মোট 250+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
একজন মানুষের রক্তে কত মিলিমোল/লিটার HDL থাকা ভালো ?
কোলেস্টেরলের প্রকার | মিলিমোল/লিটার |
LDL | < 1.8 |
HDL | > 1.5 |
ট্রাই-গ্লিসারাইড | < 1.7 |
নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে-
i. ময়ূর ও সাপের মধ্যে
ii. সাপ ও ব্যাঙের মধ্যে
iii. ময়ূর ও ব্যাঙের মধ্যে
নিচের কোনটি সঠিক?
প্রকৃতিতে জীবের বেঁচে থাকার জন্য জৈবিক কারণেই বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য খাদক সম্পর্কের একটি নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে। যেমন- সাপ ব্যাঙদের খায়। আবার ময়ূর সাপ এবং ব্যাঙ দুটোকেই খায়।
রমজান আধা কেজি আটার রুটি তিন বেলা খায়। তার দৈহিক ওজন ৫০ কেজি এবং উচ্চতা ১২৫ সে.মি.।
রমজানের-
i. BMI হচ্ছে ৩২
ii. বেছে খাদ্য গ্রহণ করা উচিত
iii. অবস্থান মোটা হওয়ার দ্বিতীয় স্তরে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপক অনুযায়ী, রমজানের ওজন ৫০ কেজি এবং রমজানের উচ্চতা = ১২৫ সে.মি. = ১.২৫ মিটার
∴ রমজানের BMI = [দেহেরউচ্চতা(মিটার)]2দেহেরওজন(কেজি) = (১.২৫)2৫০ = ৩২
BMI মান অনুযায়ী, রমজান মোটা হওয়ার প্রথম স্তরে রয়েছে। তার বেছে খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন।
অপরদিকে, রমজান প্রতিদিন ৫০০ গ্রাম (আধা কেজি) পরিমাণ আটার রুটি) থেকে শক্তির পায় = ১০০৩৪১×৫০০ কিলোক্যালরি
[∴ ১ গ্রাম আটার শক্তি = ৩৪১ কিলোক্যালরি] = ১৭০৫ কিলোক্যালরি
5ADP+5Pi শক্তি 5ATPউক্ত বিক্রিয়ায় (প্রতি মোল ATP এর হিসাবে) শক্তির পরিমাণ কত কিলোক্যালরি?
প্রতিমোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে শক্তি থাকে ৭.৩ কিলোক্যালরি। অর্থাৎ, ৫ মোল ATP থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ (৭.৩×৫)=৩৬.৫ কিলোক্যালরি।
কোনটি পাইরিমিডিন?
নাইট্রোজেন বেসগুলো দুধরনের, পিউরিন এবং পাইরিমিডিন। এডিনিন (A) ও গুয়ানিন (G) বেস হলো পিউরিন এবং সাইটোসিন (C) ও থায়ামিন (T) বেস হলো পাইরিমিডিন । একটি সূত্রের এডিনিন (A)(A)
(A) অন্য সূত্রের থায়ামিন (T)−এর সাথে দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত(A=T) থাকে এবং একটি সূত্রের গুয়ানিন (G), অন্য সূত্রের সাইটোসিনের (C) সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত (G三C) থাকে।
ঘৃতকুমারী পাতা স্ফীত হওয়ার সাথে সম্পর্কযুক্ত কোনটি?
ঘৃতকুমারী পাতা স্ফীত হওয়ার সাথে সম্পর্কিত প্রক্রিয়াটি হলো অন্তঃ অভিস্রবণ। এটি ঘৃতকুমারী গাছের পাতায় জল শোষণে সহায়তা করে, যা পাতার স্ফীতি ঘটায়।
১৫০ জন পুরুষ মানুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত জনের?
বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস এক ধরনের বংশগতি ব্যাধি। নারীর তুলনায় পুরুষদের ক্ষেত্রে এ রোগ বেশি হয়। পুরুষদের বেলায় সাধারণত প্রতি ১০ জনে ১ জন বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ১৫০ জন পুরুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা = ১০১×১৫০ = ১৫ জনের।
নিচের কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়?
সাধারণত, ৪২৫ থেকে ৪৫০ ন্যানোমিটার (নীল আলো) এবং ৬০০ থেকে ৭০০ ন্যানোমিটার (লাল আলো) তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়।
চিত্রে 'ক' চিহ্নিত অঙ্গাণুটি-
i. সূর্যালোককে আবদ্ধ করে
ii. সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে
iii. উৎসেচক উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের 'ক' চিহ্নিত অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। এতে ক্লোরোফিল ছাড়াও ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ বিদ্যমান থাকে। ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এ অঙ্গাণুতে কোনো উৎসেচক উৎপন্ন হয় না।
খাসির মাংস হতে প্রাপ্ত ৫০ গ্রাম চর্বি হতে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
খাদ্য উপাদানে খাদ্য ক্যালরির ছক অনুযায়ী,
১ গ্রাম চর্বি = ৯ খাদ্য ক্যালরি বা কিলোক্যালরি
∴৫০ গ্রাম চর্বি = ৫০ × ৯ খাদ্য ক্যালরি বা কিলোক্যালরি
= ৪৫০ খাদ্য ক্যালরি বা কিলোক্যালরি
অর্থাৎ খাসির মাংস হতে প্রাপ্ত ৫০ গ্রাম চর্বি হতে ৪৫০ খাদ্য ক্যালরি বা কিলোক্যালরি শক্তি পাওয়া যায়।
মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরের ভাঁজকে কী বলে?
মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটি আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে। এদের ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃত্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদের অক্সিসোম বলে। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অবস্থিত থাইলাকয়েডের সংযোগ সাধনকারী নালিকাকে ল্যামেলাম বলে।
রমজান আধা কেজি আটার রুটি তিন বেলা খায়। তার দৈহিক ওজন ৫০ কেজি এবং উচ্চতা ১২৫ সে.মি.।
রমজান প্রতিদিন তার প্রধান খাদ্য হতে কত কিলোক্যালরি শক্তি পেয়ে থাকে?
উদ্দীপক অনুযায়ী, রমজানের ওজন ৫০ কেজি এবং রমজানের উচ্চতা = ১২৫ সে.মি. = ১.২৫ মিটার
∴ রমজানের BMI = [দেহেরউচ্চতা(মিটার)]2দেহেরওজন(কেজি) = (১.২৫)2৫০ = ৩২
BMI মান অনুযায়ী, রমজান মোটা হওয়ার প্রথম স্তরে রয়েছে। তার বেছে খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন।
অপরদিকে, রমজান প্রতিদিন ৫০০ গ্রাম (আধা কেজি) পরিমাণ আটার রুটি) থেকে শক্তির পায় = ১০০৩৪১×৫০০ কিলোক্যালরি
[∴ ১০০ গ্রাম আটার শক্তি = ৩৪১ কিলোক্যালরি] = ১৭০৫ কিলোক্যালরি
একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে?
একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন ১৫০০ মিলিলিটার বা ১.৫ লিটার মূত্র ত্যাগ করে।
‘ক' অঙ্গাণুটির ভেতরে অবস্থান করে-
উদ্দীপকের 'ক' চিহ্নিত অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। এতে ক্লোরোফিল ছাড়াও ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ বিদ্যমান থাকে। ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এ অঙ্গাণুতে কোনো উৎসেচক উৎপন্ন হয় না।
নুরু রাস্তার পাশে কিছু অ্যামারান্থাস উদ্ভিদ দেখতে পেল। উক্ত উদ্ভিদে-
i. সালোকসংশ্লেষণের হার বেশি
ii. কার্বন বিজারণে ১ম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক এসিড
iii. গ্লুকোজ উৎপাদন ক্ষমতা বেশি
নিচের কোনটি সঠিক?
অ্যামারান্থাস হলো C4 উদ্ভিদ। এসকল উদ্ভিদে একই সাথে হ্যাচ-স্ন্যাক চক্র এবং ক্যালভিন চক্র পরিচালিত হয় বলে C3 উদ্ভিদের তুলনায় এদের সালোকসংশ্লেষণের হার বেশি এবং গ্লুকোজ উৎপাদন ক্ষমতাও বেশি। এসকল উদ্ভিদের ১ম স্থায়ী পদার্থ হলো ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অপরদিকে C3 উদ্ভিদের ১ম স্থায়ী পদার্থ হলো ৩- কার্বনবিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড।
2023 সালের আরও 235+ বোর্ড প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো