ইসলাম ও নৈতিক শিক্ষা — ইবাদত MCQ

মোট 598+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

"নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে" এট কার বাণী?

  • A

    রাসুল (রা)

  • B

    সাহাবিদের

  • C

    ইমামগণের

  • D

    আল্লাহ তায়ালার

    ✓ সঠিক উত্তর

নামায মানুষের অন্তরে আল্লাহভীতি জাগ্রত করে এবং তাকে নৈতিকভাবে শুদ্ধ ও সংযত জীবনযাপনে সহায়তা করে। পবিত্র কুরআনে বলা হয়েছে, “নিশ্চয়ই নামায মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে” (সূরা আল-আনকাবূত, ২৯:৪৫)। অর্থাৎ, নিয়মিত নামায আদায়কারীর মাঝে তাকওয়া সৃষ্টি হয়, যা তাকে অন্যায়, অশ্লীলতা ও পাপকর্ম থেকে বিরত রাখে।

প্রশ্ন 2

জনাব আব্দুর রহমানের কাছে বিভিন্ন খরচ বাবদ জমা ছিলো ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা। তিনি এর থেকে নির্দিষ্ট একটি অংশ অসহায় ও নিঃস্বদের মাঝে বিতরণ করে দিলেন।

জনাব আব্দুর রহমান কত টাকা বিতরণ করলেন?

  • A

    ১২,৫০০ টাকা

    ✓ সঠিক উত্তর
  • B

    ৩৭,৬৪০.৫০ টাকা

  • C

    ৩৭,৬৪৫.৫০ টাকা

  • D

    ৩৭,৬৫০.৫০ টাকা

জনাব আব্দুর রহমান ৫,০০,০০০ টাকার মধ্যে থেকে ১২,৫০০ টাকা অসহায় ও নিঃস্বদের মাঝে বিতরণ করেছেন। এটি তার মোট সম্পদের ২.৫% যা যাকাতের হার হিসেবে নির্ধারিত।

প্রশ্ন 3

'জনাব নবাব আলী একজন সমাজপতি। তিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক। বছরান্তে তিনি তার সম্পদ, থেকে ২.৫০ টাকা হারে ইসলাম নির্ধারিত খাতে ব্যায় করেন।

জনাব নবাব আলীর কর্মকান্ডে ইসলামের কোন বিধানটি পালিত হয়েছে?

  • A

    সালাত

  • B

    হজ

  • C

    সাওম

  • D

    যাকাত

    ✓ সঠিক উত্তর

জনাব নবাব আলী তাঁর নিসাব পরিমাণ সম্পত্তির ২.৫% হারে ইসলাম নির্ধারিত যাকাত খাতে ব্যয় করে ইসলামের যাকাত আদায়ের বিধান পালন করেছেন, যা সম্পদের পবিত্রতা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে এবং দরিদ্র ও অসহায়দের সহায়তা করে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে।

প্রশ্ন 4

রাসুল (স) অধীনস্তদের দৈনিক কতবার ক্ষমা করতে বলেছেন?

  • A

    ৭৩

  • B

    ৭০

    ✓ সঠিক উত্তর
  • C

    ৭১

  • D

    ৭২

"অধীনস্থ কর্মচারীকে দৈনিক ৭০ বার ক্ষমা করা।" এ হাদিসটিতে মহানবি (স) কর্মচারীর প্রতি মনিবের দায়িত্ব সম্পর্কে বলেছেন। এর মাধ্যমে তিনি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেছেন। মনিবকে তার অধীনস্থদের প্রতি সদয় হওয়ার নির্দেশনা দিয়েছেন, যাতে মালিক ও শ্রমিকের মধ্যে সু-সম্পর্ক গড়ে ওঠে।

প্রশ্ন 5

"তিনি আমার সম্পর্কে কখনো উহ! শব্দ বলেননি এবং কখনো বলেননি এটা করনি কেন? এটা করেছ কেন?"- উক্তিটি কার?

  • A

    হযরত আবু বকর (রা)

  • B

    হযরত উমর (রা)

  • C

    হযরত আলি (রা)

  • D

    হযরত আনাস (রা)

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 6

কোনটি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে ?

  • A

    যাকাত

    ✓ সঠিক উত্তর
  • B

    সাওম

  • C

    হজ

  • D

    সালাত

যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে। ফলে ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধ তৈরি হবে। এতে সমাজে শান্তি- শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে । হযরত মুহাম্মদ (স.) যাকাতকে ইসলামের সেতুবন্ধ হিসেবে উল্লেখ করে বলেছেন-

الزَّكُوةُ قَنْطَرَةُ الْإِسْلَامِ

অর্থ : যাকাত হলো ইসলামের সেতুবন্ধ ।” (বায়হাকি)

প্রশ্ন 7

ইসলামের শ্রমনীতি অনুসরণ করলে-

i. শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে

ii. মালিক সঠিক শ্রম পাবে

iii. শ্রমিক ও মালিকে মনোমালিন্য হবে

নিচের কোনটি সঠিক?

  • A

    i

  • B

    ii

  • C

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • D

    i ও iii

ইসলামের শ্রমনীতি অনুসরণ করলে শ্রমিক তার পরিশ্রমের পুরো ন্যায্য পারিশ্রমিক পায় এবং মালিকও সঠিক ও পরিশ্রমী শ্রম পায়। এতে শ্রমিক ও মালিকের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় না বরং পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাস বৃদ্ধি পায়।

প্রশ্ন 8

তোহফা বাংলাদেশ থেকে হজ পালন করতে গিয়ে অসুস্থতার কারণে বিদায়ী তাওয়াফ করেননি।

তোহফা হজের কোন বিধানটি পালন করেননি?

  • A

    মুস্তাহাব

  • B

    সুন্নত

  • C

    ফরজ

  • D

    ওয়াজিব

    ✓ সঠিক উত্তর

উত্তর: ওয়াজিব

সংক্ষিপ্ত ব্যাখ্যা:

বিদায়ী তাওয়াফ (তাওয়াফে বিদা) হজের একটি ওয়াজিব আমল। কেউ যদি এটি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, তবে দম (কুরবানির পশু জবাই) ওয়াজিব হয়। অসুস্থতার কারণে না করলে শরিয়ত তার জন্য রেহায় রাখে, তবে এটি আদায় না হওয়ায় একটি ওয়াজিব আমল ত্যাগ হয়েছে।

প্রশ্ন 9

রাশেদ একজন সৌখিন লোক। তিনি দামি পোশাক ও সুগন্ধি ব্যবহার করেন। এবছর তিনি সৌদি আরব গিয়ে একটি বিশেষ ইবাদত পালন করেন। এরপর থেকে রাশেদ সাধারণ কাপড় ব্যবহার শুরু করেন। এখন তিনি অনাড়ম্বর জীবনযাপন করেন। রাশেদের জীবনপদ্ধতি পরিবর্তনে কোন ইবাদতের প্রভাব কাজ করেছে?

  • A

    সালাত

  • B

    যাকাত

  • C

    সাওম

  • D

    হজ

    ✓ সঠিক উত্তর

সঠিক উত্তর: ঘ. হজ

সংক্ষিপ্ত ব্যাখ্যা:

হজ ইবাদতের মাধ্যমে একজন মুসলিম বিনয়, একতা ও দুনিয়াবিমুখতার শিক্ষা গ্রহণ করে। ইহরাম অবস্থায় সব বিলাসিতা ত্যাগ করে সাধারণ পোশাক পরিধান করা হয়, যা রাশেদের অনাড়ম্বর জীবনের প্রতিফলন।

প্রশ্ন 10

যায়েদ এমন একটি ইবাদত পালন করে যার মাধ্যমে সে গরিব-দুঃখী মানুষের ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। উক্ত ইবাদতটি হলো—

  • A

    সালাত

  • B

    সাওম

    ✓ সঠিক উত্তর
  • C

    যাকাত

  • D

    হজ

সাওম পালনের মাধ্যমে দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয় । সাওমের সামাজিক শিক্ষা

সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয় । সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজন অনাহারীর ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে । ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কীরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। এতে অসহায় নিরন্ন মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার ভাব জাগ্রত হয় । মহানবি হযরত মুহাম্মদ (স.) বলেছেন, “এ মাস সহানুভূতির মাস ।” (ইবনে খুযায়মা)

প্রশ্ন 11

আঃ রহিম তার বন্ধু আঃ করিমকে আসরের সালাতের জন্য ডাকল। কিন্তু আঃ করিম তাকে অগ্রাহ্য করে খেলায় মগ্ন থাকে।

আঃ করিম কার বিধান লঙ্ঘন করল?

  • A

    সমাজের

  • B

    বিদ্যালয়ের

  • C

    আল্লাহর

    ✓ সঠিক উত্তর
  • D

    রাসুলের

আসরের সালাত আদায় করা প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। সালাত সময়মতো আদায় করা আল্লাহর স্পষ্ট নির্দেশ। আঃ করিম যদি সেই ফরজ সালাতকে উপেক্ষা করে খেলায় মগ্ন থাকে, তবে সে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে।

প্রশ্ন 12

হজের ফরয কয়টি?

  • A

    চার

  • B

    তিন

    ✓ সঠিক উত্তর
  • C

    পাঁচ

  • D

    ছয়

হজের ফরজ মোট তিনটি। এগুলো হলো:

১. ইহরাম বাঁধা – নির্দিষ্ট নিয়তের মাধ্যমে হজ শুরু করা।

২. আরাফাত ময়দানে অবস্থান – ৯ জিলহজ্ব দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু সময় সেখানে অবস্থান করা।

৩. তাওয়াফে জিয়ারত – ঈদের পর কাবা শরীফের তাওয়াফ করা, যা হজের অন্যতম রুকন।

এই তিনটি ফরজের যেকোনো একটি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে হজ শুদ্ধ হয় না।

প্রশ্ন 13

কেউ অসুস্থ হলে জাকির সাহেব তার খোঁজ-খবর নেয় এবং মারা গেলে জানাযায় অংশ গ্রহণ করে।

জাকির সাহেবের কর্মকাণ্ডে কোন ধরনের ইবাদত প্রকাশ পেয়েছে?

  • A

    হাক্কুল্লাহ

  • B

    হাক্কুল ইবাদ

    ✓ সঠিক উত্তর
  • C

    যাকাত

  • D

    দান-খয়রাত

উত্তর: খ — হাক্কুল ইবাদ

ব্যাখ্যা:

মানুষ

সামাজিক

জীব

সমাজবদ্ধ

হয়েই

মানুষকে

বসবাস

করতে

হয়।

আমরা

পিতা

-

মাতা

ভাই

-

বোন

আত্মীয়

-

স্বজন

পাড়া

-

প্রতিবেশীদের

নিয়ে

সামাজিকভাবে

একসাথে

বসবাস

করি

একজনের

দুঃখে

অন্যজন

সাড়া

দেই

আপদে

-

বিপদে

একে

-

অপরকে

সাহায্য

সহযোগিতা

করি

পরস্পরের

প্রতি

এই

সহানুভূতি

দায়িত্বই

হাক্কুল

ইবাদ

 (

বান্দার

হক

বা

অধিকার

)

কুরআন

হাদিসের

মাধ্যমে

জানা

যায়

যে

ইসলামে

বান্দার

হক

তথা

মানবাধিকারের

প্রতি

অত্যন্ত

গুরুত্ব

দেওয়া

হয়েছে

প্রশ্ন 14

বিশ্বের সকল ধনী মুসলমান নির্ধারিত সময় কাবা শরীফে একত্রিত হয়ে নির্ধারিত পদ্ধতি অনুসারে বিশেষ ইবাদত পালন করেন।

হজের মাধ্যমে মানুষ-

i. বিশ্বভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়

ii. সাম্যের প্রশিক্ষণ পায়

iii. নিষ্পাপ হয়

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

হজ হচ্ছে ইসলামের অন্যতম মূল স্তম্ভ, যা আর্থিক ও শারীরিক সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার ফরজ। হজ পালনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা একত্রিত হয়ে বিশ্বভ্রাতৃত্ব প্রকাশ করেন; একই ধরণের সাদা কাপড় পরে, একই নিয়মে ইবাদত করে তারা সাম্যের প্রশিক্ষণ গ্রহণ করেন; এবং রাসুল (সা.)-এর হাদীস অনুযায়ী, হজ সঠিকভাবে আদায় করলে মানুষ পূর্বের সব গুনাহ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসে।

প্রশ্ন 15

সাওম পালন করার লক্ষ্য হচ্ছে-

i. সাওয়াব লাভ করা

ii. সম্মান লাভ করা

iii. তাকওয়া অর্জন করা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    ii ও iii

  • C

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i, ii ও iii

সাওম পালন করার মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাকওয়া অর্জন করা, যা মানুষের মধ্যে আল্লাহভীতি ও পরহেজগারিতা বৃদ্ধি করে। সাওমের মাধ্যমে মানুষ নিজের ইচ্ছাশক্তি ও আত্মসংযম দৃঢ় করে, মনের পবিত্রতা লাভ করে এবং নেক কর্মে উৎসাহিত হয়। যদিও সাওয়াব লাভ করা সাওমের একটি ফলস্বরূপ বিষয়, সম্মান লাভ করা মূল উদ্দেশ্য নয়।

এই অধ্যায়ে আরও 583+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← ইসলাম ও নৈতিক শিক্ষা-এর সব অধ্যায় দেখো