মোট 155+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
নিচের কোনটির জিন ধানে স্থানান্তর করা সম্ভব হয়েছে?
জিনগত রূপান্তরের মাধ্যমে ফসলের পুষ্টিমান উন্নয়ন করা হয়েছে। যেমন, ধানে ভিটামিন A তথা বিটা-ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে। এই ধানের চাল থেকে প্রস্তুত ভাত খেলে আলাদা করে আর ভিটামিন A খেতে হবে না। ধানে লৌহ বা আয়রন যোগ করারও প্রচেষ্টা অব্যাহত হয়েছে। লবণাক্ততা এবং খরা সহনশীল জিন স্থানান্তরের মাধ্যমে জিনগত পরিবর্তন (Genetic modification) ঘটিয়ে বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে।
জিন প্রকৌশলের মাধ্যমে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব?
পরিবেশ সুরক্ষায়: পেট্রোলিয়াম ও কয়লাখনি এলাকা দূষণমুক্তকরণ, শিল্পক্ষেত্রে বর্জ্যশোধন, পয়োনিষ্কাশন ইত্যাদি পরিবেশ ব্যবস্থাপনা সহজ এবং দ্রুত করার উদ্দেশ্যে এই প্রযুক্তির ব্যবহার করা হয়। জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন এক জাতের Pseudomonas ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে যা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম।
মানবদেহের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হচ্ছে যা থেকে তা হলো—
i. ভাইরাস
ii. ইস্ট
iii. E.Coli ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
E. coli নামক ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে বসবাস করে। এই ব্যাকটেরিয়ার প্লাজমিডে ইনসুলিন উৎপাদনকারী জিন স্থানান্তর করে রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করা হয় যা পরবর্তীতে পোষক জীবের দেহে ইনসুলিন নিঃসরণে সাহায্য করে। এভাবে মানুষের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে জেনেটিকভাবে পরিবর্তিত E. coli ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হচ্ছে। ভাইরাস ব্যবহার করে বিভিন্ন রোগের টিকা তৈরি করা সম্ভব হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, যক্ষ্মার বিসিজি টিকা ভাইরাস থেকে তৈরি করা হয়।
সুমনদের নার্সারিতে অল্প সময়ে স্বল্প পরিশ্রমে অধিক চারা উৎপাদন হয়েছে একটি প্রক্রিয়া অবলম্বন করে। প্রক্রিয়াটি-
টিস্যু কালচার প্রক্রিয়ায় অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা সম্ভব হয়
ধানে কোন ভিটামিন স্থানান্তর করা হয়েছে?
বায়োটেকনোলজি বা জীবপ্রযুক্তির মাধ্যমে সোনালী চাল (Golden Rice) তৈরি করা হয়েছে যাতে ভিটামিন-A সংযোজন করা হয়েছে। এটি দেহে ভিটামিন-A এর ঘাটতি পূরণে সহায়তা করে।
উড়োজাহাজ চালাতে তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছের তেল ব্যবহার করা হয় ?
উড়োজাহাজ চালাতে তিমি মাছের তেলের বিকল্প হিসেবে জোজোবা গাছের তেল ব্যবহার করা হয়
চিত্রের 'X' প্রক্রিয়া-
i. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি
ii. ব্যাকটেরিয়ার প্লাজমিড ব্যাবহার করা হয়
iii. এর মাধ্যমে ভিটামিন 'এ' সমৃদ্ধ ধান উদ্ভাবন করা হয়
নিচের কোনটি সঠিক?
আবাদ মাধ্যম কোন যন্ত্রের দ্বারা জীবাণুমুক্ত করা হয়?
জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা: আবাদ মাধ্যমকে কাচের পাত্রে (টেস্টটিউব, কনিক্যাল ফ্লাস্ক) নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করা হয়। পরবর্তীতে অটোক্লেভ (Autoclave) যন্ত্রে 121° সে. তাপমাত্রায় রেখে, 15 lb/sq. inch চাপে 20 মি. রেখে জীবাণুমুক্ত করা হয়।
টিসু কালচার প্রযুক্তির ১ম ধাপ কোনটি?
গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানাস্তর করা হয়েছে?
প্রাণীর ক্ষেত্রে:
গবাদিপশু যেমন, গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য Protein C জিন স্থানান্তর করা হয়েছে।
তবে এটা এখনো গবেষণা পর্যায়ে আছে।
বর্তমানে বাজারে বড় আকৃতির তেলাপিয়া মাছ পাওয়া যায়। এর কারণ-
মাগুর, কমন কার্প, লইট্টা ও তেলাপিয়া মাছে স্যামন মাছের দৈহিক বৃদ্ধি হরমোনের (Growth hormone) জিন স্থানান্তরের মাধ্যমে জেনেটিক পরিবর্তনের প্রক্রিয়ায় এসব মাছের আকার প্রায় 60 ভাগ বড় করা সম্ভব হয়েছে।
DNA-ডাবল হেলিক্সের ১৪ টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত Å?
কোন এনজাইমকে 'জৈবিক কাঁচি' বলা হয়?
DNA সূত্রকের নির্দিষ্ট অংশ কাটতে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয়..এজন্য একে জৈবিক কাঁচি বলা হয়
টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয়—
i. মূলাংশ
ii. পরাগরেণু
iii. পার্শ্বমুকুল
নিচের কোনটি সঠিক?
উদ্ভিদের বিভিন্ন অংশে টটিপটেন্ট (totipotent) স্টেম কোষ থাকায় এর প্রায় যেকোনো অংশ থেকে হুবহু আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব, এটিই টিস্যুর কালচারের মূলনীতি। সাধারণত এক বা একাধিক ধরনের এক গুচ্ছ কোষসমষ্টিকে টিস্যু (Tissue) বা কলা বলা হয়। এই এক গুচ্ছ শেষ উৎপত্তিগতভাবে অভিন্ন এবং সম্মিলিতভাবে একই কাজ করে। একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে (Nutrient medium) বর্ধিতকরণ প্রক্রিয়াই হলো টিস্যু কালচার। টিস্যু কালচার উদ্ভিদবিজ্ঞানের একটি অপেক্ষাকৃত নতুন শাখা। উদ্ভিদ টিস্যু কালচারে উদ্ভিদের কোনো বিচ্ছিন্ন অংশ বা অঙ্গবিশেষ (যেমন পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব, মূলাংশ ইত্যাদি) কোনো নির্দিষ্ট পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়। মিডিয়ামগুলোতে পুষ্টি এবং বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয়। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে 'এক্সপ্ল্যান্ট (Explant)' বলে।
চিত্রের B কে C এর সাথে যুক্ত করতে কোনটি প্রয়োজন?
এই অধ্যায়ে আরও 140+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো