালো এবং শাখান্বিত । উদাহরণ ধান।

অপরদিকে জবা,সরিষা হলো পতঙ্গ পরাগী ফুল যাদের গর্ভমুণ্ডে আঠালো এবং সুগন্ধযুক্ত।

কদম প্রাণীপরাগী ফুল।

প্রশ্ন 13

img_9db55b1386c1.png

উদ্ভিদে X ও Y প্রক্রিয়া দুটির ক্ষেত্রে:

i. প্রথম প্রক্রিয়াটি চোষক টান বজায় রাখে

ii. প্রথমটির অভাবে দ্বিতীয়টি কম ঘটবে

iii. উভয় প্রক্রিয়া পানি শোষণে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

উদ্দীপকে 'X' ও 'Y' দ্বারা নির্দেশিত প্রক্রিয়া দুইটি হলো যথাক্রমে প্রস্বেদন ও অভিস্রবণ। একই দ্রব এবং দ্রাবকযুক্ত দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আলাদা করা হলে, দ্রাবক যে প্রক্রিয়ায় তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয় তাকে অভিস্রবণ বলে । এ প্রক্রিয়ার মাধ্যমেই উদ্ভিদে রস উত্তোলন ঘটে। প্রস্বেদনের ফলে পানি বের হয়ে যাওয়ার ফলে জাইলেম বাহিকায় টান পড়ে যা চোষক টান নামে পরিচিত। এ টানের ফলে উদ্ভিদের মূলরোম কর্তৃক অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত পানি ও খনিজ লবণ পাতায় বাহিত হয়। এ টান কম হলে অভিস্রবণও কম ঘটবে ।

প্রশ্ন 14

কমলার রস থেকে নিচের কোনটি পাওয়া যায়?

  • A

    গ্লুকোজ

    ✓ সঠিক উত্তর
  • B

    সুক্রোজ

  • C

    শ্বেতসার

  • D

    গ্লাইকোজেন

কমলার রসে গ্লুকোজ পাওয়া যায়। সুক্রোজ চিনি ও দুধে থাকে। চাল, আটা, আলু, সবুজ শাকসবজি ইত্যাদিতে শ্বেতসার, গ্লাইকোজেন পাওয়া যায়।

প্রশ্ন 15

নিচের কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী যৌগটি অক্সালো এসিটিক এসিড?

  • A

    অ্যামারান্থাস

    ✓ সঠিক উত্তর
  • B

    সূর্যমুখী

  • C

    টমেটো

  • D

    পাট

C4 উদ্ভিদসমূহের প্রথম স্থায়ী যৌগ হলো 4-কার্বনবিশিষ্ট অক্সালো এসিটিক এসিড। অ্যামারান্থাস একটি C4 উদ্ভিদ। অতএব, এর প্রথম স্থায়ী যৌগ হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সূর্যমুখী, টমেটো, পাট C3 উদ্ভিদ। এদের প্রথম স্থায়ী পদার্থ 3-কার্বনবিশিষ্ট ফসফোগ্লিসারিক এসিড।

2024 সালের আরও 235+ বোর্ড প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← জীববিজ্ঞান-এর সব অধ্যায় দেখো