SSC বাংলা ১ম পত্র বোর্ড প্রশ্ন 2017

মোট 240+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

উপন্যাস কোন যুগের সৃষ্টি?

  • A

    মধ্য

  • B

    আদি-মধ্য

  • C

    আধুনিক

    ✓ সঠিক উত্তর
  • D

    প্রাচীন

উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি।

প্রশ্ন 2

'আমার পরিচয়' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

  • A

    ধূলি ও সাগর দৃশ্য

  • B

    কড়ি ও কোমল

  • C

    চাষাভূষার কাব্য

  • D

    কিশোর কবিতা সমগ্র

    ✓ সঠিক উত্তর

'আমার পরিচয়' কবিতাটি কিশোর কবিতা সমগ্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

প্রশ্ন 3

'নয়ন সমুখে তুমি নাই,

নয়নের মাঝখানে নিয়েছ, যে ঠাঁই'

উদ্দীপকটির ভাবার্থ কোন চরণে ফুটে উঠেছে?

  • A

    সতত, হে নদ, তুমি পড় মোর মনে!

    ✓ সঠিক উত্তর
  • B

    দুগ্ধ-স্রোতরূপী আমি জন্মভূমি-স্তনে।

  • C

    কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?

  • D

    জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!

'নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ, যে ঠাঁই'—রবীন্দ্রনাথ ঠাকুরের এই পঙ্‌ক্তিটির মূলভাব হলো সামনে না থেকেও প্রিয় বা স্মৃতির মানুষকে হৃদয়ের গভীরে অনুভব করা, যা মাইকেল মধুসূদন দত্তের 'কপোতাক্ষ নদ' কবিতার 'ক) সতত, হে নদ, তুমি পড় মোর মনে!' চরণে সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে। এই চরণে প্রবাসে থেকেও কবির হৃদয়ে নদের অবিরাম উপস্থিতির আকুতি প্রকাশ পায়।

প্রশ্ন 4

'নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস কর কেন? আমি কি ওদের গার্জিয়ান?'

এ কথার মাঝে প্রকাশ পেয়েছে বুধার-

  • A

    বিচক্ষণতা

    ✓ সঠিক উত্তর
  • B

    খেয়ালিপনা

  • C

    কৌশল

  • D

    অজ্ঞতা

আহাদ মুন্সী মুক্তিযোদ্ধাদের খোঁজ চাইলে সে বলে নদীর তলে খুঁজে দেখতে এখানে সে তার বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং সঠিক উত্তর তাদের বলেনি

প্রশ্ন 5

'বই পড়া' প্রবন্ধে 'আত্মরক্ষাও অকর্তব্য নয়'- এখানে 'আত্মরক্ষা' বলতে বোঝানো হয়েছে-

  • A

    নিজেকে রক্ষা করা

  • B

    পেটের ক্ষুধা নিবৃত্তি

  • C

    মনের চাহিদা পূরণ

    ✓ সঠিক উত্তর
  • D

    যথার্থ শিক্ষিত হয়ে ওঠা

প্রমথ চৌধুরীর ‘বই পড়া’ প্রবন্ধে “আত্মরক্ষাও অকর্তব্য নয়”- এ কথার মাধ্যমে ‘আত্মরক্ষা’ বলতে পেটের ক্ষুধা নিবৃত্তি বা অন্নসংস্থানের মাধ্যমে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাকে বোঝানো হয়েছে। প্রাবন্ধিক বলতে চেয়েছেন, মানুষের জীবনের জন্য যেমন বই পড়া (মনের চর্চা) প্রয়োজন, তেমনি বাঁচার জন্য অন্নসংস্থানও অপরিহার্য।

প্রশ্ন 6

'বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা।

কে দেবে আশা, কে দেবে ভরসা।

উদ্দীপকে যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে তা 'বহিপীর' নাটকের কোন চরিত্রের মধ্যে লক্ষ করা যায়?

  • A

    বহিপীর

  • B

    হাশেম

  • C

    হাতেম আলি

    ✓ সঠিক উত্তর
  • D

    খোদেজা

সঠিক উত্তর: গ. হাতেম আলি

ব্যাখ্যা:

উদ্দীপকের পংক্তিতে—

"বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কে দেবে আশা, কে দেবে ভরসা।"

—এখানে প্রকাশ পেয়েছে এক দুঃসময়, হতাশা এবং ভরসার অভাব।

‘বহিপীর’ নাটকে হাতেম আলি একজন অসহায় জমিদার, বিভ্রান্ত, দিশাহীন ।তিনি তার জমিদারির অনিশ্চয়তা, পীরের প্রতারণা, ও নিজের জীবনের দুশ্চিন্তা—এই সবকিছু মেনে নিলেও ভিতরে ভিতরে সংশয়ে ভোগেন।

তাই উদ্দীপকের এই ভরসাহীনতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি–এর অভিব্যক্তি হাতেম আলি চরিত্রের মনস্তত্ত্বের সাথেই সবচেয়ে বেশি মিল রাখে।

প্রশ্ন 7

কোনটি ইংরেজি কবিতার ভাবানুবাদ?

  • A

    কপোতাক্ষ নদ

  • B

    আমার সন্তান

  • C

    জীবন সঙ্গীত

    ✓ সঠিক উত্তর
  • D

    অন্ধবধূ

সঠিক উত্তরটি হলো জীবন সঙ্গীত। কারণ "জীবন সঙ্গীত" কবিতাটি ইংরেজি কবিতার ভাবানুবাদ।

প্রশ্ন 8

'আমি নৃত্য-পাগল ছন্দ

আমি আপনার তালে নেচে যাই

আমি মুক্ত জীবনানন্দ।'

উদ্দীপকের 'আমি হলো-

  • A

    'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা

  • B

    'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা

  • C

    'ঝর্ণার গান' কবিতার ঝর্ণা

    ✓ সঠিক উত্তর
  • D

    'পালামৌ' রচনার কোল বালিকা

সঠিক উত্তর হলো A:

প্রশ্ন 9

দুর্গা যখন অপুকে ডেকেছিল তখন অপু কোথায় অবস্থান করছিল?

  • A

    বারান্দায়

    ✓ সঠিক উত্তর
  • B

    ঘরের ভেতরে

  • C

    নারকেল তলায়

  • D

    কাঁঠাল তলায়

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাসের 'আম-আঁটির ভেঁপু' অংশে, দুর্গা যখন অপুকে ডেকেছিল, তখন অপু তাদের বাড়ির বারান্দায় অবস্থান করছিল।

প্রশ্ন 10

মমতাদির কোন দিকটি দেখে বাড়ি সকলে খুশি হলেন?

  • A

    কাজের শৃঙ্খলা

    ✓ সঠিক উত্তর
  • B

    মার্জিত আচরণ

  • C

    খোকার যত্ন নেওয়া

  • D

    স্বল্পভাষী

কাজের শৃঙ্খলা দেখে বাড়ির সকলে খুশি হলেন। কারণ মমতাদি তার কাজ নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধভাবে করতেন।

প্রশ্ন 11

'মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না।' এখানে সুন্দর বলতে কী বোঝানো হয়েছে?

  • A

    প্রাপ্তবয়স্ক মানুষ

  • B

    আকর্ষণীয় ব্যক্তিত্ব

    ✓ সঠিক উত্তর
  • C

    দৃষ্টিনন্দন পুরুষ

  • D

    গুণি-নির্ভুল মানুষ

এখানে "সুন্দর" বলতে আকর্ষণীয় ব্যক্তিত্বকে বোঝানো হয়েছে। একজন মানুষ বয়সের সাথে সাথে তার অভিজ্ঞতা, জ্ঞান ও চারিত্রিক গুণাবলী দিয়ে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।

প্রশ্ন 12

কে শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন?

  • A

    মঙ্গাল পান্ডে

  • B

    সিরাজউদ্দৌলা

    ✓ সঠিক উত্তর
  • C

    তিতুমীর

  • D

    হাজী শরীয়তুল্লাহ্

সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন।

প্রশ্ন 13

হরিপদ সওদাগর অফিসের কনিষ্ঠ কেরানি। সামান্য বেতনে তার সংসার চলে না। অফিসে উপরি উপার্জনের সুযোগ থাকলেও সে তা করে না। বরং অফিস শেষে দুটো টিউশনি করে বাড়তি উপার্জন করে কোনোরকমে চলে।

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে 'হরিপদ' হচ্ছেন-

  • A

    জীবনে সোনাফলা মানুষ

    ✓ সঠিক উত্তর
  • B

    আলো হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ

  • C

    ক্ষুৎপিপাসায় কাতর মানুষ

  • D

    অর্থচিন্তার নিগড়ে বন্দি মানুষ

হরিপদ ‘‘শিক্ষা ও মনুষ্যত্ব’’ প্রবন্ধের আলোকে একজন ‘‘জীবনে সোনাফলা মানুষ’’। কারণ সে সততার সাথে জীবনযাপন করে এবং উপরি উপার্জনের সুযোগ থাকলেও তা গ্রহণ না করে টিউশনির মাধ্যমে সৎ পথে আয় করে। এটি তার নৈতিকতা ও মানবিকতার পরিচয়।

প্রশ্ন 14

'সাম্রাজ্যবাদী বেনিয়া' বলতে কাদের বোঝানো হয়েছে-

  • A

    ব্রিটিশ ঔপনিবেশিক শাসক

    ✓ সঠিক উত্তর
  • B

    অবিভক্ত পাকিস্তানি শাসক

  • C

    বুর্জোয়া বিলাসি মধ্যবিত্ত

  • D

    ক্ষমতালোভী ব্যবসায়ী

ঔপনিবেশিক শাসনের মাধ্যমে সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগকারী ব্রিটিশ শাসকদেরকে

প্রশ্ন 15

'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালির যে বৈশিষ্ট্যগুলো কামনা করেছেন-

i. দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার

ii. কর যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ

iii. সংসার-সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i, ii ও iii

সঠিক উত্তর হলো C: ii ও iii।

2017 সালের আরও 225+ বোর্ড প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো