SSC বাংলা ১ম পত্র বোর্ড প্রশ্ন 2020

মোট 269+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

কোন বাগানের আম গুড়ের মতো মিষ্টি?

  • A

    কাকুড়তলির

    ✓ সঠিক উত্তর
  • B

    নীলমণি রায়ের

  • C

    ডোবার ধারের

  • D

    সিঁদুরকৌটার

প্রশ্ন 2

হাতেম আলি তার জমিদারিকে 'ঢাকের ঢোলের' সাথে তুলনা করেছিলেন কেন?

  • A

    অসারতার জন্য

  • B

    জমি অল্প থাকায়

  • C

    ফলন ভালো না হওয়ায়

  • D

    সামান্য আয় হওয়ায়

    ✓ সঠিক উত্তর

হাতেম আলি -আপনাকে বলেছি রেশমপুরে আমার কিঞ্চিৎ জমিদারি আছে। একসময়ে এই জমিদারের নাম ডাক ছিল, তার আয়ও ছিল প্রচুর। কিন্তু সেই সুদিন আমার জমানার আগেই                         শেষ হয়ে গিয়েছিল। আমার হাতে যে জমিদারিটা এলো তা কেবল ঢাকের ঢোল বাজালে আওয়াজ হয়, কিন্তু ভেতরে অন্তঃসারশূন্য, দেখতে বড় কিন্তু ভেতরে ফাঁকা। তবু তা                       থেকে যৎসামান্য যা আয় হয়ে উঠত তাই দিয়ে কোনো প্রকারে মানমর্যাদা রেখে ভরণপোষণ চলত। কিন্তু সে জমিদারিও সান্ধ্য আইনে পড়ে নিলামে উঠতে বসেছে। কালই নিলামে উঠবে।

প্রশ্ন 3

জাতির পুরোনো ইতিহাসের অনেক গোপন কথা খুঁজে পাওয়া যায় নিচের কোন বাক্যে?

  • A

    কলা রুয়ে না কেটো পাত

  • B

    পিঁড়েয় বসে পেঁড়োর খবর

    ✓ সঠিক উত্তর
  • C

    রোদ হচ্ছে পানি হচ্ছে, খেঁকশিয়ালীর বিয়ে হচ্ছে

  • D

    এক হাত বোল্লা বার হাত শিং

পিঁড়েয় বসে পেঁড়োর খবর

প্রশ্ন 4

'লিখে রেখে যাচ্ছি শ্রেষ্ঠ বিকেলের গল্প।"- কাদের জন্য?

  • A

    লোহার শ্রমিক

  • B

    মুক্তিযোদ্ধা

  • C

    বিদ্রোহী শ্রোতা

  • D

    আগামী দিনের শিশু

    ✓ সঠিক উত্তর

এই উক্তিটি "আগামী দিনের শিশু"-দের জন্য। এর মাধ্যমে কবি ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের উদ্দেশ্যে তার বার্তা পৌঁছে দিতে চেয়েছেন, যাতে তারা এই গল্প উপভোগ করতে পারে।

প্রশ্ন 5

কোনটি আফগানদের একটা সংস্কার?

  • A

    আপ্যায়ন

  • B

    বিনয়

  • C

    গুরুভক্তি

    ✓ সঠিক উত্তর
  • D

    অতিথি সেবা

গুরুজনকে ভক্তি করা— তাদের চোখের দিকে চোখ তুলে না তাকানো আফগানদের সংস্কার।

প্রশ্ন 6

কবি কাজী নজরুল ইসলামের মতে কারা দেশে যুগান্তর আনবে?

  • A

    তরুণ প্রজন্ম

  • B

    উচু শ্রেণির মানুষ

  • C

    উপেক্ষিত জনতা

    ✓ সঠিক উত্তর
  • D

    তথাকথিক ভদ্রসম্প্রদায়

উপেক্ষিত শক্তিকে উপযুক্ত সম্মান এবং উদারভাবে কাছে টেনে নিয়ে তারা সংখ্যবদ্ধ হয়ে দেশে যুগান্তর আনবে।

প্রশ্ন 7

জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি?

  • A

    প্রাকৃতিক সৌন্দর্য

  • B

    স্বদেশপ্রেম

  • C

    প্রকৃতিপ্রীতি

  • D

    প্রকৃতির রহস্যময় সৌন্দর্য

    ✓ সঠিক উত্তর

জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হলো প্রকৃতির রহস্যময় সৌন্দর্য

প্রশ্ন 8

উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি হলো-

  • A

    আবেগ

  • B

    দেশপ্রেম

    ✓ সঠিক উত্তর
  • C

    প্রকৃতিপ্রেম

  • D

    সৌন্দর্য বন্দনা

উদ্দীপকের পঙ্ক্তিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের 'জন্মভূমি' কবিতার অংশ। এখানে কবি তাঁর জন্মভূমির প্রতি অগাধ ভালোবাসা এবং গভীর আত্মিক টানের কথা প্রকাশ করেছেন। কবির কাছে তাঁর জন্মভূমির প্রাকৃতিক শীতল ছায়া রাজকীয় ধন-রতনের চেয়েও অনেক বেশি মূল্যবান।

সঠিক উত্তর: গ) দেশপ্রেম

কেন এই উত্তরটি সঠিক? (বিশ্লেষণ)

  • মাতৃভূমির প্রতি টান: উদ্দীপকে বলা হয়েছে, জন্মভূমির ধন-সম্পদ কতটুকু আছে (রানির মতো কি না) তা কবির কাছে বড় বিষয় নয়। বড় বিষয় হলো—জন্মভূমির 'ছায়ায়' এলে তাঁর প্রাণ জুড়িয়ে যায়। এটি মূলত নিজের দেশ বা জন্মভূমির প্রতি অকৃত্রিম দেশপ্রেমের বহিঃপ্রকাশ।

  • 'কপোতাক্ষ নদ' কবিতার সাথে মিল: মাইকেল মধুসূদন দত্ত তাঁর 'কপোতাক্ষ নদ' কবিতায় ঠিক একইভাবে বিদেশের রাজকীয় জৌলুশের চেয়ে স্বদেশের কপোতাক্ষ নদের স্রোতধারাকে প্রাধান্য দিয়েছেন। সেখানেও কবির দেশপ্রেমই ছিল মূল উপজীব্য।

  • আবেগ বনাম দেশপ্রেম: যদিও এখানে গভীর 'আবেগ' আছে, কিন্তু সেই আবেগটি বিশেষভাবে নিজের দেশের মাটির প্রতি নিবেদিত। তাই সাহিত্যের পরিভাষায় একে 'দেশপ্রেম' হিসেবে চিহ্নিত করা হয়।

প্রশ্ন 9

উক্ত ভাবটি নিচের কোন রচনায় খুঁজে পাওয়া যায়?

  • A

    আম-আঁটির ভেঁপু

  • B

    সেইদিন এই মাঠ

  • C

    আমার পরিচয়

  • D

    কপোতাক্ষ নদ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 10

"এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধ"-

এ বক্তব্যের সাথে ভাবগত সাদৃশ্য পাওয়া যায় নিচের কোন বাক্যে?

  • A

    বুকের ভেতর ধরে রেখেছি মুক্তিযুদ্ধ

    ✓ সঠিক উত্তর
  • B

    যুদ্ধ ছাড়াও মরণ থাকে

  • C

    কাকেরা ভাত খেলে শহিদের মায়েদের বুক জুড়ায়

  • D

    লোহার টুপি তাদের মগজ খেয়েছে

এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধ"- এ বক্তব্যের সাথে ভাবগত সাদৃশ্য পাওয়া যায়-'বুকের ভেতর ধরে রেখেছি মুক্তিযুদ্ধ' বাক্য টিতে।

প্রশ্ন 11

"আমি কি বকরি-ঈদের গরু ছাগল নাকি?"- উক্তিতে প্রকাশ পেয়েছে তাহেরার-

  • A

    অসহায়ত্ব

  • B

    প্রতিবাদ

    ✓ সঠিক উত্তর
  • C

    দূরদর্শিতা

  • D

    আত্মসমর্পণ

সঠিক উত্তর: খ. প্রতিবাদ

ব্যাখ্যা:

তাহেরার উক্তি—**"আমি কি বকরি-ঈদের গরু-ছাগল নাকি?"**—এই বাক্যে তার নিজের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট ও তীব্র প্রতিবাদ প্রকাশ পেয়েছে।

এই বক্তব্যে বোঝা যায়, সে নিজেকে একজন স্বাধীন মানুষ হিসেবে দেখে, কোনো পণ্য বা বলির পশু নয়—যাকে ইচ্ছেমতো ব্যবহার করা যাবে। এটি নারীর প্রতি সমাজের অবমূল্যায়ন ও নিপীড়নের বিরুদ্ধে তাহেরার সংগ্রামী মানসিকতাব্যক্তিস্বাধীনতার দাবি প্রকাশ করে।

তাই, এই উক্তি প্রতিবাদের প্রতীক। ✅

প্রশ্ন 12

সুভার সঙ্গীদের মধ্যে ভাষাবিশিষ্ট জীব বলা হয়েছে কাকে?

  • A

    পাঙ্গুলি

  • B

    সর্বশী

  • C

    প্রতাপ

    ✓ সঠিক উত্তর
  • D

    বাণীকণ্ঠ

প্রশ্ন 13

উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ দিকটি হলো-

  • A

    পৈশাচিকতা

    ✓ সঠিক উত্তর
  • B

    সাংস্কৃতিক আগ্রাসন

  • C

    সাধারণ মানুষকে উপেক্ষা

  • D

    বিপ্লবীদের দমন

প্রশ্ন 14

উক্ত দিকটি নিচের কোন রচনায় বিদ্যমান?

  • A

    উপেক্ষিত শক্তির উদবোধন

  • B

    একাত্তরের দিনগুলি

    ✓ সঠিক উত্তর
  • C

    সাহসী জননী বাংলা

  • D

    স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো

প্রশ্ন 15

সারাদিন বনে বনে কাঠ কাটি। সেই কাঠ বাজারে বেচি। যা পাই, তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি। মনের সুখে খেয়েদেয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি। এক ঘুমে রাত কাবার। উদ্দীপকের ভাব নিচের কোন অংশে প্রতিফলিত হয়েছে?

  • A

    বিত্ত-সুখের দুর্ভাবনায়

    আয়ু কমায় না;

  • B

    যেথায় মানুষ মানুষেরে

    বাসতে পারে ভালো

  • C

    যেথায় লোকে সোনা-রূপায়

    পাহাড় জমায় না,

  • D

    যেথায় লোকে তুচ্ছ নিয়ে

    তুষ্ট থাকে ভাই

    ✓ সঠিক উত্তর

যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই

2020 সালের আরও 254+ বোর্ড প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো