রসায়ন — রাসায়নিক বন্ধন MCQ

মোট 361+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে কতটি সমযোজী বন্ধন আছে?

  • A

    2

  • B

    3

    ✓ সঠিক উত্তর
  • C

    5

  • D

    1

ফসফরাস ট্রাইক্লোরাইড (PCl₃) অণুতে—

ফসফরাস (P) এর বাইরের তলে 5টি ইলেকট্রন থাকে।

ক্লোরিন (Cl) এর বাইরের তলে 7টি ইলেকট্রন থাকে।

PCl₃ অণুতে ফসফরাস একটি কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাজ করে এবং তিনটি ক্লোরিন পরমাণুর সাথে তিনটি একক সমযোজী বন্ধন (single covalent bond) গঠন করে।

প্রশ্ন 2

\(\mathrm{H}_{2}+\mathrm{S} \longrightarrow \mathrm{D}\)

যৌগ D-

i. সমযোজী

ii. আয়নিক

iii. অজৈব

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

দুটি অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তিস্তরের একা বা একাধিক ইলেকট্রন সরবাহ করে এক জোড়া ইলেকট্রন তৈরি করে ।এরপর এই এক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজি যৌগ বলে।

উদ্দীপকে H এবং S উভয়ই অধাতব পরমাণু এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠিত হয়েছে বলে যৌগ টি সমযোজী।

কার্বন হাউডোজেন ব্যতীত বাকি মৌল দিয়ে গঠিত যৌগ দের মূলত অজৈব যৌগ বলে।

তাই সঠিক উত্তর i ও iii

প্রশ্ন 3

নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে?

  • A

    Al

  • B

    Cu

    ✓ সঠিক উত্তর
  • C

    Ca

  • D

    K

Cu এর যোজনী 2 বা 1 হতে পারে।

প্রশ্ন 4

কোন যৌগটি পানিতে দ্রবণীয়?

  • A

    \(\mathrm{C}_{4} \mathrm{H}_{10}\)

  • B

    \(\mathrm{CH}_{4}\)

  • C

    \(\mathrm{C}_{2} \mathrm{H}_{6}\)

  • D

    \(\mathrm{CH}_{3} \mathrm{OH}\)

    ✓ সঠিক উত্তর

কিছু কিছু সমযোজী যৌগ আছে যাদের মধ্যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত দেখা যায় অর্থাৎ পোলারিটি দেখা যায়।উদ্দীপকে CH3OH পোলার যৌগ তাই পানিতে দ্রবীভূত হয়।

প্রশ্ন 5

কোন মৌল জোড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে?

  • A

    Mg, Au

  • B

    Sn, F

  • C

    Al, P

  • D

    Fe, Hg

    ✓ সঠিক উত্তর

মৌলগুলোর পরিবর্তনশীল যোজ্যতা হল তাদের বিভিন্ন অক্সিডেশন অবস্থা গ্রহণ করার ক্ষমতা। লৌহ (Fe) এবং পারদ (Hg) উভয়ই একাধিক যোজ্যতা প্রদান করতে পারে। লৌহের সাধারণ যোজ্যতা +2 এবং +3, এবং পারদের সাধারণ যোজ্যতা +1 এবং +2।

অতএব, সঠিক উত্তরটি হল:

Fe, Hg

প্রশ্ন 6

কেলোস গঠনে CaCl₂ এর সাথে কয় অণু পানি যুক্ত আছে?

  • A

    2

  • B

    4

  • C

    5

  • D

    6

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 7

নিচের কোনটি পরিবর্তনশীল যোজনী দেখায়?

  • A

    S

    ✓ সঠিক উত্তর
  • B

    Cs

  • C

    Sr

  • D

    At

প্রদত্ত মৌলগুলোর মধ্যে সালফার (s) পরিবর্তনশীলা যোজনী দেয় । নিচে s এর স্বাভাবিক ও উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস দেখানো হল-

\(\begin{array}{l} \mathrm{S}(16) \longrightarrow 1 \mathrm{~s}^{2} 2 \mathrm{~s}^{2} 2 \mathrm{p}^{6} 3 \mathrm{~s}^{2} 3 \mathrm{p}_{x_{1}}^{2} 3 \mathrm{p}_{\mathrm{y}_{1}}^{1} 3 \mathrm{p}_{z}^{1} \\ \mathrm{~S}^{\star} \longrightarrow 1 \mathrm{~s}^{2} 2 \mathrm{~s}^{2} 2 \mathrm{p}^{6} 3 \mathrm{~s}^{2} 3 \mathrm{p}_{x_{1}^{1}}^{3} 3 \mathrm{p}_{y_{1}} \mathrm{p}_{z_{1}} 3 \mathrm{~d}_{x y}^{1} \\ \mathrm{~S}^{* *} \longrightarrow 1 \mathrm{~s}^{2} 2 \mathrm{~s}^{2} 2 \mathrm{p}^{6} 3 \mathrm{~s}^{1} 3 \mathrm{p}_{\mathrm{x}}^{3} 3 \mathrm{p}_{\mathrm{y}} 3 \mathrm{p}_{\mathrm{z}} 3 \mathrm{~d}_{\mathrm{xy}}^{1} 3 \mathrm{~d}_{\mathrm{yz}}^{1} \end{array}\)

স্বাভাবিক অবস্থায় ও এর বিজোড় ইলেকট্রন সংখ্যা 2। উত্তেজিত অবস্থায় সে সংখ্যা 4 এবং 6 হয়।

সুতরাং, দেখা যাচ্ছে সালফারের সর্ববহিঃস্থ স্তরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম। সুতরাং, এর যোজনীও বিভিন্ন রকম হয়।

প্রশ্ন 8

নিচের কোন যৌগটির গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম পরিলক্ষিত হয়েছে?

  • A

    \(\text{CH}_4\)

  • B

    \(\text{CCl}_4\)

  • C

    \(\text{NH}_3\)

  • D

    \(\text{BCl}_3\)

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 9

কোন মৌলের অণুটিতে দ্বিবন্ধন বিদ্যমান?

  • A

    \(\mathrm{H}_{2}\)

  • B

    \(\mathrm{N}_{2}\)

  • C

    \(\mathrm{O}_{2}\)

    ✓ সঠিক উত্তর
  • D

    \(\mathrm{Cl}_{2}\)

প্রশ্ন 10

আয়নিক যৌগ সাধারণত—

i. জৈব দ্রাবকে অদ্রবণীয়

ii. গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী

iii. কেলাসাকারে থাকে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    ii ও iii

  • C

    i ও iii

  • D

    সবগুলো

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 11

সুপ্ত যোজনী নির্ণয়ের জন্য জানা প্রয়োজন-

i. একটি মৌলের সর্বোচ্চ যোজনী

ii. যৌগে একটি মৌলের সক্রিয় যোজনী

iii. একটি মৌলের সর্বনিম্ন যোজনী

কোনটি সঠিক?

  • A

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

প্রশ্ন 12

\(\mathrm{CaH}_{2}\) কোন ধরনের যৌগ?

  • A

    সমযোজী

  • B

    আয়নিক

    ✓ সঠিক উত্তর
  • C

    জৈব

  • D

    উদ্বায়ী

CaH₂ (ক্যালসিয়াম হাইড্রাইড) হলো একটি আয়নিক যৌগ।

CaH₂ গঠিত হয়েছে:Ca²⁺ (ক্যালসিয়াম ক্যাটায়ন) ও H⁻ (হাইড্রাইড অ্যানায়ন)

এই যৌগে ধাতু (Ca) এবং অধাতু (H) এর মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান ঘটে, ফলে এটি আয়নিক বন্ধনে তৈরি।

প্রশ্ন 13

পেন্টা হাইড্রেট কপার সালফেটের বর্ণ কীরূপ?

  • A

    লাল

  • B

    নীল

    ✓ সঠিক উত্তর
  • C

    সবুজ

  • D

    হলুদ

পেন্টা হাইড্রেট কপার সালফেটের বর্ণ নীল। এর রাসায়নিক সংকেত সমীকরণ (CuSO₄ · 5H₂O), যা সাধারণত নীল রং এর মাথা ও কঠিন আকারে থাকে। তাই সঠিক উত্তর হলো নীল।

প্রশ্ন 14

তিনটি যৌগ যারা সমযোজী বন্ধনে আবদ্ধ। যথা:

i. \(BF_3\)

ii. \(PCl_5\)

iii. \(C_2H_2\)

i-নং যৌগটির যোজ্যতা ইলেকট্রন কত?

  • A

    24

    ✓ সঠিক উত্তর
  • B

    26

  • C

    6

  • D

    8

\(\text{BF}_3\) তে B এর যোজ্যতা ইলেকট্রন 3 এবং F এর যোজ্যতা ইলেকট্রন 7।

\(\text{BF}_3\) যোজ্যতা ইলেকট্রন = \((3 + 7 \times 3) = 24\)

প্রশ্ন 15

\(\text{CO}\) যৌগে কার্বনের সুপ্ত যোজনী কোনটি?

  • A

    0

  • B

    1

  • C

    2

    ✓ সঠিক উত্তর
  • D

    4

এই অধ্যায়ে আরও 346+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← রসায়ন-এর সব অধ্যায় দেখো