মোট 400+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
১ অণু FADH₂ থেকে কত অণু ATP উৎপন্ন হয়?
\(\mathrm{C}_{3}\)-উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি?
C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ ৩ কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক এসিড।
অবাত শ্বসনের ফলে অ্যালকোহলের সাথে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়?
অবাত শ্বসনে ইথাইল অ্যালকোহল ও CO2 অথবা শুধু ল্যাকটিক এসিড তৈরি হয়।
সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে মোট কত শক্তি উৎপন্ন হয়?
\(\mathrm{C}_{6} \mathrm{H}_{12} \mathrm{O}_{6}+6 \mathrm{O}_{2} \xrightarrow{\text { বিভিন্ন এনজাইম }} 6 \mathrm{CO}_{2}+6 \mathrm{H}_{2} \mathrm{O}+\)
শক্তি (686 k Cal / Mole)
গ্লুকোজ
সালোকসংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা হলো-
সালোকসংশ্লেষণের জন্য অপ্টিমাম তাপমাত্রা হলো ২২-৩৫°সে.
\(\mathrm{C}_{6} \mathrm{H}_{12} \mathrm{O}_{0}+\mathrm{O}_{2} \longrightarrow \mathrm{CO}_{2}+\mathrm{H}_{2} \mathrm{O}+\mathrm{ATP}\)
বিক্রিয়াটি-
i. উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে
ii. শক্তি উৎপন্ন করে
iii. কিছু অণুজীবে সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
বিক্রিয়াটি সবাত শ্বসনের। সবাত শ্বসনে শক্তি উৎপন্ন হয় এবং এটি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে।
অনুজীবে অবাত শ্বসন ঘটে।
কোন উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক এসিড?
C3 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক এসিড। কাঁঠাল একটি C3 উদ্ভিদ।
\(1.NADH_2 → 3 ATP\); এটি কোথায় ঘটে?
ইলেকট্রন প্রবাহতন্ত্র (Electron transport system):
উপরোক্ত তিনটি ধাপে যে NADH+H+ (বিজারিত NAD), FADH, (বিজারিত FAD) উৎপন্ন হয়, এই ধাপে সেগুলো জারিত হয়ে ATP, পানি, উচ্চশক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন হয়। উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি ATP তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়।
শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কোনটি?
তাপমাত্রা: 20° সেলসিয়াসের নিচে এবং 45° সেলসিয়াসের উপরের তাপমাত্রায় শ্বসন হার কমে যায়। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা 20° সেলসিয়াস থেকে 45° সেলসিয়াস।
উদ্দীপকের কোনটি উচ্চশক্তি সমৃদ্ধ যৌগ?
উদ্দীপকে প্রদত্ত বিক্রিয়াটি হলো ফটোফসফোরাইলেশন। এখানে, A দ্বারা ATP কে নির্দেশ করা হয়েছে। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে ADP অজৈব ফসফেট (Pi)-এর সাথে মিলিত হয়ে উচ্চ শক্তি সমৃদ্ধ ATP যৌগ তৈরি করে। উৎপন্ন A তথা ATP শক্তি জমা রাখে এবং পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, প্রোটন/হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রন উৎপন্ন করে।
পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ?
পানিতে শতকরা ০.৩% এবং বায়ুতে শতকরা ০.০৩% CO2 থাকে।
উক্ত প্রক্রিয়ায় ঘটে-
i. H₂O জারিত হয়
ii. CO₂ বিজারিত হয়
iii. উপজাত দ্রব্য O₂ ও H₂O
নিচের কোনটি সঠিক?
উক্ত প্রক্রিয়াটি সালোসংশ্লেষণ। সালোকসংশ্লেষণে পানি জারিত হয় এবং কার্বনডাই-অক্সাইড বিজারিত হয় এবং উপজাত হিসেবে অক্সিজেন ও পানি উৎপন্ন হয়।
শ্বসনের ফলে চিত্র 'X' এর উৎপন্ন পদার্থ কোনটি?
উদ্দীপকে চিত্র: X ও চিত্র: Y দ্বারা যথাক্রমে ব্যাকটেরিয়া ও একটি পাতাকে দেখানো হয়েছে। ব্যাকটেরিয়া একটি অণুজীব। তাই এতে অবাত শ্বসন সংঘটিত হয়। ব্যাকটেরিয়ায় অবাত শ্বসনের ফলে গ্লুকোজ থেকে C₂H5OH (ইথাইল অ্যালকোহল) ও CO₂ উৎপন্ন হয়। 686 k.Cal শক্তি এবং H₂O সবাত শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়। চিত্র: Y অর্থাৎ পাতায় সবাত শ্বসন ঘটে। এক্ষেত্রে আদর্শ তাপমাত্রা হলো 20° - 45°C। সবাত শ্বসন চারটি ধাপে সম্পন্ন হয়। এর ১ম ধাপ (গ্লাইকোলাইসিস) সাইটোপ্লাজমে ঘটে। আর বাকি তিনটি ধাপ (অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম) শক্তিঘর তথা মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এর ২য় ধাপে (অ্যাসিটাইল কো-এ সৃষ্টি) 2 অণু CO₂, ২ অণু অ্যাসিটাইল কো-এ এবং ২ অণু NADH+H+ উৎপন্ন হয়।
অক্সালো অ্যাসিটিক এসিড কত কার্বনবিশিষ্ট?
অক্সালো অ্যাসিটিক এসিড ৪ কার্বনবিশিষ্ট। এটি C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ।
\(C_4\) চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ ৪ কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড
এই অধ্যায়ে আরও 385+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো