মোট 97+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
কোনটির কার্যপ্রণালীতে তাড়িত চৌম্বক আবেশ ব্যবহৃত হয়?
তাড়িত চৌম্বক আবেশ (Electromagnetic Induction) এমন একটি প্রক্রিয়া যেখানে কুণ্ডলীর আশেপাশে চৌম্বক ক্ষেত্র পরিবর্তনের ফলে তাতে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়।
এই প্রক্রিয়াটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ট্রান্সফর্মারে, কারণ ট্রান্সফর্মারে একটি কুণ্ডলীতে উৎপন্ন পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র অন্য কুণ্ডলীতে ভোল্টেজ উৎপন্ন করে।
সঠিক উত্তর: ঘ. ট্রান্সফর্মার
একটি ট্রান্সফর্মারের তথ্য নিম্নরূপ:
মুখ্য কুন্ডলীর প্যাঁচ- সংখ্যা | গৌণ কুণ্ডলীর প্যাঁচ সংখ্যা | মুখ্য কুণ্ডলীর প্রযুক্ত ভোল্ট | গৌণ কুন্ডলীর প্রযুক্ত ভোল্ট |
50 | 500 | 6 V | Q |
Q এর মান কত?
\(\frac{V_{p}}{V_{s}}=\frac{n_{p}}{n_{5}}\) বা, \(\frac{6}{Q}=\frac{50}{500}\) বা, \(Q=60 \mathrm{~V}\)
উচ্চ ধাপী ট্রান্সফর্মারের ক্ষেত্রে
\(i . \mathrm{V}_{\mathrm{s}}>\mathrm{V}_{\mathrm{p}}\)
ii. \(\mathrm{n}_{\mathrm{p}}>\mathrm{n}_{\mathrm{s}}\)
iii. \(\mathrm{I}_{\mathrm{p}}>\mathrm{I}_{\mathrm{s}}\)
নিচের কোনটি সঠিক?
একটি ট্রান্সফরমারের প্রাইমারী কয়েলের প্যাঁচসংখ্যা 50, সেকেন্ডারী কয়েলের প্যাঁচসংখ্যা 500, প্রাইমারী কয়েল দিয়ে 12 V AC দেয়া হলে সেকেন্ডারী কয়েলে ভোল্টেজ কত হবে?
আমরা জানি,
\(\frac{E_{p}}{E_{s}}=\frac{N_{p}}{N_{s}} \Rightarrow E_{s}=E_{p} \times \frac{N_{s}}{N_{p}}\)
যেখানে,
- \(E_{p}=12 \mathrm{~V}\) (প্রাইমারী ভোল্টেজ)
- \(N_{p}=50\)
- \(N_{s}=500\)
এখন মান বসাই:
\(E_{s}=12 \times \frac{500}{50}=12 \times 10=120 \mathrm{~V}\)
একটি ট্রান্সফর্মারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 18 এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 90। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 0.5A। মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত?
আমরা জানি,
\(\frac{N_{1}}{N_{2}}=\frac{I_{2}}{I_{1}}\)
যেখানে:
- \(N_{1}=18\) (মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা)
- \(N_{2}=90\) (গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা)
- \(I_{2}=0.5 A\) (গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ)
- \(I_{1}=\) ? (মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ)
সূত্রে বসিয়ে পাই:
\(\begin{array}{c} \frac{18}{90}=\frac{0.5}{I_{1}} \\ \Rightarrow I_{1}=\frac{0.5 \times 90}{18}=\frac{45}{18}=2.5 \mathrm{~A} \end{array}\)
সঠিক উত্তর: 2.5A
তড়িৎ প্রবাহিত করে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী?
কে তড়িৎ বলরেখার ধারণার প্রদান করেন?
তড়িৎক্ষেত্র দেখা যায় না কিন্তু কাউকে বোঝানোর জন্য অনেক সময় তড়িৎ বলরেখা নামে পুরোপুরি কাল্পনিক এক ধরনের রেখা এঁকে দেখানো হয়। যার ধারণা সর্বপ্রথম মাইকেল ফ্যারাডে প্রদান করেন।
একটি ট্রান্সফরমারে গৌণ ও মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যার অনুপাত যথাক্রমে 4: 1। এর মুখ্য কুণ্ডলীতে তড়িচ্চালক শক্তি 110 V হলে গৌণ কুন্ডলীর তড়িচ্চালক শক্তি কত হবে?
\(V_{S}=\left(\frac{n_{\mathrm{v}}}{n_{p}}\right) V_{P}=\left(\frac{4}{1}\right) 110=440 \mathrm{~V}\)
ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা 50, ভোল্টেজ 210 V। যদি গৌণ কুন্ডলীর পাকসংখ্যা 100 হয়, তবে এর ভোল্টেজ কত?
\(\frac{\mathrm{V}_{\mathrm{P}}}{\mathrm{V}_{\mathrm{s}}}=\frac{\mathrm{n}_{\mathrm{p}}}{\mathrm{n}_{\mathrm{s}}}\) বা, \(\frac{210}{\mathrm{~V}_{\mathrm{s}}}=\frac{50}{100} \therefore \mathrm{~V}_{\mathrm{s}}=420 \mathrm{~V}\)
ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা 100। গৌণ কুন্ডলীর পাকসংখ্যা 1000। মুখ্য কুন্ডলীতে 12V AC সংযুক্ত। সেকেন্ডারি কুন্ডলীতে ভোল্টেজ কত হবে?
\(\frac{V_{\mathrm{s}}}{\mathrm{V}_{\mathrm{p}}}=\frac{\mathrm{n}_{\mathrm{s}}}{\mathrm{n}_{\mathrm{p}}}\) বা, \(\mathrm{V}_{\mathrm{s}}=\frac{1000}{100} \times 12=120 \mathrm{~V}\)
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 18 এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 90। গৌণ কুণ্ডলীর মধ্য দিয়ে 6.5 A তড়িৎ প্রবাহিত হয়। মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে?
মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, \(N_p = 18\)
গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, \(N_s = 90\)
গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, \(I_s = 6.5 \text{ A}\)
মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, \(I_p =?\)
আমরা জানি, ট্রান্সফর্মারের ক্ষেত্রে পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহের সম্পর্কটি হলো: \(\frac{I_p}{I_s} = \frac{N_s}{N_p}\)
\(\frac{I_p}{6.5} = \frac{90}{18}\)
\(\frac{I_p}{6.5} = 5\)
\(I_p = 5 \times 6.5\)
\(I_p = 32.5 \text{ A}\)
নিচের কোনটি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে?
জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। একটি জেনারেটর মেকানিক্যাল পাওয়ার ইনপুট থেকে বিদ্যুৎ উৎপন্ন করে।
অতএব, সঠিক উত্তর হলো: জেনারেটর
স্টেপআপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে-
i. \(V_{s}>V_{p}\)
ii. \(\mathrm{n}_{\mathrm{s}}>\mathrm{n}_{\mathrm{p}}\)
iii. \(\mathrm{I}_{\mathrm{s}}>\mathrm{I}_{\mathrm{p}}\)
নিচের কোনটি সঠিক?
i. স্টেপ আপ ট্রান্সফর্মারে প্রাইমারি কয়েলের ভোল্টেজ (\(\left.V_{p}\right)\) এর তুলনায় সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ( \(\left.V_{s}\right)\) বেশি হয় অর্থাৎ, \(V_{s}>V_{p}\).
ii. স্টেপ আপ ট্রান্সফর্মারে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বৃদ্ধি করতে, প্রাইমারি কয়েলের প্যাঁচসংখ্যার ( \(\left.n_{p}\right)\) চেয়ে সেকেন্ডারি কয়েলের প্যাঁচসংখ্যা ( \(\left.n_{s}\right)\) বেশি রাখা হয়, \(n_s\) > \(n_p\)
iii. স্টেপ আপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে \(I_{p}=I_{s} \times \frac{n_{s}}{n_{p}}\) সূত্রানুসারে \(n_s\) > হওয়ায় \(\mathrm{I}_{\mathrm{p}}>\mathrm{I}_{\mathrm{s}}\)
একটি ট্রান্সফর্মারে প্রাইমারি কয়েলে পাক সংখ্যা 550। সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা 125 প্রাইমারি কয়েল দিয়ে 220V AC দেওয়া হলো।
প্রাইমারি কয়েল দিয়ে সর্বোচ্চ 5A বিদ্যুৎ প্রবাহিত হলে সেকেন্ডারি কয়েলে সর্বোচ্চ কত কারেন্ট প্রবাহিত হবে?
\(\frac{\mathrm{I}_{\mathrm{s}}}{\mathrm{I}_{\mathrm{p}}}=\frac{\mathrm{n}_{\mathrm{p}}}{\mathrm{n}_{\mathrm{s}}}\) বা, \(\mathrm{I}_{\mathrm{s}}=\frac{\mathrm{n}_{\mathrm{p}}}{\mathrm{n}_{\mathrm{s}}} \times \mathrm{I}_{\mathrm{p}}=\frac{550}{125} \times 5=22 \mathrm{~A}\)
সলিনয়েডে চৌম্বকক্ষেত্রের সবলতা নির্ভর করে-
i. তড়িৎ প্রবাহের উপর
ii. সলিনয়েডের পাক সংখ্যার উপর
iii. তড়িৎ প্রবাহের দিকের উপর
নিচের কোনটি সঠিক?
সলিনয়েডে চৌম্বকক্ষেত্রের সবলতা (strength of magnetic field) মূলত নির্ভর করে:
i. তড়িৎ প্রবাহের উপর — যত বেশি তড়িৎ প্রবাহ, তত বেশি চৌম্বকক্ষেত্র।
ii. সলিনয়েডের পাক সংখ্যার উপর — পাক সংখ্যা বেশি হলে ক্ষেত্রও বেশি হয়।
iii. তড়িৎ প্রবাহের দিক চৌম্বকক্ষেত্রের দিক নির্ধারণ করে, কিন্তু সবলতা নয়।
সঠিক উত্তর হবে:
ক. এবং ii
এই অধ্যায়ে আরও 82+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো