SSC জীববিজ্ঞান বোর্ড প্রশ্ন 2022

মোট 250+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

লিউকেমিয়া রোগে কোনটি হয়?

  • A

    শ্বেত রক্তকণিকা কমে যায়

  • B

    অস্থিমজ্জা ক্যান্সারে আক্রান্ত হয়

    ✓ সঠিক উত্তর
  • C

    ত্বকে ছোট কাল দাগ দেয়া দেয়

  • D

    লোহিত রক্তকণিকা বেড়ে যায়

লিউকেমিয়া একটি ধরনের রক্ত ক্যান্সার যা শ্বেত রক্তকণিকা (white blood cells) এর অস্বাভাবিক বৃদ্ধি এবং কার্যক্ষমতার সমস্যার কারণে ঘটে। এই রোগে অস্থিমজ্জা প্রভাবিত হয় এবং অতিরিক্ত শ্বেত রক্তকণিকার সৃষ্টি হয় যা স্বাভাবিক কার্যকলাপ বাধাগ্রস্ত করতে পারে।

সঠিক উত্তর:

গ) অস্থিমজ্জা ক্যান্সারে আক্রান্ত হয়

প্রশ্ন 2

স্বাভাবিক রাকিবের সাথে বর্ণান্ধ হেলেনার বিয়ে হয়।

তাদের মেয়ে সন্তান হলে বর্ণান্ধতার বাহক হবার সম্ভাবনা কত ভাগ?

  • A

    0%

  • B

    1%

  • C

    50%

  • D

    100%

    ✓ সঠিক উত্তর

img_f82d530f2824.png

F2 জনুতে ২ টি কণ্যার দুটিই বাহক হবে। অর্থাৎ, তাদের মেয়ে সন্তান হলে বর্ণান্ধতার বাহক হবার সম্ভাবনা ১০০ ভাগ।

প্রশ্ন 3

সবাত শ্বসনে ৩ অণু গ্লুকোজ জারিত হয়ে কয় অণু ATP তৈরি হয়?

  • A

    38

  • B

    54

  • C

    100

  • D

    114

    ✓ সঠিক উত্তর

সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে মোট ৩৮ অণু ATP উৎপন্ন করে। তাহলে ৩ অণু গ্লুকোজের জারণে উৎপন্ন শক্তির পরিমাণ ৩ × ৩৮ = ১১৪ অণু ATP ।

প্রশ্ন 4

25 গ্রাম ঘি থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?

  • A

    225

    ✓ সঠিক উত্তর
  • B

    100

  • C

    125

  • D

    175

ঘি স্নেহ বা চর্বি জাতীয় খাবার।

আমরা জানি,

1g চর্বিজাতীয় খাবার থেকে পাওয়া যায় 9 কিলোক্যালরি শক্তি

25 g " " " " " (25×9)=225 " "

প্রশ্ন 5

কোনটিতে ল্যাকটেজ এনজাইম থাকে?

  • A

    অগ্ন্যাশয় রসে

  • B

    লালা রসে

  • C

    পাচক রসে

  • D

    আন্ত্রিক রসে

    ✓ সঠিক উত্তর

অগ্ন্যাশয় রসে অ্যামাইলেজ, লাইপেজ ও ট্রিপসিন নামক এনজাইম থাকে। আন্দ্রিক রসে আন্দ্রিক অ্যামাইলেজ, লাইপেজ, মলটেজ, ল্যাকটেজ ও সুক্রেজ ইত্যাদি এনজাইম থাকে। আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো এসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়।

প্রশ্ন 6

5ATP5ADP+5Pi+ শক্তি

উদ্দীপকে উৎপন্ন শক্তির পরিমাণ কত কিলোক্যালরি?

  • A

    7.3

  • B

    21.6

  • C

    30.5

  • D

    36.5

    ✓ সঠিক উত্তর

প্রতিমোল ATP থেকে অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে ৭.৩ কিলোক্যালরি (প্রায় ৩০.৫৫ কিলোজুল) শক্তি জমা থাকতে পারে। তাহলে, ৫ মোল ATP থেকে উৎপন্ন শক্তির পরিমাণ = ৫ x ৭.৩ কিলোক্যালরি। অর্থাৎ ৩৬.৫ কিলোক্যালরি।

প্রশ্ন 7

কোন হরমোন গলার স্বর পরিবর্তন করে ?

  • A

    অ্যান্ড্রোজেন

    ✓ সঠিক উত্তর
  • B

    ইস্ট্রোজেন

  • C

    থাইরক্সিন

  • D

    গোনাডোট্রপিক

অ্যান্ড্রোজেন হরমোন পুরুষের গলার স্বর পরিবর্তন ও পুরুষালি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। আর ইস্ট্রোজেন মেয়েলি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো থাইরক্সিন। থাইরক্সিন হরমোন মানবদেহে স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। গোনাডোট্রপিক হরমোন গোনাড বা জনন অঙ্গ গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এরা পুরুষ ও স্ত্রীদেহের পরিণত বয়সের লক্ষণগুলো বিকশিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে।

প্রশ্ন 8

img_3cb53a5f81e2.png

A -

i. প্রকৃতকোষী

ii. স্ত্রী জননকোষ

iii. সস্যটিস্যু উৎপন্ন করে

নিচের কোনটি সঠিক?

  • A

    i, ii ও iii

  • B

    ii ও iii

  • C

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • D

    i ও iii

উদ্দীপকে প্রদর্শিত চিত্রটি একটি স্ত্রী গ্যামিটোফাইটের। চিত্রের A হলো ডিম্বাণু এবং B হলো সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণকেন্দ্রিকা। ডিম্বাণু প্রকৃতকোষী ও স্ত্রী জননকোষ হিসেবে পরিচিত। নিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াস পুংজনন কোষের সঙ্গে মিলিত হয়ে ট্রিপ্লয়েড (3n) শস্য কোষের সৃষ্টি হয়। শস্য কোষই তিনপ্রস্থ ক্রোমোজোমবিশিষ্ট টিস্যু তৈরি করে।

প্রশ্ন 9

কোন খাদ্য থেকে দ্রুত শক্তি পাওয়া যায়?

  • A

    দই

  • B

    আখের গুড়

  • C

    আমের রস

    ✓ সঠিক উত্তর
  • D

    ভাত

প্রশ্ন 10

কয় সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলা হয়?

  • A

    4

  • B

    5

  • C

    8

    ✓ সঠিক উত্তর
  • D

    28

প্রায় 8 সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলা হয়।তখন অঙ্গগুলো ছোট আকারে থাকে।

প্রশ্ন 11

নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মত ছোট ছোট জীব দেখতে পায় ।

উদ্দীপকের জীবটি—

i. মৃত জীবদেহের উপর জন্মে

ii. ভিন্নধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি করে

iii. কাইটিন নির্মিত কোষপ্রাচীর দ্বারা গঠিত.

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

ছাতার মতো ছোট ছোট জীবগুলো হলো ছত্রাক বা ফানজাই।জীবটি

i. মৃত জীবদেহের উপর জন্মে- সঠিক

ii. ভিন্নধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি করে- ভুল। এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে।

iii. কাইটিন নির্মিত কোষপ্রাচীর দ্বারা গঠিত- সঠিক।

প্রশ্ন 12

কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট?

  • A

    কপার

    ✓ সঠিক উত্তর
  • B

    ম্যাগনেসিয়াম

  • C

    হাইড্রোজেন

  • D

    কার্বন

(a) ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান (macro-nutrient বা macro-element): উদ্ভিদের

স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয়, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয়। ম্যাক্রো উপাদান 10টি, যথা: নাইট্রোজেন (N), পটাশিয়াম (K), ফসফরাস (P), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (০), সালফার (S) এবং লৌহ (Fe)।

(b) মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান (micro-nutrient বা micro-element): উদ্ভিদের

স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলে। মাইক্রোনিউট্রিয়েন্ট চটি, যথা: দস্তা বা জিংক (Zn), ম্যাংগানিজ (Mn), মোলিবডেনাম (Mo), বোরন (B), তামা বা কপার (Cu) এবং ক্লোরিন (Cl)।

প্রশ্ন 13

পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে?

  • A

    CO2 এর মাত্রা খুব বেশি বেড়ে গেলে

    ✓ সঠিক উত্তর
  • B

    O2 এর বেশি মাত্রা খুব কমে গেলে

  • C

    খুব বেশি ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে

  • D

    এনজাইমের বেশি ঘাটতি থাকলে

কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ খুব বেশি বেড়ে গেলে মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বৃদ্ধি পায় ।

প্রশ্ন 14

কোনটি ছাঁকনির মতো কাজ করে?

  • A

    স্ট্রাটিফাইড আবরণী টিস্যু

  • B

    সিউডো-স্ট্রাটিফাইড আবরণী টিস্যু

  • C

    স্কোয়ামাস আবরণী টিস্যু

    ✓ সঠিক উত্তর
  • D

    কিউবয়ড়াল আবরণী টিস্যু

স্কোয়ামাস আবরণী টিস্যু (Squamous Epithelial Tissue): এই টিস্যুর কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপটা এবং এদের নিউক্লিয়াস বড় আকারের হয়। উদাহরণ: বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীর। এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে থাকে।

প্রশ্ন 15

আমগাছে খনিজ লবণ শোষিত হয় —

i. অভিস্রবণ প্রক্রিয়ায়

ii. বিপাকীয় শক্তি খরচের মাধ্যমে

iii. আয়ন হিসেবে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

আমগাছ বা অন্যান্য উদ্ভিদ মূলত খনিজ লবণ শোষণ করে নিম্নলিখিত প্রক্রিয়ায়:

  1. অভিস্রবণ (Osmosis) প্রক্রিয়ায় → পানি মূলত অভিস্রবণের মাধ্যমে শোষিত হয়, তবে কিছু দ্রবণীয় পদার্থও এই প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে।

  2. বিপাকীয় শক্তি খরচের মাধ্যমে (Active Transport) → উদ্ভিদ কিছু খনিজ লবণ শোষণে বিপাকীয় শক্তি (ATP) ব্যবহার করে।

  3. আয়ন হিসেবে (Ion Exchange Mechanism) → খনিজ লবণ সাধারণত আয়ন আকারে (যেমন, Na⁺, K⁺, Ca²⁺, NO₃⁻) উদ্ভিদের মূল কোষে প্রবেশ করে।

সঠিক উত্তর:

"ঘ" (i, ii ও iii) → কারণ তিনটি প্রক্রিয়াই খনিজ লবণ শোষণে ভূমিকা রাখে।

2022 সালের আরও 235+ বোর্ড প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← জীববিজ্ঞান-এর সব অধ্যায় দেখো