মোট 223+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
নিচের কোনটি আর্দ্র লাল লিটমাসকে নীল করে?
ক্ষারীয় পদার্থগুলো লাল লিটমাসকে নীল করে। এখানে \(\mathrm{NH}_{3}\) জলীয় দ্রবণে ক্ষার উৎপন্ন করে।
\(\mathrm{NH}_{3}+\mathrm{H}_{2} \mathrm{O} \rightarrow \mathrm{NH}_{4} \mathrm{OH}\)
এই \(\mathrm{NH}_{4} \mathrm{OH}\) লাল লিটমাসকে নীল করে।
\(0.005 \mathrm{M}~ \mathrm{H}_{2} \mathrm{SO}_{4}\) দ্রবণের pH ?
\(\begin{array}{l}\mathrm{H}_{2} \mathrm{SO}_{4} \rightarrow 2 \mathrm{H}^{+}+\mathrm{SO}_{4}^{2-} \\ {\left[\mathrm{H}^{+}\right]=2 \times\left[\mathrm{H}_{2} \mathrm{SO}_{4}\right]=2 \times 0.005 \mathrm{M}=0.01 \mathrm{M}} \\ \therefore \mathrm{pH}=-\log \left[\mathrm{H}^{+}\right]=-\log 0.01=2\end{array}\)
নিচের তথ্যগুলো লক্ষ করো:
i. টয়লেট ক্লিনারের মূল উপাদান NaOH
ii. গ্লাস ক্লিনারের মূল উপাদান \(\mathrm{NH}_{4} \mathrm{OH}\)
iii. মানুষের ত্বকের pH 4.8 - 5.5
নিচের কোনটি সঠিক?
i)NaOH (সোডিয়াম হাইড্রোক্সাইড): এটি একটি শক্তিশালী ক্ষার (alkali), যা সাধারণত টয়লেট ক্লিনারে ব্যবহৃত হয়।
ii)NH₄OH (অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড): এটি একটি দুর্বল ক্ষার (weak alkali), যা গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহৃত হয়।
iii)মানুষের ত্বকের pH 4.8 - 5.5: মানুষের ত্বক একটু অম্লীয় (acidic) পরিবেশে থাকে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে।
সুতরাং সবগুলো সঠিক উত্তর
নিচের কোনটি কস্টিক সোডা?
NaOH (সোডিয়াম হাইড্রোক্সাইড): এর অপর নাম কস্টিক সোডা। এটি একটি শক্তিশালী ক্ষারক।
এসিড বৃষ্টির জন্য কোন গ্যাসটি দায়ী?
NO₂ (নাইট্রোজেন ডাইঅক্সাইড) – এটি এসিড বৃষ্টির জন্য দায়ী একটি প্রধান গ্যাস। এটি বায়ুমণ্ডলে পানির সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক এসিড (HNO₃) তৈরি করে, যা বৃষ্টির সঙ্গে পড়ে এসিড বৃষ্টি ঘটায়।
মাটির pH হ্রাস করতে ব্যবহৃত হয়-
i. \(\left(\mathrm{NH}_{4}\right)_{3} \mathrm{PO}_{4}\)
ii. \(\left(\mathrm{NH}_{4}\right)_{2} \mathrm{SO}_{4}\)
iii. CaO
নিচের কোনটি সঠিক?
মাটির pH বেড়ে গেলে পরিমাণ মত (NH₄)₃PO₄,(NH₄)₂SO₄ ইত্যাদি স্যার ব্যবহার করলে মাটির pH কমানো হয়।
কোনটি অম্লীয় বিগালক?
বিগালক হলো এমন এক পদার্থ, যেটা ধাতু গলানোর সময় অন্য অপদ্রব্যের (যেমন অক্সাইড) সঙ্গে বিক্রিয়া করে সেটা সরিয়ে দেয়।
SiO₂ — কারণ এটা অম্লীয় প্রকৃতির, তাই এটা অম্লীয় বিগালক হিসেবে কাজ করে।
অম্ল ও ক্ষারকের মধ্যে কী ধরনের বিক্রিয়া ঘটে?
অম্ল (যা H⁺ আয়ন দেয়) ও ক্ষার (যা OH⁻ আয়ন দেয়) পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে পানি ও লবণ তৈরি করে।
এই বিক্রিয়ায় দুটো বিপরীত প্রকৃতির পদার্থ একে অপরকে "নিষ্ক্রিয়" বা "প্রশমিত" করে।
এটাই হল প্রশমন বিক্রিয়া।
নিচের কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী নয়?
যে সকল পদার্থ গলিত বা আয়নিক অবস্থায় বিদ্যুৎ পরিবহনে সক্ষম তাদের তড়িৎবিশ্লেষ্য বলে। সকল আয়নিক যৌগই তড়িৎবিশ্লেষ্য। প্রশ্নে উল্লিখিত NaCl ও CaCl₂ উভয়ই আয়নিক যৌগ। কারণ জলীয় দ্রবণে উভয়ই ধনাত্মক ও ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই আয়নগুলো স্থানান্তরের মাধ্যম বিদ্যুৎ পরিবহন করে।
\(\begin{array}{l}\mathrm{NaCl}(\mathrm{s}) \xrightarrow{\mathrm{H}_{2} \mathrm{O}} \mathrm{Na}^{+}(\mathrm{aq})+\mathrm{Cl}^{-}(\mathrm{aq}) \\ \mathrm{CaCl}_{2}(\mathrm{~s}) \xrightarrow{\mathrm{H}_{2} \mathrm{O}} \mathrm{Ca}^{2+}(\mathrm{aq})+\mathrm{Cl}^{-}(\mathrm{aq})\end{array}\)
অপশন (গ) তে HCI এর মধ্যে CI এর তড়িৎ ঋণাত্মকতার মান H এর তুলনায় বেশি হওয়ায় সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন ক্লোরিন এর প্রতি বেশি হয়। ফলে জলীয় দ্রবণে ক্লোরিন ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেন ধনাত্মক চার্জপ্রাপ্ত হয়।
\(\mathrm{HCl} \rightleftharpoons \mathrm{H}^{+}+\mathrm{Cl}^{-1}\)
HCI এই চার্জ স্থানান্তরের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে।
অপশন (খ) তে গ্লুকোজ এর মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান এবং জলীয় দ্রবণে HCI এর ন্যায় এতে পোলারিটি সৃষ্টি হয় না। তাই বিদ্যুৎ পরিবহন করতে পারে। সুতরাং, সঠিক উত্তর অপশন (খ) \(\mathrm{C}_{6} \mathrm{H}_{12} \mathrm{O}_{6}\)।
রক্তের pH মান কত?
অঙ্গের নাম | pH |
|---|---|
পাকস্থলী | 1 |
মানুষের ত্বক | 4.8-5.5 |
মূত্র | 6 |
রক্ত | 7.43-7.45 |
অগ্ন্যাশয় রস | 8.1 |
\(\mathrm{ZnCl}_{2}\) ও NaOH এর বিক্রিয়ায় অধঃক্ষেপ পড়বে?
\(\mathrm{ZnCl}_{2}\) এবং \(\mathrm{NaOH}\)-এর বিক্রিয়ায় অধঃক্ষেপ হিসেবে \(\mathrm{Zn}(\mathrm{OH})_{2}\) তৈরি হয়।
রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে:
\(\mathrm{ZnCl}_{2} + 2\mathrm{NaOH} \rightarrow \mathrm{Zn}(\mathrm{OH})_{2} \downarrow + 2\mathrm{NaCl}\)
এখানে অধঃক্ষেপ পদার্থ হচ্ছে \(\mathrm{Zn}(\mathrm{OH})_{2}\)
সুতরাং, সঠিক উত্তরটি হলো: \(\mathrm{Zn}(\mathrm{OH})_{2}\)
কোনটি তীব্র এসিড?
তীব্র বা শক্তিশালী এসিড হলো এমন এসিড, যা পানিতে সম্পূর্ণভাবে আয়নিত হয়।
এখানে দেওয়া অপশনগুলোর মধ্যে:
H₂SO₄ (Salfuric acid) → একটি তীব্র এসিড
বাকি গুলো (H₂CO₃, HCOOH, CH₃COOH) → দুর্বল এসিড
নিচের কোনটি অম্লীয় অক্সাইড?
নিচের কোনটি দুর্বল তড়িৎবিশ্লেষ্য?
দুর্বল তড়িৎবিশ্লেষ্য হলো সেই পদার্থ যা জলে আংশিকভাবে আয়নিত হয়। \(\mathrm{CH}_{3} \mathrm{COOH}\) বা এসিটিক এসিড একটি দুর্বল এসিড এবং এটি জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয়। তাই এটি একটি দুর্বল তড়িৎবিশ্লেষ্য।
ঘ নাম্বার অপশনে ইথানল অ
তড়িৎবিশ্লেষ্য অর্থাৎ তড়িৎবিশ্লেষ্য হয় না
সুতরাং, সঠিক উত্তর \(\mathrm{CH}_{3} \mathrm{COOH}\)।
নিচের কোনটি ক্ষারকীয় বিগালক?
ক্ষারকীয় বিগালক (basic oxide) অর্থাৎ এমন অক্সাইড যা পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার তৈরি করে।
CaO (ক্যালসিয়াম অক্সাইড):
→ পানিতে দ্রবীভূত হয়ে Ca(OH)₂ (ক্যালসিয়াম হাইড্রক্সাইড) তৈরি করে
→ এটি একটি ক্ষারকীয় অক্সাইড, অর্থাৎ ক্ষারকীয় বিগালক।
এই অধ্যায়ে আরও 208+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো