গণিত — সেট ও ফাংশন MCQ

মোট 201+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

নিচের কোনটি ফাঁকা সেট?

  • A

    \(\{x \in N: x \text{ একটি মৌলিক সংখ্যা এবং } 11 < x < 19\}\)

  • B

    \(\{x \in N: 23 < x < 25\}\)

  • C

    \(\{x \in N : 11 < x < 19\}\)

  • D

    \(\{x \in N: x \text{ একটি মৌলিক সংখ্যা এবং } 23 < x < 29\}\)

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 2

অসীম সেট হচ্ছে—

i. স্বাভাবিক সংখ্যার সেট

ii. মূলদ সংখ্যার সেট

iii. পূর্ণসংখ্যার সেট

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

স্বাভাবিক সংখ্যার সেট \(N\), মূলদ সংখ্যার সেট \(Q\), পূর্ণসংখ্যার সেট \(Z\) – এদের প্রত্যেকটিই অসীম সেট, কারণ

এদের সসীম সংখ্যক উপাদান নেই।

সুতরাং \(i\), \(ii\), ও \(iii\) সবগুলোই সঠিক।

প্রশ্ন 3

উপরোক্ত ভেনচিত্রে n(P\Q) কত?

  • A

    2

    ✓ সঠিক উত্তর
  • B

    3

  • C

    4

  • D

    5

ভেনচিত্রটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, সেট P এবং Q এর উপাদানগুলো নিম্নরূপ:

সেট P এর উপাদানসমূহ: \(P = \{1, 2, 3, 5\}\)

সেট Q এর উপাদানসমূহ: \(Q = \{3, 4, 5, 6\}\)

\(P \setminus Q = \{1, 2\}\)

n(P \ Q) দ্বারা P \ Q সেটের মোট সদস্য সংখ্যা বোঝানো হয়। যেহেতু এই সেটে দুটি উপাদান (1এবং 2) রয়েছে, তাই:

\(n(P \setminus Q) = |\{1,2\}|\)

\(= 2\)

সুতরাং, \(n(P \setminus Q)\) এর মান হলো 21

প্রশ্ন 4

A = {1}, B = {1, 2}, C = {2, 4} হলে নিচের কোনটি পরস্পর নিচ্ছেদ সেট?

  • A

    A, B ও C

  • B

    A ও B

  • C

    A ও C

    ✓ সঠিক উত্তর
  • D

    B ও C

প্রদত্ত:

\(A = \{1\},\ B = \{1,2\},\ C = \{2,4\}\)

(ক) A ও B

\(A \cap B = \{1\} \cap \{1,2\} = \{1\} \neq \emptyset\)

- নিচ্ছেদ নয়।

(খ) A ও C

\(A \cap C = \{1\} \cap \{2, 4\} = \emptyset\)

- পরস্পর নিচ্ছেদ

(গ) B ও C

\(B \cap C = \{1,2\} \cap \{2, 4\} = \{2\} \neq \emptyset\)

- নিচ্ছেদ নয়।

(ঘ) A, B ও C

তিনটি সেটের মধ্যে অন্তত একটি জোড়া নিচ্ছেদ নয় (যেমন \(A \cap B \neq \emptyset\)),

তাই তিনটি পরস্পর নিচ্ছেদ নয়।

প্রশ্ন 5

দুইটি সেট \(A = \{1, 2, 3\}\) এবং \(B = \{a, b, 2\}\) এর ক্ষেত্রে \(A \cap B\) এর প্রকৃত উপসেট—

  • A

    {a, b, 1, 2, 3}

  • B

    {a, b}

  • C

    (1, 2, 3}

  • D

    \(\varnothing\)

    ✓ সঠিক উত্তর

দেওয়া আছে, \(A = \{1, 2, 3\}\) এবং \(B = \{a, b, 2\}\)

\(\therefore A \cap B = \{1, 2, 3\} \cap \{a, b, 2\} = \{2\}\)

\(\therefore A \cap B\) এর প্রকৃত উপসেট \(= \emptyset\)

[:: সেটটির অপর উপসেটটি সকল উপাদানকে ধারণ করে।

প্রশ্ন 6

\(\left\{x \in \mathbb{Z}: x^{2}<13\right\}\) এর তালিকা পদ্ধতির সেট কোনটি?

  • A

    \(\{1,2,3\}\)

  • B

    \(\{0,1,2,3\}\)

  • C

    \(\{-2,-1,0,1,2\}\)

  • D

    \(\{-3,-2,-1,0,1,2,3\}\)

    ✓ সঠিক উত্তর

প্রশ্ন 7

A = {-1, 2, 3} ও B = {-2, 2} হলে, A U B = কত?

  • A

    {2}

  • B

    {-2,-1, 2, 3}

    ✓ সঠিক উত্তর
  • C

    {-1,-2, 2}

  • D

    {-1, 2, 3}

প্রশ্ন 8

\(3x + 2y = 1\) সমীকরণে \(x = -3\) বসালে সমীকরণের লেখের বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে?

  • A

    ৪র্থ

  • B

    ৩য়

  • C

    ১ম

  • D

    ২য়

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 9

H = {a, b} হলে P(H) এর উপাদান সংখ্যা কত?

  • A

    2

  • B

    3

  • C

    4

    ✓ সঠিক উত্তর
  • D

    6

আমরা জানি, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে,

ঐ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে \(2^n\)

H সেটের উপাদান সংখ্যা, n = 2

P(H) সেটের উপাদান সংখ্যা হবে = \(2^2\) = 4

প্রশ্ন 10

\(n(A)=5, n(B)=9\) এবং \(A \cap B=\phi\) হলে, \(\mathbf{n}(\mathrm{A} \cup \mathrm{B})=\) কত?

  • A

    14

    ✓ সঠিক উত্তর
  • B

    1

  • C

    4

  • D

    16

\(\begin{array}{l}n(A)=5, \quad n(B)=9, n \\ A \cap B=\varnothing \quad \therefore n(A \cap B)=0 \\ \begin{aligned} \text { আমরা জানি } & , \\ n(A \cup B) & =n(A)+n(B)-n(A \cap B) \\ & =5+9-0 \\ & =14\end{aligned}\end{array}\)

প্রশ্ন 11

\(A = \{a, b, c\}\) এবং \(B = \{a, b\}\) হলে—

i. \(B \cup (A \cup B) = A \cap B\)

ii. \((A - B) \cup B = A\)

iii. \(A = A \cap (A \cup B)\)

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i, ii ও iii

প্রশ্ন 12

উপরের ভেনচিত্রের সার্বিক সেট নিচের কোনটি?

  • A

    {7}

  • B

    {3, 4, 5}

  • C

    {1, 2, 3, 4, 5, 6, 7}

    ✓ সঠিক উত্তর
  • D

    {1, 5}

প্রশ্ন 13

\(A = \{a, b, c, d\}, B = \{a, b, c\}\) হলে \(B - A\) এর মান কত?

  • A

    \(\{d\}\)

  • B

    \(\{a, b, c\}\)

  • C

    \(\emptyset\)

    ✓ সঠিক উত্তর
  • D

    \(\{a, b, c, d\}\)

প্রশ্ন 14

\(f(a)=a^{3}-2 a^{2}+a-k\) এবং \(f\left(\frac{1}{2}\right)=0\) হলে, \(k=\) কত?

  • A

    \(\frac{1}{5}\)

  • B

    \(\frac{1}{6}\)

  • C

    \(\frac{1}{7}\)

  • D

    \(\frac{1}{8}\)

    ✓ সঠিক উত্তর

\(\begin{array}{l} f(a)=a^{3}-2 a^{2}+a-k \\ \therefore f\left(\frac{1}{2}\right)=\left(\frac{1}{2}\right)^{3}-2\left(\frac{1}{2}\right)^{2}+\frac{1}{2}-k \\ =\frac{1}{8}-2 \times \frac{1}{4}+\frac{1}{2}-k \\ \Rightarrow \frac{1}{8}-\frac{1}{2}+\frac{1}{2}-k \\ =\frac{1}{8}-k \\ \therefore f\left(\frac{1}{2}\right)=0 \\ \Rightarrow \frac{1}{8}+k=0=0 \\ \Rightarrow 1-8 k=0 \\ \Rightarrow 8 k=1 \\ \therefore k=\frac{1}{8}\end{array}\)

প্রশ্ন 15

কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে, ঐ সেটের উপাদান সংখ্যা কত?

  • A

    64

  • B

    32

  • C

    8

  • D

    5

    ✓ সঠিক উত্তর

কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 দেওয়া আছে। শক্তি সেটের উপাদান সংখ্যা হলো সেটটির উপাদানের সংখ্যার উপর ভিত্তি করে (2\(^n\)) এর সমান, যেখানে n হলো সেটের উপাদান সংখ্যা। এখানে শক্তি সেটের উপাদান সংখ্যা 32 অতএব, (2\(^n\) = 32)।

এখন, (2\(^5\) = 32) কারণ 32 হচ্ছে 2-কে 5 বার গুন করলে পাওয়া যায়। সুতরাং, ঐ সেটের উপাদান সংখ্যার মান n = 5।

এই অধ্যায়ে আরও 186+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← গণিত-এর সব অধ্যায় দেখো