রসায়ন — পদার্থের গঠন MCQ

মোট 335+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

নিচের কোন অরবিটাল ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে?

  • A

    4p

  • B

    4s

    ✓ সঠিক উত্তর
  • C

    5s

  • D

    3d

ইলেকট্রন পূরণের ক্ষেত্রে Aufbau principle প্রয়োগ করা হয়, যা নির্দেশ করে ইলেকট্রন কম শক্তি স্তরের অরবিটালে আগে পূর্ণ হবে। শক্তি স্তরের ক্রমানুসারে 4s অরবিটালটি 3d অরবিটালের আগে পূর্ণ হবে, কারণ 4s-এর শক্তি 3d-এর চেয়ে কম।

সুতরাং, সঠিক উত্তর হল: 4s

প্রশ্ন 2

প্রোটনের প্রকৃত ভর কত?

  • A

    \(1.60 \times 10^{-19} \mathrm{~g}\)

  • B

    \(1.673 \times 10^{-24} \mathrm{~g}\)

    ✓ সঠিক উত্তর
  • C

    \(1.675 \times 10^{-24} \mathrm{~g}\)

  • D

    \(9.11 \times 10^{-28} \mathrm{~g}\)

প্রশ্ন 3

কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে?

  • A

    Al

  • B

    Cu

    ✓ সঠিক উত্তর
  • C

    Ca

  • D

    K

প্রশ্ন 4

প্রকৃতিতে \({ }^{35} \mathrm{Cl}\) আইসোটোপ এর শতকরা পরিমাণ কত?

  • A

    75%

    ✓ সঠিক উত্তর
  • B

    25%

  • C

    33%

  • D

    66%

প্রকৃতিতে ক্লোরিনের দুটি প্রধান আইসোটোপ রয়েছে: \(^{35}\mathrm{Cl}\) এবং \(^{37}\mathrm{Cl}\)। এর মধ্যে \(^{35}\mathrm{Cl}\) আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ প্রায় 75%। সুতরাং, সঠিক উত্তরটি হল:

75%

প্রশ্ন 5

যদি \(n = 3\) হয় তবে কোন অরবিটালটি অসম্ভব?

  • A

    3s

  • B

    3p

  • C

    3d

  • D

    3f

    ✓ সঠিক উত্তর

মরা জানি, \(l\) এর মান 0 থেকে \(n-1\) পর্যন্ত হয়।

তাহলে, \(n=3\) হলে \(l\) এর মান হবে \(0, 1, 2\)

\(n=3\) এবং \(l=0\) হলে \(3s\) অরবিটাল

\(n=3\) এবং \(l=1\) হলে \(3p\) অরবিটাল

\(n=3\) এবং \(l=2\) হলে \(3d\) অরবিটাল

যেহেতু, \(n=3\) হলে সর্বোচ্চ \(3d\) পর্যন্ত হতে পারে তাই \(3f\) সম্ভব নয়।

প্রশ্ন 6

পরমাণুর N শেলে কয়টি উপশক্তিস্তর থাকে?

  • A

    1

  • B

    2

  • C

    3

  • D

    4

    ✓ সঠিক উত্তর

n-তম শক্তি স্তরে n-সখ্যক উপশক্তিস্তর থাকে।

N শেল হলে চতুর্থ শক্তিস্তর \((n=4) ।\)

\(\therefore \mathrm{N}\) শেলে 4 টি উপশক্তিস্তর আছে।

প্রশ্ন 7

\(^{99}Tc\) এর লাইফ টাইম কত?

  • A

    6 ঘণ্টা

    ✓ সঠিক উত্তর
  • B

    12 ঘণ্টা

  • C

    24 ঘণ্টা

  • D

    48 ঘণ্টা

প্রশ্ন 8

টেকনিশিয়াম-99 এর লাইফটাইম কত?

  • A

    8 ঘণ্টা

  • B

    6 ঘণ্টা

    ✓ সঠিক উত্তর
  • C

    2 ঘণ্টা

  • D

    4 ঘণ্টা

আইসোটোপ ব্যবহার করে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব। এ পদ্ধতিতে ইঞ্জেকশনের মাধ্যমে

তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম-99 (9 Tc) কে শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। এই

আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয় তখন ঐ তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ

করে, তখন বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানের ছবি তোলা সম্ভব। এই

তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম-99 এর লাইফটাইম 6 ঘণ্টা। তাই সামান্য সময়েই এর

তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায় বলে এটি অনেক নিরাপদ।

প্রশ্ন 9

প্রতিটি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র?

  • A

    \(2n^2\)

    ✓ সঠিক উত্তর
  • B

    \(n+1\)

  • C

    \(2\ell+1\)

  • D

    \(2(2\ell+1)\)

প্রশ্ন 10

নিউট্রনের আপেক্ষিক ভর কোনটি?

  • A

    0

  • B

    +1

  • C

    -1

  • D

    1

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 11

কোন অরবিটালে ইলেকট্রনের অরবিটাল কৌণিক ভরবেগ থাকবে না?

  • A

    s-orbital

    ✓ সঠিক উত্তর
  • B

    p-orbital

  • C

    d-orbital

  • D

    f-orbital

প্রশ্ন 12

কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম?

  • A

    Stibium

    ✓ সঠিক উত্তর
  • B

    Argentum

  • C

    Aurum

  • D

    Stanum

প্রশ্ন 13

Co পারমাণবিক সংখ্যা কত?

  • A

    25

  • B

    26

  • C

    27

    ✓ সঠিক উত্তর
  • D

    28

প্রশ্ন 14

মানবদেহে কতটি মৌল বিদ্যমান?

  • A

    18

  • B

    20

  • C

    25

  • D

    26

    ✓ সঠিক উত্তর

এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে তার মধ্যে 26 টি মৌল আমাদের শরীরে পাওয়া যায়।

প্রশ্ন 15

কোনটি মৌলিক অণু?

  • A

    আয়োডিন

    ✓ সঠিক উত্তর
  • B

    পানি

  • C

    অ্যামোনিয়া

  • D

    মিথেন

মৌলিক অণু বলতে সেই অণুকে বোঝায় যা শুধুমাত্র এক প্রকারের পরমাণু দ্বারা গঠিত। আয়োডিন (I2) একটি মৌলিক অণু কারণ এটি শুধুমাত্র আয়োডিন পরমাণু দ্বারা গঠিত। অন্যদিকে, পানি (H2O), অ্যামোনিয়া (NH3), এবং মিথেন (CH4) যৌগিক অণু, কারণ এরা বিভিন্ন প্রকারের পরমাণু দ্বারা গঠিত।

সঠিক উত্তর: আয়োডিন

এই অধ্যায়ে আরও 320+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← রসায়ন-এর সব অধ্যায় দেখো