SSC বাংলা ১ম পত্র বোর্ড প্রশ্ন 2016

মোট 320+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

'মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,

অগ্নিস্নানে শুচি হোক ধরা'-

এ কবিতাংশটিতে কী প্রকাশ পেয়েছে?

  • A

    নতুন দিনের আহবান

    ✓ সঠিক উত্তর
  • B

    বাঙালির দুঃখের অবসান

  • C

    বাঙালির ঐতিহ্যের আবির্ভাব

  • D

    নতুনের জয়গান

এই কবিতাংশটিতে নতুন দিনের আগমন এবং পুরাতন গ্লানি ও জরা মুছে গিয়ে একটি শুচি ও পবিত্র পৃথিবীর আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। এটি মূলত নতুন দিনের আগমনকে আহ্বান জানাচ্ছে এবং নতুনের জয়গান করছে।

প্রশ্ন 2

কে শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়ে ছিলেন, হিন্দু-মুসলমান উভয়কে?

  • A

    নবাব সিরাজউদ্দৌলা

    ✓ সঠিক উত্তর
  • B

    হাজী শরীয়তুল্লাহ

  • C

    তিতুমীর

  • D

    মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

সঠিক উত্তর: (ক) নবাব সিরাজউদ্দৌলা

ব্যাখ্যা: কবীর চৌধুরীর 'পয়লা বৈশাখ' প্রবন্ধে উল্লেখ আছে:  

"ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাঙলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন হিন্দু-মুসলমান উভয়কে।"  

প্রশ্ন 3

আসিতেছে শুভ দিন …………

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।

কবিতাংশে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

  • A

    সভ্যতা নির্মাণ করা

  • B

    শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করা

  • C

    শ্রমজীবীদের গুরুত্ব দেয়া

    ✓ সঠিক উত্তর
  • D

    শ্রমিকদের বেতন বৃদ্ধি করা

শ্রমজীবীদের গুরুত্ব দেওয়া

প্রশ্ন 4

'গল্প করা এ বয়সের রোগ'— এখানে বৃদ্ধের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে?

  • A

    পাণ্ডিত্য

  • B

    বদ অভ্যাস

  • C

    বয়সের বাতিক

  • D

    বাচালতা

    ✓ সঠিক উত্তর

এখানে বৃদ্ধের বাচালতা বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। বৃদ্ধ বয়সে অনেকে বেশি কথা বলতে পছন্দ করেন এবং এটি তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য।

প্রশ্ন 5

মুক্তিযুদ্ধকালে বাঙালির প্রেরণার বাতিঘর ছিল কোনটি?

  • A

    গ্রাম-বাংলার অপার সৌন্দর্য

  • B

    ভাষার জন্য রক্ত দানের ইতিহাস

    ✓ সঠিক উত্তর
  • C

    দেশমাতৃকার প্রতি ভালোবাসা

  • D

    বিশ্বযুদ্ধকালীন প্রেক্ষাপট

মুক্তিযুদ্ধকালে বাঙালির প্রেরণার বাতিঘর ছিল ভাষার জন্য রক্তদানের ইতিহাস।

প্রশ্ন 6

আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না।

উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো-

i. ভিনদেশিদের অত্যাচার

ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা

iii. যুদ্ধের ভয়াবহতা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii, ও iii

সঠিক উত্তর: ক) i ও ii

ব্যাখ্যা:

উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ একজন বিশ্বাসঘাতক। তিনি বিদেশি বাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে নিজের দেশের লোকদের ক্ষতি করছেন। এর মাধ্যমে ফুটে উঠেছে—

i. ভিনদেশিদের অত্যাচার: বিদেশি সেনারা আফগানদের হত্যা করছে।

ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা: আবু মুসার মতো লোকেরা স্বদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

‘কাকতাড়ুয়া’ উপন্যাসেও আহাদ মুন্সির মতো চরিত্ররা পাকবাহিনীর হয়ে কাজ করে নিজের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তাই i ও ii সঠিকভাবে উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব প্র

কাশ করে।

প্রশ্ন 7

"তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও সুখী"- মায়ের এ উক্তিতে ফুটে উঠেছে-

i. মমতাদিকে সম্মানিত করা

ii. মমতাদিকে নিজের লোক মনে করা

iii. মমতাদির কাজের প্রতি সন্তুষ্ট থাকা

নিচের কোনটি সঠিক?

  • A

    i

  • B

    ii

    ✓ সঠিক উত্তর
  • C

    iii

  • D

    ii ও iii

সঠিক উত্তর: (খ) ii

প্রদত্ত উক্তিতে মমতাদিকে নিজের লোক মনে করা ফুটে উঠেছে। মা মমতাদির কষ্টকে নিজের কষ্ট মনে করেছেন এবং মমতাদির কষ্ট দূর হওয়ায় তিনিও সুখী হয়েছেন, যা একজন আপনজনের প্রতিই সাধারণত প্রযোজ্য।

প্রশ্ন 8

'হাঙর নদী গ্রেনেড' ও 'পোকামাকড়ের ঘরবসতি উপন্যাসের রচয়িতা কে?

  • A

    কবীর চৌধুরী

  • B

    সেলিনা হোসেন

    ✓ সঠিক উত্তর
  • C

    জাহানারা ইমাম

  • D

    ড. আনিসুজ্জামান

সেলিনা হোসেন

প্রশ্ন 9

"শেষ হয়ে হইল না শেষ"- কথাটি সাহিত্যের কোন ক্ষেত্রে প্রযোজ্য?

  • A

    ছোটগল্প

    ✓ সঠিক উত্তর
  • B

    উপন্যাস

  • C

    প্রহসন

  • D

    প্রবন্ধ

"শেষ হয়ে হইল না শেষ" কথাটি ছোটগল্পের ক্ষেত্রে প্রযোজ্য। ছোটগল্পের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এর অসমাপ্তি, যেখানে গল্পের শেষ অংশ পাঠকের কল্পনায় উন্মুক্ত থাকে। এটি ছোটগল্পের বিশেষ এক নান্দনিক দিক।

প্রশ্ন 10

গঙ্গা, যমুনা খেলিতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছে?

  • A

    দু'পয়সা দামের পিস্তল

  • B

    খানকতক খাপরার কুচি

    ✓ সঠিক উত্তর
  • C

    রং ওঠা কাঠের ঘোড়া

  • D

    টোল খাওয়া টিনের ভেঁপু

গঙ্গা-যমুনা খেলতে অপু সযত্নে বাক্সে খাপরার কুচি (ভাঙা মাটির টুকরো) এবং দিদি দুর্গা দেওয়া নাটা ফল রেখেছিল। এই জিনিসগুলো তার কাছে মহামূল্যবান খেলনা ছিল, যা সে খেলার সময় ব্যবহার করত। 

প্রশ্ন 11

'প্রেমাংশুর রক্ত চাই'- কার লেখা কাব্যগ্রন্থ?

  • A

    জাফর ইকবাল

  • B

    ড. আনিসুজ্জামান

  • C

    হুমায়ুন আজাদ

  • D

    নির্মলেন্দু গুণ

    ✓ সঠিক উত্তর

‘প্রেমাংশুর রক্ত চাই’ কাব্যগ্রন্থটি নির্মলেন্দু গুণের লেখা।

প্রশ্ন 12

সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান গেয়েছেন কেন?

  • A

    এর নির্জন পথ চলা তাই

  • B

    বিস্তীর্ণ এর জলরাশি তাই

  • C

    অপূর্ব এর স্বাদ সে জন্য

  • D

    অতুলনীয় এর সৌন্দর্য তাই

    ✓ সঠিক উত্তর

সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার অতুলনীয় সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঝর্ণার গান গেয়েছেন।

প্রশ্ন 13

'অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লুক' -উপরিউক্ত লাইন দুইটিতে 'একাত্তরের দিনগুলি' রচনার যে বিষয়টি উপস্থিত, তাহলো-

  • A

    ধ্বংসাত্মক রূপ

    ✓ সঠিক উত্তর
  • B

    প্রকৃতি বর্ণনা

  • C

    সভ্যতা গড়া

  • D

    রাজনৈতিক বিষয়

প্রশ্ন 14

কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন, কারণ-

  • A

    মানুষে মানুষে ধনী-গরিব আছে বলে

  • B

    মানুষে মানুষে পৃথক সত্তা আছে বলে

  • C

    মানুষে মানুষে সবাই সমান বলে

    ✓ সঠিক উত্তর
  • D

    ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একই পথে বলে

কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন কারণ তিনি বিশ্বাস করতেন যে মানুষে মানুষে সবাই সমান।

প্রশ্ন 15

হাতেম আলির বলা- 'বুঝি, তবু বুঝি না'- উক্তিটিতে কোনটি প্রকাশ পেয়েছে?

  • A

    নির্বুদ্ধিতা

  • B

    অভিমান

  • C

    ক্ষোভ

  • D

    অসহায়ত্ব

    ✓ সঠিক উত্তর

বহিপীর -           দেখুন, খোদাই রিজিকদেনেওয়ালা। যার তকদিরে যত রিজিক ধার্য করা আছে, সে তাহার বেশি ভোগ করিতে পারে না। সে রিজিক ধীরে ধীরে ভোগ করিলে ভোগের সময়                          দীর্ঘ হইবে; দ্রুত খাইয়া ফেলিলে শীঘ্র তাহা শেষ হইয়া যাইবে। কিন্তু তবু খোদা কিছু না কিছু ব্যবস্থা করেন। যাহাকে একেবারে নিঃস্ব মনে হয় তাহারও কিছু না কিছু থাকে।                             আর কিছু না থাকিলেও রূহানিয়াৎ তো থাকিতে পারে। না, কেউ কখনো একেবারে নিঃস্ব হয় না।

 

হাতেম আলি-  (যেন বোঝে) ঠিক কথা বলেছেন পীরসাহেব, কেউ একেবারে নিঃস্ব হয় না। কেবল সব সময়ে বুঝে ওঠে না। বুঝি, তবু যেন বুঝি না।

সঠিক উত্তর:
ঘ. অসহায়ত্ব

ব্যাখ্যা:
হাতেম আলির উক্তি 'বুঝি, তবু বুঝি না' তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং পরিস্থিতির প্রতি অসহায় আত্মসমর্পণকে বোঝায়। তিনি পরিস্থিতি বুঝতে পারলেও তা মেনে নিতে পারছেন না, আর তাতেই ফুটে উঠেছে তার অসহায়ত্ব

 

2016 সালের আরও 305+ বোর্ড প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো