মোট 225+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
প্রস্বেদনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কিত?
অভ্যন্তরীণ প্রভাবক
(i) পত্ররন্ধ্র: পত্ররন্ধ্রের সংখ্যা, আয়তন, গঠন এবং অবস্থানের উপর প্রস্বেদন হারের তারতম্য ঘটে।
(ii) পত্রের সংখ্যা: পাতার সংখ্যা, আয়তন, গঠন এবং অবস্থানের উপর প্রস্বেদন হারের তারতম্য লক্ষ করা যায়।
(iii) পত্রফলকের আয়তন: পত্রফলকের আয়তন বড় হলে প্রস্বেদনের হার বেড়ে যায়। একইভাবে এ আয়তন কম হলে প্রস্বেদনের হারও কমে যায়।
(iv) উদ্ভিদের বায়ব অঙ্গের আয়তন: পাতা ও কাণ্ডসহ উদ্ভিদের বায়ব অঙ্গের কলেবর বৃদ্ধি পেলে প্রস্বেদনের হারও বেড়ে যায়।
পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ কোনটি?
পেঁয়াজের বৈজ্ঞানিক নাম Allium cepa. এখানে Allium গণ এবং cepa প্রজাতি অংশ।
অম্লীয় মূত্র সৃষ্টি হয় কোনটি খেলে?
আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায় আবার
ফলমূল এবং তরিতরকারি খেলে সাধারণত ক্ষারীয় মূত্র তৈরি হয়।
আর্কিগোনিয়েট জীব কোনটি?
আর্কিগোনিয়েট জীব হলো এমন জীব, যাদের স্ত্রী জনন অঙ্গ আর্কিগোনিয়াম (Archegonium) থাকে। উদ্দীপকের মধ্যে মাশরুম আর্কিগোনিয়েট জীব ।
অধিকমাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে?
অধিক মাত্রার কোলেস্টেরল উপস্থিত এমন খাদ্যের মধ্যে মাখন, চিংড়ি, ঝিনুক, গবাদিপশুর যকৃৎ, ডিম, বিশেষ করে ডিমের কুসুম উল্লেখযোগ্য।
চিত্রের প্রক্রিয়াটিতে এক অণু পাইরুভিক এসিড জারিত হয়ে কী উৎপন্ন হয়?
অ্যাসিটাইল কো-এ সৃষ্টি: গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বনবিশিষ্ট এক অণু অ্যাসিটাইল কো এনজাইম-এ (Acetyl Co-A), এক অণু CO₂ এবং এক অণু NADH+H⁺ (অথবা NADH₂) উৎপন্ন করে (অর্থাৎ দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে দুই অণু অ্যাস Eটাইল কো এনজাইম-এ, দুই অণু CO₂ এবং দুই অণু NADH+H⁺ উৎপন্ন হয়)। এই ধাপটি সাইটোপ্লাজমে ঘটে।"
W ও Z উভয়েই-
i. রেনাল করপাসল তৈরি করে
ii. একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি
iii. রক্তকে পরিসুত করে
নিচের কোনটি সঠিক?
W ও Z উভয়ই রেনাল করপাসল তৈরি করে, যা একটি নেফ্রনের অংশ। এটি গোলকাকৃতি গঠন যে গ্লোমেরুলাস এবং বোম্যান ক্যাপসুলের সমন্বয়ে তৈরি। গ্লোমেরুলাস একটি কৈশিক জালিকা যা রক্তকে ফিল্টার করে। সুতরাং এই সমস্ত বিবৃতিগুলি সঠিক:
i. রেনাল করপাসল তৈরি করে - সঠিক
ii. একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি - সঠিক
iii. রক্তকে পরিসুত করে - সঠিক
অতএব, সঠিক উত্তর হলো i, ii ও iii।
নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফল কোনটি?
টিউমার নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফল।
জানু-তে কোন অস্থিসন্ধি বিদ্যমান?
বয়ঃসন্ধিকালের কত বছর পর মেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে?
বয়ঃসন্ধিকালের ১-২ বছর পর মেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে।
চিত্রের কোন অংশটি ক্যাপসুলের ভেতর ঢুকে কৈশিক নালিকা সৃষ্টি করে?
চিত্রে Y হলো অ্যাফারেন্ট ধমনি।
রেনাল ধমনি থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টারিওল (Afferent arteriole) ক্যাপসুলের ভিতরে ঢুকে প্রায় 50টি কৈশিকনালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকার সৃষ্টি করে।
ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে ?
যখন নিলয় দুটি সংকুচিত হয়, তখন ডান নিলয় থেকে কার্বন ডাই-অক্সাইডযুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। এখানে রক্ত পরিশোধিত হয়। ঠিক একই সময়ে বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনির মাধমে সারা দেহে পরিবাহিত হয় এবং উভয় ধর্মনির অর্ধচন্দ্রাকৃতির কপটিকাগুলো বন্ধ হয়ে যায়। ফলে রক্ত পুনরায় নিলয়ে ফিরে আসতে পারে না।
কোন দেশ Oil palm এ বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে সম্পন্ন করে?
আলুর টিউবার) রোগমুক্ত করা টিস্যু কালচারের একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে। মালয়েশিয়ায় Oil Palm -এর বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে সম্পন্ন করা হয়। টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা থেকে বছরে ৪৪ কোটি চারা গাছ পাওয়া সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে জুঁই (Jasminum) সাস্পেনসান থেকে সুগন্ধি আতর বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। উড়োজাহাজ,
পুরুষের প্রতিটি জননকোষে ক্রোমোজোম কয়টি?
মানুষের শরীরের সাধারণ কোষে (যেমন: চামড়ার কোষ, পেশী কোষ) ২৩ জোড়া বা মোট ৪৬ টি ক্রোমোজোম থাকে।
কিন্তু জননকোষে (শুক্রাণু এবং ডিম্বাণু) ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, যা ২৩ টি।
লাইকেনে সহাবস্থান করে-
একটি শৈবাল এবং একটি ছত্রাক সহাবস্থান করে লাইকেন গঠন
করে। ছত্রাক বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ এবং উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে। অপরদিকে শৈবাল তার ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য এবং ছত্রাকের জন্য শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে।
2019 সালের আরও 210+ বোর্ড প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো