মোট 250+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
চিত্র-A-এর কাজ কোনটি?
চিত্রের A হলো লাইসোজোম। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে।
পাতার বয়স বাড়ার সাথে ক্লোরোপ্লাস্টের সম্পর্ক কী?
পাতার বয়স ও সংখ্যা:
একেবারে কচি পাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে সালোকসংশ্লেষণ কম হয়। বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যাও বেশি হয়। মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে। পাতার সংখ্যা বেশি হলে সালোকসংশ্লেষণ বেশি হয়।
মানবদেহে চিত্রটি গঠিত হতে কত সময় লাগে?

প্রায় ৭২ ঘন্টা পর ১৬ কোষ বিশিষ্ট একটি গঠন। পরবর্তীতে এটা বলের মত আকার ধারন করে।
গ্লাডিওলাস কী?
গ্লাডিওলাস এক ধরণের ফুল।
চিত্রটির বৈশিষ্ট্য হলো-
i. জাইগোটের ক্লিভেজের ফলে তৈরি হয়
ii. অমরা সৃষ্টির আগে হয়
iii. এটি ব্লাস্টোসিস্টের আগের পর্যায়
নিচের কোনটি সঠিক?
চিত্রটি মরুলা দশার। জাইগোটের ক্রমাগত বিভাজনের ফলে ৭২ ঘন্টা পর এটি তৈরি হয়। এটি ব্লাস্টোসিস্টের আগের পর্যায় এবং অমরা সৃষ্টির অনেক আগেই এই দশা দেখা যায়।
চিত্রের-B-এর সাইটোপ্লাজমীয় অংশটির অনুপস্থিতিতে কী ঘটতে পারে?
i. প্রোটিন সঞ্চয়ে বাধা
ii. বিপাকীয় কার্যে সমস্যা
iii. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
নিচের কোনটি সঠিক?
চিত্রে B অংশটি হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (RER), যার গায়ে রাইবোসোম (Ribosome) নামক দানা লেগে আছে। এই রাইবোসোমগুলোই প্রোটিন সংশ্লেষণ করে।
যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাইটোপ্লাজমীয় অংশ (রাইবোসোমযুক্ত) অনুপস্থিত থাকে, তবে নিম্নলিখিত ঘটনাগুলো ঘটবে:
i. প্রোটিন সঞ্চয়ে বাধা: প্রোটিন সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে, ফলে প্রোটিন সঞ্চয় এবং পরিবহনে বাধা সৃষ্টি হবে। রাইবোসোম ছাড়া প্রোটিন তৈরি হবে না।
ii. বিপাকীয় কার্যে সমস্যা: সাইটোপ্লাজমে অনেক গুরুত্বপূর্ণ বিপাকীয় কাজ সংঘটিত হয়। কোষের স্বাভাবিক কার্যক্রম, বিশেষ করে শক্তি উৎপাদন ও প্রোটিন সংশ্লেষণের মতো মৌলিক কাজ বন্ধ হয়ে যাবে, যা বিপাকীয় কাজে সমস্যা তৈরি করবে।
iii. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়: রোগ প্রতিরোধকারী এনজাইম বা প্রোটিন (যেমন: অ্যান্টিবডি) তৈরিতেও বাধা সৃষ্টি হবে, কারণ এই প্রোটিনগুলো সংশ্লেষণের জন্য RER গুরুত্বপূর্ণ। কোষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে।
মানবদেহে তাপের সমতা রক্ষা করা কোনটির কাজ?
তাপের সমতা রক্ষা: দেহের মধ্যে অনবরত দহনক্রিয়া সম্পাদিত হচ্ছে। এতে করে বিভিন্ন অঙ্গে বিভিন্ন মাত্রার তাপ সৃষ্টি হয় এবং তা রক্তের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবে দেহের সর্বত্র তাপের সমতা রক্ষা হয়।
বেরিয়াম এক্সরের মাধ্যমে কোন রোগ নির্ণয় করা যায়?
সঠিক উত্তর: (গ) আলসার
বেরিয়াম এক্সরের মাধ্যমে পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ, যেমন—আলসার, টিউমার, এবং প্রদাহ নির্ণয় করা হয়। এটি পরিপাকনালির অস্বচ্ছ অংশগুলোকে দৃশ্যমান করে তোলে, যার মাধ্যমে অভ্যন্তরীণ সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব হয়। আলসারের ক্ষেত্রে, এক্সরের মাধ্যমে ক্ষতস্থান বা অস্বাভাবিক প্রবৃদ্ধি চিহ্নিত করা যায়।
পুং পুষ্পের বৃন্ত ছোট থাকে কোন পরাগী ফুলে?
পানিপরাগী ফুল আকারে ক্ষুদ্র এবং হালকা। এরা সহজেই পানিতে ভাসতে পারে। এসব ফুলে সুগন্ধ নেই। স্ত্রীপুক্পের বৃন্ত লম্বা কিন্তু পুংপুষ্পের বৃন্ত ছোট। পরিণত পুংপুষ্প বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে এবং স্ত্রী পুরুষের কাছে পৌঁছালে সেখানেই পরাগায়ন ঘটে, বেমন: পাতাশেওলা।
ব্রংকাইটিসের উপসর্গ-
i. দম বন্ধ হওয়ার মতো অবস্থা
ii. কাশির সাথে অনেক সময় কফ বের হয়
iii. শ্বাসকষ্ট হওয়া
নিচের কোনটি সঠিক?
ব্রংকাইটিসের উপসর্গ-
কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়।
কাশির সময় রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে।
শক্ত খাবার খেতে পারে না।
কাশির সাথে অনেক সময় কফ বের হয়। যদি কমপক্ষে একটানা ও মাস কাশির সাথে কফ থাকে এবং এরকম অসুস্থতা পরপর 2 বছর দেখা যায়, তাহলে রোগীর ক্রনিক ব্রংকাইটিস হয়ে থাকতে পারে।
কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে?
প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও (যেমন: Trichomonas, Monocercomonoides ইত্যাদি প্রোটোজোয়াতে) মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত।
পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষপ্রাচীর?
ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি।
Paramecium কোন রাজ্যের জীব?
অ্যামিবা,ডায়াটম,প্যারামেসিয়াম ইত্যাদি প্রোটিস্টা রাজ্যের জীব।
জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?
এন্ডোক্রাইনোলজি (Endocrinology): জীবদেহে হরমোনের (hormone) কার্যকারিতা বিষয়ক আলোচনা এ শাখার বিষয়।
বৃক্কে পাথর হওয়ার কারণ কোনটি?
কিডনিতে পাথর সবারই হতে পারে, তবে দেখা গেছে, মেয়েদের থেকে পুরুষের পাথর হওয়ার আশঙ্কা বেশি। অতিরিক্ত শারীরিক ওজন, কিডনির সংক্রমণ, কম পানি পান করা ইত্যাদি বৃক্ক বা কিডনিতে পাথর হওয়ার কারণ হতে পারে।
2020 সালের আরও 235+ বোর্ড প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো