মোট 206+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
স্প্রিং দ্বারা স্পন্দনরত একটি বস্তুর গতি কী ধরনের?
স্প্রিং দ্বারা স্পন্দনরত একটি বস্তুর গতি হলো পর্যায়বৃত্ত গতি। এটি এক ধরনের সরল ছন্দিক গতি যেখানে বস্তুটি স্প্রিংয়ের দ্বারা তার স্থিতিস্থাপক অবস্থার আশেপাশে ফিরে আসে।
সঠিক উত্তর: পর্যায়বৃত্ত গতি
OA অংশের অতিক্রান্ত দূরত্ব কত?
গ্রাফটি লক্ষ্য করলে দেখা যায়, OA অংশটি একটি ত্রিভুজ গঠন করেছে। কোনো বেগ-সময় গ্রাফের (v-t graph) নিচের ক্ষেত্রফলই হলো ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব।
ত্রিভুজের ভূমি (t): ০ থেকে ৮ সেকেন্ড, অর্থাৎ \(t = 8 s\)।
২. ত্রিভুজের উচ্চতা (v): ৩০ ms-¹, অর্থাৎ \(v = 30 ms^{-1}\)
আমরা জানি, সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব \(s =\) ত্রিভুজ O-A-৪ এর ক্ষেত্রফল।
\(s = \frac{1}{2} \times \text{ভূমি} \times \text{উচ্চতা}\)
মান বসিয়ে পাই:\(s = \frac{1}{2} \times 8 \times 30\)
\(s = 4 \times 30\)
\(s = 120 \text{ মিটার}\)
উত্তর: OA অংশের অতিক্রান্ত দূরত্ব ১২০ মিটার।
একটি বস্তু সরল পথে 10 m অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 m ফিরে এলো। দূরত্ব ও সরণের পার্থক্য কত?
দূরত্ব,
\(\begin{aligned} d & =A B+B C \\ & =10+4 \\ & =14\end{aligned}\)
সরণ,
\(\begin{aligned} S & =A C=A B-B C \\ & =10-4 \\ & =6\end{aligned}\)
পার্থক্য,
\(=14-6=8 \mathrm{~m}\)
মুক্তভাবে পড়ন্ত বস্তু 5s এ' 50m দূরত্ব অতিক্রম করলে 72 m অতিক্রম করতে কত সময় লাগবে?
\(h \propto c.t^2\) বা, \(\frac{h_2}{h_1} = \left(\frac{t_2}{t_1}\right)^2\) বা, \(\frac{72}{50} = \left(\frac{t_2}{5}\right)^2\)
বা, \(\frac{72}{50} = \frac{t_2^2}{25}\) বা, \(t_2^2 = \frac{72 \times 25}{50} = 36 \therefore t_2 = 69\)
একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা-
বেগের পরিবর্তন হয়—
i. মানের পরিবর্তন হলে
ii. দিকের পরিবর্তন হলে
iii. মান ও দিক উভয়ের পরিবর্তন হলে
নিচের কোনটি সঠিক?
বেগ একটি ভেক্টর রাশি। যার মান ও দিক উভয় রয়েছে । অর্থাৎ মান এবং দিক যেকোনো একটির পরিবর্তনে অথবা উভয়ের পরিবর্তনে বেগের পরিবর্তন হয়।
সমত্বরণে চলন্ত বস্তুর লেখ নিচের কোনটি?
i
নিচের কোনটি মৌলিক রাশি?
15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি চলার ধরন কিরূপ?
সময় (s) | 0 | 5 | 10 | 15 | 20 | 25 |
বেগ (ms) | 0 | 25 | 50 | 75 | 45 | 15 |
গাড়িটির ১৫ সেকেন্ড পর্যন্ত চলার ধরন নির্ণয়ের জন্য, আমরা বিভিন্ন সময় বিরতিতে এর ত্বরণ হিসাব করব।
প্রদত্ত সারণী থেকে:
| সময় (s) | ০ | ৫ | ১০ | ১৫ |
|---|---|---|---|---|
| বেগ (ms) | ০ | ২৫ | ৫০ | ৭৫ |
১. সময় ০ s থেকে ৫ s পর্যন্ত ত্বরণ:
ত্বরণ (\(a_1\)) = \(\frac{\text{বেগের পরিবর্তন}}{\text{সময় পরিবর্তন}}\) = \(\frac{২৫ - ০}{৫ - ০}\) = \(\frac{২৫}{৫}\) = ৫ \(\text{ms}^{-২}\)
২. সময় ৫ s থেকে ১০ s পর্যন্ত ত্বরণ:
ত্বরণ (\(a_2\)) = \(\frac{\text{বেগের পরিবর্তন}}{\text{সময় পরিবর্তন}}\) = \(\frac{৫০ - ২৫}{১০ - ৫}\) = \(\frac{২৫}{৫}\) = ৫ \(\text{ms}^{-২}\)
৩. সময় ১০ s থেকে ১৫ s পর্যন্ত ত্বরণ:
ত্বরণ (\(a_3\)) = \(\frac{\text{বেগের পরিবর্তন}}{\text{সময় পরিবর্তন}}\) = \(\frac{৭৫ - ৫০}{১৫ - ১০}\) = \(\frac{২৫}{৫}\) = ৫ \(\text{ms}^{-২}\)
দেখা যাচ্ছে যে, ০ থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত প্রতিটি ৫ সেকেন্ডের বিরতিতে গাড়ির ত্বরণ একই (৫ \(\text{ms}^{-২}\)) আছে। অর্থাৎ, ত্বরণ ধ্রুবক। যখন ত্বরণ ধ্রুবক থাকে, তখন বস্তুর গতিকে সুষম ত্বরণে গতিশীল বলা হয়।
সুতরাং, গাড়িটি ১৫ সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে চলে।
সঠিক উত্তর: ক: সুষম ত্বরণে
একটি বস্তু r ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ ঘুরে আসলে সে কত দূরত্ব অতিক্রম করে?
একটি
বস্তু \(r\) ব্যাসার্ধের একরি বৃত্তাকার পথ ঘুরে আসলে সে যে দূরত্ব অতিক্রম করে তা হল বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি \(C\)নিম্নলিখিত সূত্র দ্বারা গণনা করা হয়:
\(C=2 \pi r\)
যেখানে:
\(r\) হল বৃত্তের ব্যাসার্ধ,
\(\pi\) (পাই) হল একটি ধ্রুবক, যার মান প্রায় 3.1416।
সুতরাং, বস্তুটি বৃত্তাকার পথ ঘুরে আসলে
\(2 \pi r\) দূরত্ব অতিক্রম করে।একটি বস্তু সরলরেখায় সমদ্রুতিতে চললে কোন ক্ষেত্রে বলের প্রয়োজন হয় না?
গাড়িটির ত্বরণ কত?
আদি বেগ, \(u = 0 \text{ m/s}\) (যেহেতু স্থির অবস্থান থেকে শুরু করেছে)
শেষ বেগ, \(v = 4 \text{ m/s}\)
সময়, \(t = 10 \text{ s}\)
আমরা জানি, ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার। গাণিতিকভাবে:
\(a = \frac{v - u}{t}\)
\(a = \frac{4 - 0}{10}\)
\(a = \frac{4}{10}\)
\(a = 0.4 \text{ m/s}^2\)
v=u+at সমীকরণে at এর মাত্রা কোনটি?
ত্বরণ \(=\frac{\text { বেগ }}{\text { সময় }}=\frac{\text { সরণ }}{\text { সময় }^{2}}\)
\(\therefore\) ত্বরণের মাত্রা: \(=\frac{\text { সরণের মাত্রা }}{(\text { সময়ের মাত্রা)}^{2}}=\frac{\mathrm{L}}{\mathrm{T}^{2}}=\dot{\mathrm{L}} \mathrm{T}^{-2}\)
\(\therefore\) at এর মাত্রা \(=\mathrm{LT}^{-2} \cdot \mathrm{~T}=\mathrm{LT}^{-1}\)
পড়ন্ত বস্তুর জন্য নিচের কোনটি সঠিক?
প্রথম সূত্র: স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে।
দ্বিতীয় সূত্র: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে \((t)\) প্রাপ্ত বেগ \((v)\) ঐ সময়ের সমানুপাতিক। অর্থাৎ \(v \propto t\)
তৃতীয় সূত্র: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব \((h)\) অতিক্রম করে তা ঐ সময়ের \((t)\) বর্গের সমানুপাতিক। অর্থাৎ \(h \propto t^{2}\)
চিত্র: কোনো একটি বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন।
প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত?
প্রথম 5 সেকেন্তে বেগ বৃদ্ধির হার-
\(a=\frac{V}{t}=\frac{10-0}{5-0}=2 m s^{-2}\)
এই অধ্যায়ে আরও 191+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো