SSC কৃষিশিক্ষা বোর্ড প্রশ্ন 2024

মোট 225+ বোর্ড প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

৫০ বর্গমিটার আয়তনের একটি পুকুর থেকে প্রতিদিন কত লিটার অ্যালজির পানি উৎপাদন সম্ভব?

  • A

    ১০০ লিটার

  • B

    ২৫০ লিটার

    ✓ সঠিক উত্তর
  • C

    ৫০০ লিটার

  • D

    ৫০ লিটার

প্রতি ১০ বর্গমিটার পুকুর থেকে প্রতিদিন প্রায় ৫০ লিটার অ্যালজির পানি উৎপাদন করা সম্ভব।

সুতরাং, ৫০ বর্গমিটার আয়তনের পুকুর থেকে প্রতিদিন ( ১০ ৫০×৫০)

লিটার বা ২৫০ লিটার অ্যালজি উৎপাদন করা সম্ভব।

প্রশ্ন 2

বীজ বিপণনকালে ক্রেতাদের প্রদান করতে হবে-

i. বীজের জাতের নাম

ii. বীজ বপণের পদ্ধতি

iii. বীজের অঙ্কুরোদগম হার

নিচের কোনটি সঠিক?

  • A

    i

  • B

    i ও ii

  • C

    i ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

বীজ বিপণনকালে ক্রেতাদের প্রদান করতে হবে- বীজের জাতের নাম, বীজের পরিমাণ, বীজ অনুমোদনপ্রাপ্ত বা প্রত্যায়িত কিনা, বীজের অঙ্কুরোদগম হার, বীজের বিশুদ্ধতার হার, বীজের আর্দ্রতা, বীজের জীবনকাল, বীজ উৎপাদনকারী ও অনুমোদনকারী সংস্থার নাম, বীজ, বপনের পদ্ধতি, সংরক্ষণের নির্দেশনা ও বীজের মূল্য।

প্রশ্ন 3

রহমান সাহেব বাসায় আসবাবপত্র তৈরির জন্য ৩ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি মেহগনি গাছের লগ চেরাই করে ৫০ সে.মি. প্রস্থ, ৫ সে.মি. পুরু ১২টি তক্তা পেলেন।

রহমান সাহেব কী পরিমাণ ব্যবহার উপযোগী কাঠ পেলেন?

  • A

    ০.৫ ঘ.মি.

  • B

    ০.৭ ঘ.মি.

  • C

    ০.৮ ঘ.মি.

  • D

    ০.৯ ঘ.মি.

    ✓ সঠিক উত্তর

উদ্দীপক অনুযায়ী, চেরাই কাঠের

দৈর্ঘ্য = ৩ মিটার

প্রস্থ = ৫০ সে.মি. = ৫ মি

পুরুত্ব = ৫ সে.মি. = ০.০৫ মি.

তক্তার সংখ্যা = ১২টি

আমরা জানি,

তক্তার ভলিউম

= (দৈর্ঘ্য × প্রস্থ × পুরুত্ব) ঘন একক

= (৩ × ০.৫ × ০.০৫) ঘন মি.

= ০.০৭৫ ঘন মি.

সুতরাং, রহমান সাহেব ব্যবহার উপযোগী কাঠ পেলেন = (০.০৭৫ × ১২) ঘন মি.

= ০.৯ ঘন মি.

প্রশ্ন 4

সরিষার ক্ষতিকারক পোকা হলো-

  • A

    চেলে পোকা

  • B

    জাব পোকা

    ✓ সঠিক উত্তর
  • C

    ফলছিদ্রকারী পোকা

  • D

    ঘোড়া পোকা

সরিষার ক্ষতিকারক পোকার নাম জাবপোকা। এটি সরিষার কান্ড, পাতা, পুষ্পমঞ্জুরি, ফুল ও ফল থেকে রস চুষে খায় ফলে সরিষা গাছ দুর্বল হয়ে যায়। এছাড়াও ফলজাতীয় ফসলে ক্ষতিকর পোকা হলো ফলছিদ্রকারী পোকা। ঘোড়া পোকা ও চেলে পোকা পাটের ক্ষতিকারক পোকা

প্রশ্ন 5

প্রসাধন দ্রব্যে কোন গাছের অংশ মিশ্রণে প্রসাধনের মান উন্নত হয়?

  • A

    তেলাকুচা

  • B

    ঘৃতকুমারী

    ✓ সঠিক উত্তর
  • C

    তুলসী

  • D

    হরিতকী

ঘৃতকুমারী। কারণ ঘৃতকুমারীর বিভিন্ন উপাদান প্রসাধন দ্রব্যের গুণমান উন্নত করতে সাহায্য করে।

প্রশ্ন 6

পোকা প্রতিরোধী বেগুনের জাত কোনটি?

  • A

    উত্তরা

    ✓ সঠিক উত্তর
  • B

    ইসলামপুরী

  • C

    মুক্তকেশী

  • D

    শিংনাথ

পোকা প্রতিরোধী বেগুনের জাত ব্যবহারের মাধ্যমে বেগুনের ডগা ও ফলের মাজরা পোকা দমন করা যায়। বারি বেগুন-১ (উত্তরা), বারি বেগুন-৫ (নয়নতারা), বারি বেগুন-৬, বারি বেগুন-৭ ইত্যাদি পোকা প্রতিরোধী জাত।

প্রশ্ন 7

দুগ্ধ খামারি বেলাল তার গবাদিপশুগুলো অসুস্থ হলে মারাত্মক বিপদে পড়েন। তখন তিনি পশু চিকিৎসকের শরণাপন্ন হলে পশু চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে জানান দূষিত পানি এবং কাঁচা ঘাসের অভাবে এমনটি হয়েছে।

উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে-

i. মাঠ-ঘাটের ঘাস শুকিয়ে যায়

ii. গবাদিপশু অপুষ্টিতে ভোগে

iii. পশুর বহিঃদেশের পরজীবীর উপদ্রব বাড়ে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

খরার প্রভাবে মাঠ-ঘাটের ঘাস শুকিয়ে যায়। ফলে কাঁচা ঘাসের অভাব দেখা দেয়। পানি দূষিত হয়ে পড়ে, গবাদিপশুর বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়, বহিঃদেশে পরজীবীর উপদ্রব বৃদ্ধি পায়, পশু অপুষ্টিতে ভোগে এবং মৃত্যুর আশঙ্কা দেখা দেয়। অন্যদিকে বন্যাজনিত সমস্যায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, ঘাসে বিষক্রিয়া সৃষ্ট হয়, গোখাদ্য পাওয়া যায় না। আবার, জলোচ্ছ্বাসজনিত সমস্যায় অনেক পশুপাখির তাৎক্ষণিক মৃত্যু হয়, গবাদিপশুর উদরাময়, পেটের পীড়া ও পেটফাঁপাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এছাড়া ঠান্ডাজনিত সমস্যায় গবাদিপশুর নানা ধরনের রোগবালাই যেমন- বদহজম ও নিউমোনিয়া দেখা দেয়, বেশি ঠান্ডায় খাওয়া কমিয়ে দেয়।

প্রশ্ন 8

মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে কত থাকা প্রয়োজন?

  • A

    ৭ পিপিএম

  • B

    ৬ পিপিএম

  • C

    ৪ পিপিএম

  • D

    ৫ পিপিএম

    ✓ সঠিক উত্তর

মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে ৫ পিপিএম (ppm) থাকা প্রয়োজন।

প্রশ্ন 9

দুগ্ধ খামারি বেলাল তার গবাদিপশুগুলো অসুস্থ হলে মারাত্মক বিপদে পড়েন। তখন তিনি পশু চিকিৎসকের শরণাপন্ন হলে পশু চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে জানান দূষিত পানি এবং কাঁচা ঘাসের অভাবে এমনটি হয়েছে।

বেলালের সমস্যাটি কোন ধরনের?

  • A

    খরাজনিত

    ✓ সঠিক উত্তর
  • B

    বন্যাজনিত

  • C

    ঠান্ডাজনিত

  • D

    জলোচ্ছ্বাসজনিত

খরার প্রভাবে মাঠ-ঘাটের ঘাস শুকিয়ে যায়। ফলে কাঁচা ঘাসের অভাব দেখা দেয়। পানি দূষিত হয়ে পড়ে, গবাদিপশুর বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়, বহিঃদেশে পরজীবীর উপদ্রব বৃদ্ধি পায়, পশু অপুষ্টিতে ভোগে এবং মৃত্যুর আশঙ্কা দেখা দেয়। অন্যদিকে বন্যাজনিত সমস্যায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, ঘাসে বিষক্রিয়া সৃষ্ট হয়, গোখাদ্য পাওয়া যায় না। আবার, জলোচ্ছ্বাসজনিত সমস্যায় অনেক পশুপাখির তাৎক্ষণিক মৃত্যু হয়, গবাদিপশুর উদরাময়, পেটের পীড়া ও পেটফাঁপাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এছাড়া ঠান্ডাজনিত সমস্যায় গবাদিপশুর নানা ধরনের রোগবালাই যেমন- বদহজম ও নিউমোনিয়া দেখা দেয়, বেশি ঠান্ডায় খাওয়া কমিয়ে দেয়।

প্রশ্ন 10

অবস্থান ও বিস্তৃতিভেদে বনাঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়?

  • A

    ২ ভাগে

  • B

    ৩ ভাগে

  • C

    ৫ভাগে

  • D

    ৬ ভাগে

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 11

হাঁস পালনের জনপ্রিয় পদ্ধতি কোনটি?

  • A

    উন্মুক্ত পদ্ধতি

    ✓ সঠিক উত্তর
  • B

    অর্ধ-আবদ্ধ পদ্ধতি

  • C

    আবদ্ধ পদ্ধতি

  • D

    ভাসমান পদ্ধতি

হাঁস পালনের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো উন্মুক্ত পদ্ধতি।

প্রশ্ন 12

গরম আবহাওয়ায় পাট পঁচতে কত দিন সময় লাগে?

  • A

    ১২-১৪ দিন

    ✓ সঠিক উত্তর
  • B

    ১০-১২ দিন

  • C

    ১৪-১৮ দিন

  • D

    ২০-২৫ দিন

গরম আবহাওয়ায় পাট পঁচানোর সময়কাল সাধারণত ১০-১৪ দিনের মধ্যে পরিবর্তিত হতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধির সাথে সাথে পচন প্রক্রিয়া দ্রুততর হয়। উদাহরণস্বরূপ, গরম আবহাওয়ায় ১০-১২ দিন সময় লাগতে পারে, আবার ১২-১৪ দিনও লাগতে পারে। অতএব, গরম আবহাওয়ায় পাট পঁচতে সাধারণত ১০-১৪ দিন সময় লাগে।

প্রশ্ন 13

পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কোনটি?

  • A

    বালাইনাশক ব্যবহার

  • B

    শস্য পর্যায় অবলম্বন

    ✓ সঠিক উত্তর
  • C

    রাসায়নিক সার প্রয়োগ

  • D

    গুদামজাতকরণে রাসায়নিক দ্রব্য ব্যবহার

পরিবেশবান্ধব বিভিন্ন কৃষি প্রযুক্তিগুলো হলো- শস্য পর্যায় অবলম্বন, নিবিড় এবং সমন্বিত চাষাবাদ পদ্ধতি, সমন্বিত বালাই দমন পদ্ধতি ইত্যাদি। অন্যদিকে, বালাইনাশকের ব্যবহার, রাসায়নিক সার ব্যবহার, গুদামজাতকরণে রাসায়নিক সারের ব্যবহার ইত্যাদি পরিবেশের উপর কিছুটা হলেও ক্ষতিকর প্রভাব ফেলে।

প্রশ্ন 14

কৃষিপণ্যের মানোন্নয়নে

i. ফসলের যথাযথ পরিচর্যা করা

ii. উৎপাদিত ফসলটির সঠিকভাবে সংরক্ষণ করা

iii. অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

কৃষিপণ্যের মানোন্নয়নে ফসলের যথাযথ পরিচর্যা এবং উৎপাদিত ফসলটির সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে কৃষিপণ্যের মান নষ্ট হয়, তাই এটি পরিহার করা জরুরি।

প্রশ্ন 15

দুধ সংরক্ষণ করা হয়-

i. ফুটিয়ে

ii. ফ্রিজে রেখে

iii. পাস্তুরিকরণ করে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

দুধ সংরক্ষণ করা যায় বিভিন্ন উপায়ে। দুধকে ফুটিয়ে ও ফ্রিজে রেখে সরাসরি সংরক্ষণ করা যায়। এছাড়া, পাস্তুরিকরণ প্রক্রিয়ার মাধ্যমে দুধের ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে এবং এনজাইম নিষ্ক্রিয়করণ করে দীর্ঘ সময় সংরক্ষণ করা হয়। সুতরাং উল্লিখিত তিনটি পদ্ধতিই দুধ সংরক্ষণে ব্যবহৃত হয়।

2024 সালের আরও 210+ বোর্ড প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← কৃষিশিক্ষা-এর সব অধ্যায় দেখো