মোট 85+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 6 সে.মি. এবং ক্ষেত্রফল 12 বর্গ সে.মি.। ত্রিভুজটির সমান বাহুর দৈর্ঘ্য কত সে.মি.?
কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 8, 10 ও 6 সে.মি. হলে ত্রিভুজটির পরিসীমা কত সে.মি.?
একটি সমদ্বিবাহ্ণ ত্রিভুজের ভূমি 28 সে.মি. এবং ক্ষেত্রফল 449.092 বর্গ সে.মি.। ত্রিভুজটির সমান বাহ্ণর দৈর্ঘ্য কত সে.মি.?
একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি. এবং একটি কর্ণ 24 সে.মি.।
কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উত্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সে.মি.?
\(\begin{array}{l}\text { ক্ষেত্রফল}~\end{array}=\mathrm{AE} \times \mathrm{BD}\).
\(\begin{array}{l}\therefore 120=24 \times \mathrm{AE} \\ \therefore \mathrm{AE}=\frac{120}{24}=5 \text { মি. }\end{array}\)

সমান ভূমিবিশিষ্ট দুইটি ত্রিভুজের উচ্চতা যথাক্রমে 2 সে.মি. ও 8 সে.মি. হলে, তাদের ক্ষেত্রফল এর অনুপাত নিচের কোনটি?
আমরা জানি, ভূমি সমান হলে,
১ম ত্রিভুজের ক্ষেত্রফল /
২য় ত্রিভুজের ক্ষেত্রফল
=১ম ত্রিভুজের উচ্চতা/২য় ত্রিভুজের উচ্চতা
=2/8=1/4
\(\therefore\)
ক্ষেত্রফল এর অনুপাত
=1:4
দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে,ত্রিভুজদ্বয়ের ভূমি এবং ক্ষেত্রফল হবে-
সামান্তরিকের ভূমি 9 সেমি ও উচ্চতা 4 সেমি হলে এর ক্ষেত্রফল কত?
এখানে,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
\(\begin{array}{l} =9 \times 4 \\ =36 \mathrm{~cm}^{2} \end{array}\)
একজন লোক একটিনির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে 24 কি.মি. ঠিক উত্তরে যাওয়ার পর সেখান থেকে 7 কি.মি. ঠিক পূর্ব দিকে যায়। যাত্রা শুরুর স্থান থেকে লোকটি বর্তমান অবস্থান কত কি.মি. দূরে?
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
OAB সমকোণী ত্রিভুজে,
\(OB^2 = OA^2 + AB^2\)
\(= 24^2 + 7^2\)
\(= 576 + 49 = 625\)
\(\therefore OB = 25\).
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মি.?
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 2 × বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
= 2 × 21 = 42 বর্গমিটার।
বর্গের বাহুর দৈর্ঘ্য কত মি.?
(বাহুর দৈর্ঘ্য)\(^2\) = বর্গের ক্ষেত্রফল.
\(\therefore\) বাহুর দৈর্ঘ্য = \(\sqrt{21}\)
আয়তক্ষেত্রের প্রস্থ 6 মি. হলে, দৈর্ঘ্য কত মি.?
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 42 বর্গ মি.
\(\therefore\) দৈর্ঘ্য \(\times\) প্রস্থ = 42 \(\therefore\) দৈর্ঘ্য \(= \frac{42}{6} = 7\) মিটার।
একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সে.মি. এবং ক্ষেত্রফল 80 বর্গ সে.মি. হলে, ঐ কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ঐ কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
সামান্তরিকের ক্ষেত্রেল = dh
বা, \(80=16 \times h \quad \therefore h=5\) সে.মি.
নিচের তথ্যের আলোকে উত্তর দাও:
AC = 24 সে.মি., BD = 10 সে.মি.
ABCD এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
চিত্রে ABCD একটি রম্বস
\(\begin{aligned} \therefore \text { রম্বসের ক্ষেত্রফল } & =\frac{1}{2} \times \mathrm{AC} \times \mathrm{BD}=\left(\frac{1}{2} \times 24 \times 10\right) \text { বর্গ সে.মি. } \\ & =120 \text { বর্গ সে.মি. } \end{aligned}\)
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. ও 7 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য নিচের সূত্রটি প্রয়োগ করা হয়:
\(( \text{ক্ষেত্রফল} = \frac{1}{2} \times (\text{সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল}) \times \text{উচ্চতা} )\)
এখানে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. ও 7 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি। সুতরাং,
\(( \text{ক্ষেত্রফল} = \frac{1}{2} \times (9 + 7) \times 8 )\)
\(( \text{ক্ষেত্রফল} = \frac{1}{2} \times 16 \times 8 )\)
\(( \text{ক্ষেত্রফল} = 64 \, \text{বর্গ} \, \text{সে.মি.})\)
সুতরাং, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হল 64 বর্গ সে.মি।
কোনো আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক। দৈর্ঘ্য ৪ সে.মি. হলে ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
প্রস্থ = \(\frac{8}{2}\) সে.মি. = 4 সে.মি.
ক্ষেত্রফল = \((4 \times 8)\) বর্গ সে.মি. = 32 বর্গ সে.মি.
এই অধ্যায়ে আরও 70+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো