জীববিজ্ঞান — জীবের পরিবেশ MCQ

মোট 268+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

শৈবাল ও ছত্রাকের সহাবস্থানকে বলে-

  • A

    এন্ডোস্পোর

  • B

    লাইকেন

    ✓ সঠিক উত্তর
  • C

    মস

  • D

    কোরাল

একটি শৈবাল এবং একটি ছত্রাক সহাবস্থান করে লাইকেন গঠন করে। ছত্রাক বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ এবং উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে। অপরদিকে শৈবাল তার ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য এবং ছত্রাকের জন্য শর্করাজাতীয় খাদ্য তৈরি করে

প্রশ্ন 2

রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিমজাতীয় উদ্ভিদের মধ্যকার সম্পর্কটি হলো-

  • A

    মিউচুয়ালিজম

    ✓ সঠিক উত্তর
  • B

    কমেনসেলিজম

  • C

    প্রতিযোগিতা

  • D

    অ্যান্টিবায়োসিস

রাইজোবিয়াম (Rhizobium) ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদের (Leguminous plant) শিকড়ে অবস্থান করে গুটি (Nodule) তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেনকে সেখানে

সংবন্ধন করে। ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে

সহযোগী উদ্ভিদ থেকে শর্করাজাতীয় খাদ্য পেয়ে থাকে।এদের মধ্যাকার সম্পর্কটি মিউচুয়ালিসম ধরনের। কারণ এতে উভয়ই উপকৃত হয়

প্রশ্ন 3

কোনটি শিমজাতীয় উদ্ভিদের শিকড়ে গুটি তৈরি করে?

  • A

    Penicillium

  • B

    Rhizobium

    ✓ সঠিক উত্তর
  • C

    Bacillus

  • D

    Pseudomonas

প্রশ্ন 4

একদিন কবির তার বাগানে হাঁটছিলো। হঠাৎ সে মৌমাছি, প্রজাপতির মতো কিছু পতঙ্গ দেখলো, যেগুলো এক ফুল থেকে অন্য ফুলে ঘুড়ে বেড়াচ্ছে।

উদ্দীপকের পতঙ্গ ও গাছের মধ্যে কী ধরনের সম্পর্ক দেখা যায়?

  • A

    মিউচুয়ালিজম

    ✓ সঠিক উত্তর
  • B

    প্রতিদ্বন্দ্বিতামূলক

  • C

    কমেনসেলিজম

  • D

    প্রতিযোগিতা

উদ্দীপকের মৌমাছি, প্রজাপতি ও গাছের মধ্যে মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া বিদ্যমান। পতঙ্গ ফুলে ফুলে মধু আহরণের জন্য উড়ে বেড়ায় এবং বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটে। এভাবে উদ্ভিদের বিস্তার হয়। এই মিউচুয়ালিজমে পতঙ্গ ও গাছ উভয়ই উপকৃত হয়।

প্রশ্ন 5

ছাগল কোন শ্রেণির খাদক?

  • A

    সর্বোচ্চ

  • B

    তৃতীয়

  • C

    দ্বিতীয়

  • D

    প্রথম

    ✓ সঠিক উত্তর

যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে, তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী (herbivorous)। এদের অপর নাম প্রথম শ্রেণির খাদক। ঘাস ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ ইত্যাদি প্রথম শ্রেণির খাদক।

প্রশ্ন 6

কোন পাখি কাকের বাসায় ডিম পাড়ে?

  • A

    কাকাতুয়া

  • B

    বাজপাখি

  • C

    চড়ুই

  • D

    কোকিল

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 7

স্বর্ণলতা উদ্ভিদ

i. হস্টোরিয়াম তৈরি করে

ii. আশ্রয়দানকারী উদ্ভিদ থেকে পুষ্টি লাভ করে

iii. আশ্রয়দানকারী উদ্ভিদের ক্ষতি করে না

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

স্বর্ণলতা উদ্ভিদ হস্টোরিয়া নামক চোষক অজ্ঞোর মাধ্যমে আশ্রয়দানকারী উদ্ভিদ থেকে তার খাদ্য সংগ্রহ করে। এক্ষেত্রে আশ্রয়দানকারী উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়।

প্রশ্ন 8

সবুজ উদ্ভিদ \(\longrightarrow\) ছাগল \(\longrightarrow\) মানুষ

উদ্দীপকের প্রথম ট্রফিক লেভেলে \(\mathbf{P}\) কিলোজুল শক্তি থাকলে মানুষ কত কিলোজুল শক্তি পাবে?

  • A

    \(\frac{\mathrm{P}}{10000}\) কিসোজুল

  • B

    \(\frac{\mathrm{P}}{1000}\) কিলোজুল

  • C

    \(\frac{\mathrm{P}}{10}\) কিলোজুল

  • D

    \(\frac{\mathrm{P}}{100}\) কিলোজুল

    ✓ সঠিক উত্তর

প্রতি ট্রফিক লেভেলে ১০% শক্তি হ্রাস পায়।

সবুজ উদ্ভিদ P কিলোজুল শক্তি পেলে,

ছাগল পাবে P/10 কিলোজুল শক্তি

মানুষ পাবে P/100 কিলোজুল শক্তি

প্রশ্ন 9

কোন প্রাণীগুলো প্রকৃতির জঞ্জাল সাফ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

  • A

    কাক, শালিক, পেঁচা

  • B

    শকুন, কাক, হায়েনা

    ✓ সঠিক উত্তর
  • C

    বক, ময়না, কাক

  • D

    শকুন, পেঁচা, মুরগি

একটি বিশেষ শ্রেণির খাদক জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে। যেমন: কাক, শকুন, শিয়াল, হায়েনা ইত্যাদি। এদের নাম দেওয়া হয়েছে আবর্জনাভুক বা ধাঙড় (scavenger)।

প্রশ্ন 10

একটি খাদ্য শিকলের উৎপাদকে যদি X জুল শক্তি থাকে তাহলে দ্বিতীয় স্তরের খাদক শক্তি পাবে -

  • A

    \(\frac{X}{10}\) জুল

  • B

    \(\frac{\mathrm{X}}{100}\) জুল

    ✓ সঠিক উত্তর
  • C

    \(\frac{\mathrm{X}}{1000}\) জুল

  • D

    \(\frac{\mathrm{X}}{10000}\) জুল

সাধারণত,যেকোন বাস্তুতন্ত্রের কোন একটি ট্রফিক লেভেলে যতটুকু শক্তি থাকে তার প্রায় 10% ঠিক উপরের ট্রফিক লেভেলে সঞ্চারিত হতে পারে।

তাই একটি খাদ্য শিকলের উৎপাদকে যদি X জুল শক্তি থাকে তাহলে প্রথম স্তরের খাদক শক্তি পাবে তার 10% = X ÷10 জুল

এবং দ্বিতীয় স্তরের খাদক শক্তি পাবে প্রথম স্তরের 10% অর্থাৎ X/100 জুল

প্রশ্ন 11

কোনটি শিকারজীবী শৃঙ্খল?

  • A

    মৃতজীব \(\rightarrow\) বিয়োজক \(\rightarrow\) অ্যামিবা

  • B

    গোলপাতা \(\rightarrow\) হরিণ \(\rightarrow\) বাঘ

    ✓ সঠিক উত্তর
  • C

    শেওলা \(\rightarrow\) মাছ \(\rightarrow\) চিল

  • D

    মরিচ গাছ \(\rightarrow\) পাখি \(\rightarrow\) হাঙ্গর

শিকারজীবী শৃঙ্খল হলো সেই খাদ্য শৃঙ্খল, যেখানে এক জীব অন্য জীবকে শিকার করে খাদ্য হিসেবে গ্রহণ করে।

উল্লিখিত বিকল্পগুলোর মধ্যে "গোলপাতা →→ হরিণ →→ বাঘ" ('খ') একটি শিকারজীবী শৃঙ্খল। কারণ:

গোলপাতা হলো উৎপাদক (Producer)।

হরিণ হলো ভোক্তা (প্রথম স্তরের শিকারী), যা গোলপাতা খায়। বাঘ হলো শীর্ষ শিকারী (Top Predator), যা হরিণ শিকার করে খায়।

অন্য বিকল্পগুলো শিকারজীবী শৃঙ্খলের উপযুক্ত নয় কারণ:

'ক' বিকল্পে বিয়োজক (Decomposer) যুক্ত আছে।

'গ' বিকল্পে শেওলা (Producer) → মাছ (Primary Consumer) → চিল (Secondary Consumer) থাকলেও এটি শক্তিশালী শিকারজীবী শৃঙ্খল নয়।

'ঘ' বিকল্পে হাঙ্গর সাধারণত সামুদ্রিক পরিবেশে থাকে, তাই এটি বাস্তবসম্মত শৃঙ্খল নয়।

প্রশ্ন 12

কাক, শকুন ও হায়েনাকে বলা হয়-

i. আবর্জনাভুক

ii. Scavenger

iii. ধাঙড়

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও iii

  • B

    i ও ii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

একটি বিশেষ শ্রেণির খাদক জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে। যেমন: কাক, শকুন, শিয়াল, হায়েনা ইত্যাদি। এদের নাম দেওয়া হয়েছে আবর্জনাভুক বা ধাঙড় (scavenger)।

প্রশ্ন 13

পেঁচা গাছের কোটরে বাস করে। এটি কী ধরনের আন্তঃক্রিয়া?

  • A

    মিউচুয়ালিজম

  • B

    কমেনসেলিজম

    ✓ সঠিক উত্তর
  • C

    প্রতিযোগিতা

  • D

    অ্যান্টিবায়োসিস

যে আন্তঃসম্পর্কে সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয় এবং অন্য সহযোগী সদস্য উপকৃত না হলেও কখনও ক্ষতিগ্রস্ত হয় না তাকে কমেনসেলিজম বলে। পেঁচা গাছের কোটরে বাস করলে বাসস্থান পেয়ে উপকৃত হয় কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। সুতরাং এই আন্তঃক্রিয়াটি কমেনসেলিজমের অন্তর্ভূক্ত।

প্রশ্ন 14

রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিম জাতীয় উদ্ভিদের মধ্যে সম্পর্ক কী?

  • A

    মিউচুয়ালিজম

    ✓ সঠিক উত্তর
  • B

    কমেনসেলিজম

  • C

    অ্যান্টিবায়োসিস

  • D

    প্রতিযোগিতা

রাইজোবিয়াম (Rhizobium) ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদের (Leguminous plant) শিকড়ে অবস্থান করে গুটি (Nodule) তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেনকে সেখানে

সংবন্ধন করে। ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে সহযোগী উদ্ভিদ থেকে শর্করাজাতীয় খাদ্য পেয়ে থাকে।এদের মধ্যাকার সম্পর্কটি মিউচুয়ালিসম ধরনের। কারণ এতে উভয়ই উপকৃত হয়।

প্রশ্ন 15

কোনটি তৃতীয় শ্রেণির খাদক?

  • A

    হরিণ

  • B

    ব্যাঙ

  • C

    গরু

  • D

    শকুন

    ✓ সঠিক উত্তর

যেসব প্রাণী গৌণ খাদকদের খেয়ে বাঁচে তারাও মাংসাশী প্রাণী (carnivorous)। এদের বলা যায় তৃতীয় শ্রেণির বা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ খাদক। সাপ, ময়ূর, বাঘ ইত্যাদি এই শ্রেণির খাদক।

এই অধ্যায়ে আরও 253+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← জীববিজ্ঞান-এর সব অধ্যায় দেখো