মোট 406+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
একটি সুতায় ঝোলানো পেন্ডুলামের দোলনকাল 1.9s হলে এর সুতার দৈর্ঘ্য কত?
\(\mathrm{T}=2 \pi \sqrt{\frac{\mathrm{~L}}{\mathrm{~g}}}\) বা, \(\mathrm{L}=\frac{\mathrm{g} \mathrm{T}^{2}}{4 \pi^{2}}=\frac{9.8 \times(1.9)^{2}}{4 \pi^{2}}=0.896 \mathrm{~m}=89.6 \mathrm{~cm}^{2}\)

উদ্দীপকের ক্ষেত্রে -
i. \(\mathrm{R}, \mathrm{N}\) এর় মধ্যকার দূরত্ব \(\frac{\lambda}{2}\) হবে
ii. তরঙ্গটি অনুপ্রস্থ তরঙ্গ
iii. \(P,\mathrm{P}_{1}\) কণাটি সম্পূর্ণ বিপরীত দশা সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
i. R ও N এর দূরত্ব λ/2 — কারণ R ও N তরঙ্গের শীর্ষ ও খাত, যাদের মধ্যে দূরত্ব হয় অর্ধ তরঙ্গদৈর্ঘ্য (λ/2)।
সঠিক।
ii. তরঙ্গটি অনুপ্রস্থ তরঙ্গ — কণার কম্পনের দিক তরঙ্গের বিস্তার দিকের সাথে লম্ব, যা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য।
সঠিক।
iii. P ও P₁ বিপরীত দশায় নয় — কারণ তারা একই রকম শীর্ষ (crest), তাই একই দশায় থাকে।
ভুল।
SONAR একটি যন্ত্র যা-
i. সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহৃত হয়
ii. পুরো নাম Sound Navigation and Ranging
iii. শব্দ প্রেরণ ও গ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম?
শব্দের বেগ সাধারণত সবচেয়ে কম থাকে গ্যাসে, তারপর তরল পদার্থে, এবং সবচেয়ে বেশি থাকে কঠিনে।
\(1m\) লম্বা সুতা দিয়ে \(10gm\) ভরের, একটি পাথর ঝুলিয়ে দেওয়া হলো। দোলনকাল কত?
\(T=2\pi\sqrt{\frac{L}{g}}=2\pi\sqrt{\frac{1}{9.8}}=2.007 \text{ sec.}\)
নিচের কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে?
যে মাধ্যমের স্থিতিস্থাপকতা বেশি কিন্তু ঘনত্ব কম, সে মাধ্যমে শব্দ দ্রুত চলে। সে অনুযায়ী, গ্যাস থেকে তরল এবং তরল থেকে কঠিন মাধ্যমে শব্দ দ্রুত চলে। এখানে, শব্দের বেগের ঊর্ধ্বক্রম: হাইড্রোজেন (1284 ms¯¹)
< পারদ (1450 ms¯¹) < পানি (1493 ms¯¹) < লোহা (5130 ms¯¹)
সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নিচের কোনটি?
সুরযুক্ত শব্দের (Musical Sound) তিনটি প্রধান বৈশিষ্ট্য থাকে যা দিয়ে একটি শব্দকে অন্যটি থেকে আলাদা করা যায়। অপশনগুলোর মধ্যে তীক্ষ্ণতা সেই বৈশিষ্ট্যগুলোর একটি।
সুরযুক্ত শব্দের ৩টি প্রধান বৈশিষ্ট্য:
১. প্রাবল্য বা তীব্রতা (Loudness/Intensity): শব্দ কত জোরে বা আস্তে শোনা যাচ্ছে তা নির্দেশ করে। এটি বিস্তারের ওপর নির্ভর করে।
২. তীক্ষ্ণতা বা পিচ (Pitch): শব্দ কতটি মোটা (গম্ভীর) নাকি সরু (তীক্ষ্ণ) তা বোঝায়। এটি কম্পাঙ্কের ওপর নির্ভর করে।
৩. গুণ বা জাতি (Timbre/Quality): এর মাধ্যমেই আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রের (যেমন: গিটার ও হারমোনিয়াম) একই কম্পাঙ্ক ও তীব্রতার শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারি।
কোনো বস্তু 5 সেকেন্ডে 100টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে কম্পাঙ্ক কত হবে?
কোনো একটি স্থানে শীতকালে তাপমাত্রা \(10^\circ\text{C}\) এবং শব্দের বেগ \(332 \text{ m/s}\), যদি গ্রীষ্মকালে তাপমাত্রা \(30^\circ\text{C}\) এ উন্নীত হয় তবে শব্দের বেগ কত হবে?
\(\frac{v_2}{v_1} = \sqrt{\frac{T_2}{T_1}}\) বা, \(\frac{v_2}{332} = \sqrt{\frac{273+30}{273+10}}\) বা, \(v_2 = 343.5 \text{ m/s}\)
বাতাসের প্রবাহ দিয়ে তৈরি কোনটি
হারমোনিয়ামে বাতাসের প্রবাহ দিয়ে শব্দ উৎপন্ন করা হয়।
বাদুড় সর্বোচ্চ কত কম্পাংকের শব্দ তরঙ্গা উৎপন্ন ও শ্রবণ করতে পারে?
g-এর রাশিমালা নিচের কোনটি?
বাদুড় 100 kHz কম্পনের শব্দ তৈরি করতে পারে, এটি কী ধরনের শব্দ?
• শব্দের কম্পাঙ্ক 20 Hz এর কম হলে শ্রুতিপূর্ব বা শব্দেতর শব্দ।
• শব্দের কম্পাঙ্ক 20 Hz থেকে 20000 Hz (20 kHz) এর মধ্যে হলে শ্রুতিযোগ্য শব্দ।
• শব্দের কম্পাঙ্ক 20000 Hz (20 kHz) এর বেশি হলে শব্দোত্তর শব্দ।
আল্ট্রাসনোগ্রাফিতে শব্দের কোন ঘটনা ব্যবহৃত হয়?
আল্ট্রাসনোগ্রাফিতে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ শরীরের অভ্যন্তরে পাঠানো হয়। এই তরঙ্গগুলো শরীরের বিভিন্ন টিস্যু বা অঙ্গের সাথে সংঘর্ষ করে প্রতিফলিত হয়, এবং সেই প্রতিফলিত তরঙ্গগুলোকে ব্যবহার করে শরীরের অভ্যন্তরের চিত্র তৈরি করা হয়।
যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে ঘটে-
i. প্রতিসরণ
ii. বিচ্ছুরণ
iii. উপরিপাতন
নিচের কোনটি সঠিক?
যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে ঘটে:
i. প্রতিসরণ – সঠিক। যান্ত্রিক তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে দিক পরিবর্তন করতে পারে, একেই প্রতিসরণ বলে।
ii. বিচ্ছুরণ – ভুল। বিচ্ছুরণ সাধারণত আলোক তরঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গগুলো ভিন্ন বেগে চলায় তারা আলাদা হয়ে যায়। যান্ত্রিক তরঙ্গে এই প্রভাব সচরাচর দেখা যায় না, বা গুরুত্বহীন।
iii. উপরিপাতন – সঠিক। দুটি যান্ত্রিক তরঙ্গ একত্রে মিলিত হলে তারা উপরিপাতন ঘটায় — অর্থাৎ গঠনমূলক বা বিঘ্নমূলক উপরিপাতন।
এই অধ্যায়ে আরও 391+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো