পদার্থবিজ্ঞান — পদার্থের অবস্থা ও চাপ MCQ

মোট 103+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়। কারণ-

i. পানি বেশি উষ্ণতায় ফুটানো যায়

ii. রান্নার সময় বৃদ্ধি পায়

iii. উচ্চচাপ উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

  • A

    ii ও iii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    i, ii ও iii

  • D

    i ও ii

উচ্চচাপে পানি 100°C-এর বেশি তাপমাত্রায় ফুটতে পারে (যেমন 120°C বা তার বেশি), ফলে খাবার দ্রুত সিদ্ধ হয়।

প্রশ্ন 2

পানির উপরিতল থেকে একই গভীরতায় কোন জলাশয়ে বেশি চাপ অনুভূত হবে?

  • A

    পুকুর

  • B

    নদী

  • C

    সমুদ্র

    ✓ সঠিক উত্তর
  • D

    হাওড়

চাপ \(P=\) \(h \rho g\)

\(p \propto h\)

\(p \propto \rho\)

এখানে গভীরতা একই হওয়ার ঘনত্ব সার বেশি চাপ সেখানে বেশি। সমুদ্রের পানির তুলনামূলক বেশি।

প্রশ্ন 3

যদি একটি বস্তুর 10% পানিতে ডুবে থাকে তবে এর ঘনত্ব কত?

  • A

    100kgm- 3

    ✓ সঠিক উত্তর
  • B

    900kgm- 3

  • C

    800kgm- 3

  • D

    700kgm- 3

\(V_{s} \rho_{s} g=V_{w} \rho_{w} g\) বা, \(\rho_{s}=\frac{V_{w}}{V_{s}} \times 1000=\frac{10}{100} \times 1000=100 \mathrm{kgm}^{-3}\)

প্রশ্ন 4

বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?

  • A

    সিসমোমিটার

  • B

    থার্মোমিটার

  • C

    ব্যারোমিটার

    ✓ সঠিক উত্তর
  • D

    ম্যানোমিটার

বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার এবং টরিসেলির এই পদ্মতি দিয়ে তৈরি ব্যারোমিটারে এখনো বাতাসের চাপ মাপা হয়। বাতাসের চাপ বাড়লে পারদের উচ্চতা 76 cm থেকে বেশি হয়, চাপ কমলে উচ্চতা 76 cm থেকে কমে যায়।

প্রশ্ন 5

দুই বস্তুর আয়তন সমান হলেও যার—

i. ঘনত্ব বেশি সেটি ভারী

ii. ঘনত্ব কম সেটি ভারী

iii. ঘনত্ব কম সেটি হালকা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

\(\rho=\frac{\mathrm{m}}{\mathrm{V}}\), আয়তন ধ্রুব হলে, \(\rho \propto \mathrm{m}\)

(i) ধ্রুব আয়তনে ঘনত্ব বেশি হলে, ভরও বেশি অর্থাৎ ভারী হবে।

(ii) ধ্রুব আয়তনে ঘনত্ব কম হলে, ভরও কম অর্থাৎ হালকা হবে ।

প্রশ্ন 6

কোন যন্ত্রটি বায়ুপ্রবাহের উপর ভিত্তি করে তৈরি?

  • A

    একতারা

  • B

    সেতারা

  • C

    হারমোনিয়াম

    ✓ সঠিক উত্তর
  • D

    তবলা

প্রশ্ন 7

একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে \(10cm^2\)\(350cm^2\) । ছোট পিস্টনে 100 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?

  • A

    20 N

  • B

    3500 N

    ✓ সঠিক উত্তর
  • C

    5000 N

  • D

    10000 N

\(\begin{array}{l}\frac{\mathrm{F}_{2}}{\mathrm{~F}_{1}}=\frac{\mathrm{A}_{2}}{\mathrm{~A}_{1}} \text { বা, } \frac{\mathrm{F}_{2}}{100}=\frac{350}{10} \text { বা, } \frac{\mathrm{F}_{2}}{100}=35 \\ \therefore \mathrm{~F}_{2}=35 \times 100=3500 \mathrm{~N}\end{array}\)

প্রশ্ন 8

পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক কোনটি?

  • A

    বর্গের ব্যস্তানুপাতিক

  • B

    বর্গমূলের সমানুপাতিক

  • C

    ব্যস্তানুপাতিক

  • D

    সমানুপাতিক

    ✓ সঠিক উত্তর

পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্কটি সমানুপাতিক। হুকের সূত্রানুসারে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক

প্রশ্ন 9

কর্কের ঘনত্ব = 250kg/m3 এক টুকরা কর্ককে পানিতে ছাড়া হলে এর কত অংশ ডুবে থাকবে?

  • A

    \(\frac{3}{4}\)

  • B

    \(\frac{1}{2}\)

  • C

    \(\frac{1}{4}\)

    ✓ সঠিক উত্তর
  • D

    \(\frac{2}{5}\)

আমরা জানি,

কর্কের ঘনত্ব \((\rho_c) = 250kg/m^3\)

পানির ঘনত্ব \((\rho_w) = 1000kg/m^3\)

ধরি, কর্কের মোট আয়তন V এবং এর ডুবে থাকা অংশের আয়তন \(v\)l

বস্তুর ভাসনের সূত্রানুসারে:

\(\frac{v}{V} = \frac{\rho_c}{\rho_w}\)

মান বসিয়ে পাই:

\(\frac{v}{V} = \frac{250}{1000}\)

\(\frac{v}{V} = \frac{1}{4}\)

অর্থাৎ, কর্কটির \(\frac{1}{4}\) অংশ পানিতে ডুবে থাকবে।

প্রশ্ন 10

একটি পুকুরের গভীরতা 3 m হলে উহার তলদেশে চাপ কত হবে?

  • A

    \(2.94 \times 10^{4} \mathrm{~Pa}\)

    ✓ সঠিক উত্তর
  • B

    \(2.9 \times 10^{4} \mathrm{~Pa}\)

  • C

    \(0.29 \times 10^{4} \mathrm{~Pa}\)

  • D

    \(2.94 \times 10^{-4} \mathrm{~Pa}\)

উচ্চতা/গভীরতা = 3 m

\(\rho =10^{3} \mathrm{kgm}^{-3}\)

\(g=9.8 \mathrm{~ms}^{-2}\)

p = \(h\rho g\)

\(=\) \(3 \times 10^{3} \times 9.8\) &

\(=\) \(2.94 \times 10^{4} \mathrm{pa}\) &

প্রশ্ন 11

প্লবতা হলো-

i. বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন

ii. লম্বি ঊর্ধ্বমুখী বল

iii. \(V\rho g\)

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি যে ঊর্ধ্বমুখী বল লাভ করে, তাকে প্লবতা বলে।

\(\therefore\) প্লবতা = লম্বি ঊর্ধ্বমুখী বল = বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন = \(mg\ =\ V\rho g\)

প্রশ্ন 12

যদি পাত্রের মুক্ত তলে বল প্রয়োগ করা হয়, তবে এই বল চাপ প্রয়োগ করবে-

i. শুধু পাত্রের তলায়

ii.. শুধু পাত্রের বক্রতলে

iii. পাত্রের সব দিকে

নিচের কোনটি সঠিক?

  • A

    iii

    ✓ সঠিক উত্তর
  • B

    ii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

পাত্রের মুক্ত তলে বল প্রয়োগ করা হলে, প্যাসকেলের সূত্রানুযায়ী, পাত্র সংলগ্ন সব দিকের তলে সমান চাপ প্রয়োগ করবে। সুতরাং সঠিক উত্তর: শুধু (iii)।

প্রশ্ন 13

মানুষ যে কারণে পানিতে ভাসতে পারে তা ব্যাখ্যা করা যায়-

  • A

    গালিলিওর সূত্র দ্বারা

  • B

    নিউটনের সূত্র দ্বারা

  • C

    আর্কিমিডিসের সূত্র

    ✓ সঠিক উত্তর
  • D

    বয়েলের সূত্র দ্বারা

আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোনো বস্তু তার ওজনের সমান বা বেশি পানি অপসারিত করলে তা ভাসতে পারে।

প্রশ্ন 14

প্রেসার কুকারে-

  • A

    পানির স্ফুটনাঙ্ক কমে যায়

  • B

    তাপমাত্রা কম থাকে

  • C

    চাপ কমে যায়

  • D

    তাড়াতাড়ি সিদ্ধ হয়

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 15

এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে? (কাঠের ঘনত্ব \(\rho=0.4 \times 10^{3} \mathrm{~kg} / \mathrm{m}^{3}\) ও পানির ঘনত্ব \(\rho_{w}=\) \(\left.10^{3} \mathrm{~kg} / \mathrm{m}^{3}\right)\)

  • A

    40

    ✓ সঠিক উত্তর
  • B

    50

  • C

    70

  • D

    100

এই অধ্যায়ে আরও 88+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← পদার্থবিজ্ঞান-এর সব অধ্যায় দেখো