পদার্থবিজ্ঞান — আলোর প্রতিসরণ MCQ

মোট 103+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

যদি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 10 cm এবং বস্তুর দূরত্ব 10 cm হয়, তাহলে বিঘ্নটি হবে-

i. বাস্তব ও উল্টা

ii. অবাস্তব ও খর্বিত

iii. দর্পণের পিছনে গঠিত হবে

কোনটি সঠিক?

  • A

    ii, iii

    ✓ সঠিক উত্তর
  • B

    i, iii

  • C

    i, ii, iii

  • D

    i, ii

১. অবাস্তব ও সোজা: উত্তল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হয়। যেহেতু বিম্বটি দর্পণের পেছনে গঠিত হয়েছে, তাই এটি অবাস্তব।

২. খর্বিত (ছোট): বিবর্ধন \(m = |\frac{v}{u}| = \frac{10}{10} = 1\)। তবে বাস্তব ক্ষেত্রে উত্তল দর্পণে লক্ষ্যবস্তু যেখানেই থাকুক না কেন, বিম্ব সর্বদা লক্ষ্যবস্তুর চেয়ে ছোট বা খর্বিত হয় (এখানে গাণিতিকভাবে সমান মনে হলেও উত্তল দর্পণের জ্যামিতিক ধর্ম অনুযায়ী এটি খর্বিত ও ফোকাসের ভেতরে থাকে)।

৩. অবস্থান: বিম্বটি সর্বদা দর্পণের পিছনে মেরু এবং প্রধান ফোকাসের মধ্যে গঠিত হয়।

প্রশ্ন 2

\(20 \text{ cm}\) বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে \(20 \text{ cm}\) দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্বের দূরত্ব কত?

  • A

    \(10 \text{ cm}\)

  • B

    \(15 \text{ cm}\)

  • C

    \(20 \text{ cm}\)

    ✓ সঠিক উত্তর
  • D

    অসীম

ফোকাস দূরত্ব, \(f = \frac{r}{2} = \frac{20}{2} = 10 \text{ cm}\). \(u = 20 \text{ cm}\) হলে, \(\frac{1}{f} = \frac{1}{u} + \frac{1}{v}\)

বা, \(\frac{1}{10} = \frac{1}{20} + \frac{1}{v}\) বা, \(\frac{1}{v} = \frac{1}{10} - \frac{1}{20} \therefore v = 20 \text{ cm}\)

প্রশ্ন 3

নিচের কোনটিতে আলো পড়লে বর্ণালিতে পরিণত হয়?

  • A

    আয়না

  • B

    প্রিজম

    ✓ সঠিক উত্তর
  • C

    রিয়ার ভিউ মিরর

  • D

    সাইড ভিউ মিরর

প্রিজমের প্রতিসারক পৃষ্ঠ সমান্তরাল না হওয়ায় প্রতিসরণের পর তা মূল আলোক রশ্মির দিক থেকে কিছুটা বেঁকে যায়। এই আলোকরশ্মি কতটুকু বেঁকে যাবে তা নির্ভর করে প্রিজমের প্রতিসরণাঙ্কের উপর। আবার প্রতিসরণাঙ্ক নির্ভর করে আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপরে। তাই সাদা আলোতে ভিন্ন ভিন্ন রং থাকলে প্রিজমের ভেতর দিয়ে যাবার সময় আলোগুলো ভিন্ন ভিন্ন কোণে দিক পরিবর্তন করবে। কাজেই এই ঘটনাটি বর্ণালী আকারে দেখা যাবে।

প্রশ্ন 4

লেন্সের বক্রতার কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে কী বলে?

  • A

    প্রধান অক্ষ

    ✓ সঠিক উত্তর
  • B

    ফোকাস

  • C

    বক্রতার কেন্দ্র

  • D

    আলোক কেন্দ্র

লেন্সের প্রধান অক্ষ সর্বদা প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রকে সংযোগ করে আলোক কেন্দ্র দিয়ে গমন করে।

প্রশ্ন 5

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কোনটি?

i. আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে

ii. আপতন কোন সংকট কোণ অপেক্ষা বৃহত্তর হবে

ii. আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির সমান

নিচের কোনটি সঠিক?

  • A

    i, ii

    ✓ সঠিক উত্তর
  • B

    i, iii

  • C

    ii, iii

  • D

    i, ii, iii

প্রশ্ন 6

কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়?

  • A

    সমতল

  • B

    অবতল

    ✓ সঠিক উত্তর
  • C

    উত্তল

  • D

    সমতলাবতল

প্রশ্ন 7

কাচের সংকট যদি 42° হয়, তবে কাঁচের প্রতিসরাংক কত?

  • A

    1.48

  • B

    1.49

    ✓ সঠিক উত্তর
  • C

    1.50

  • D

    1.51

\(\eta=\frac{1}{\sin \theta_{c}}=\frac{1}{\sin 42}=1.49\)

প্রশ্ন 8

উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়?

  • A

    সৌরচুল্লি

  • B

    টর্চলাইট

  • C

    গাড়ি

    ✓ সঠিক উত্তর
  • D

    রাডার

প্রশ্ন 9

কোন প্রক্রিয়ায় শরীরের নির্দিষ্ট অঙ্গের ভেতর তীব্র আলো ফেলা হয়?

  • A

    প্রতিফলন

  • B

    প্রতিসরণ

  • C

    পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন

    ✓ সঠিক উত্তর
  • D

    ব্যতিচার

প্রশ্ন 10

OA লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপর কোন অবস্থানে রাখলে বিবর্ধন, m এর মান 1 এর চেয়ে ছোট হবে না?

  • A

    10cm - 20cm

    ✓ সঠিক উত্তর
  • B

    20 cm-30 cm

  • C

    20cm - 40cm

  • D

    10 cm-40 cm

কোনো লেন্সের বস্তুর অবস্থান f হতে 2f এর মধ্যে হলে বিম্ব বস্তুর সমান কিংবা বড় হবে। যেহেতু f = 10cm \(\therefore\) 2f = 20 cm

অর্থাৎ, m এর মান 1 অপেক্ষা বড় হবে যদি বস্তুটি 10 - 20cm এর মাঝে থাকে।

প্রশ্ন 11

A ও B মাধ্যমে প্রতিসরণাংক যথাক্রমে 1.7 ও 2.2.

B মাধ্যম থেকে A মাধ্যমে আলো আপতিত হলে

i. একই সময়ে A মাধ্যমে আলো বেশি দূর যাবে

ii. সংকট কোণ হবে 50.6°

iii. আপাতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোন ছোট হবে

নিচের কোনটি সঠিক?

  • A

    i

  • B

    ii

  • C

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • D

    ii ও iii

প্রশ্ন 12

অবতল লেন্সের ফোকাস দূরত্ব 30 cm হলে লেন্সের ক্ষমতা কত?

  • A

    0.03 D

  • B

    -0.03 D

  • C

    -3.33 D

    ✓ সঠিক উত্তর
  • D

    3.33 D

অবতার লেন্সের জন্য, \(\mathrm{f}=-30 \mathrm{~cm}=-0.3 \mathrm{~m}\) । ক্ষমতা, \(P=\frac{1}{f}=\frac{1}{-0.3}=-3.33 \mathrm{D}\)

প্রশ্ন 13

ক্ষীণ দৃষ্টি কারণে-

i. চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যায়

ii. অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়

iii. চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব কমে যায়

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

i. ক্ষীণদৃষ্টির কারণে চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যায়।

ii. অক্ষিগোলকের আকার বড় হওয়ার কারণে এর ব্যাসার্ধও বেড়ে যায়।

iii. চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার ফলে এর ফোকাস দূরত্বও কমে যায়।

প্রশ্ন 14

নিচের কোন আলোকীয় ঘটনা এন্ডোসকপিতে পর্যবেক্ষণ করা যায়?

  • A

    প্রতিসরণ

  • B

    শোষণ

  • C

    পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

    ✓ সঠিক উত্তর
  • D

    প্রতিফলন

প্রশ্ন 15

লেন্স B এর-

i. ক্ষমতা +4D

ii. সমান্তরাল রশ্মিগুচ্ছকে প্রধান অক্ষে মিলিত করার যোগ্যতা রয়েছে

iii. ফোকাস দূরত্ব 0.5 m

নিচের কোনটি সঠিক?

  • A

    i

  • B

    ii

  • C

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • D

    ii ও iii

B লেন্সটি একটি উত্তললেন্স এর ক্ষেত্রে-

i. \(\quad 2 \mathrm{f}=50 \mathrm{~cm}, \mathrm{f}=25 \mathrm{~cm}=0.25 \mathrm{~m}\) ক্ষমতা, \(P=\frac{1}{f}=\frac{1}{0.25}=+4 D\)

ii. উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছকে প্রধান ফোকাসে মিলিত করে বা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে।

iii.দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ 2f= 50cm

সুতরাং ফোকাস দুরত্ব = 2f/2 = 50/2=25 cm অথবা 0.25m

f = 0.25m

এই অধ্যায়ে আরও 88+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← পদার্থবিজ্ঞান-এর সব অধ্যায় দেখো