মোট 398+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
DNA হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন পরিমাপের একক কোনটি?
কোন অবস্থায় আয়রন গ্রহণ করা থেকে বিরত থাকতে হয়?
সঠিক উত্তর: খ. থ্যালাসেমিয়াতে
কারণ:
থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ, যেখানে শরীরে অতিরিক্ত আয়রন জমে যাওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে যদি রোগীকে নিয়মিত রক্ত দেওয়া হয়। তাই থ্যালাসেমিয়া রোগীদের অতিরিক্ত আয়রন সাপ্লিমেন্ট না দিয়ে সতর্ক থাকতে হয়।
ক. অ্যানিমিয়াতে: আয়রন ঘাটতির জন্যই অ্যানিমিয়া হয়ে থাকে, তাই এখানে আয়রন সাপ্লিমেন্ট প্রয়োজন হয়।
গ. গয়টারে: গয়টার হলো আয়োডিন ঘাটতির কারণে হওয়া থাইরয়েডের সমস্যা, এতে আয়রন নয়, বরং আয়োডিন দরকার।
ঘ. ডিসপেপসিয়াতে: হজমের সমস্যা হলেও আয়রন গ্রহণে সাধারণত বাধা নেই, তবে কিছু ক্ষেত্রে ডাক্তার পরামর্শ অনুযায়ী নেওয়া হয়।
তাই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আয়রন গ্রহণ থেকে বিরত থাকা জরুরি।
১৫০ জন পুরুষ মানুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত জনের?
বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস এক ধরনের বংশগতি ব্যাধি। নারীর তুলনায় পুরুষদের ক্ষেত্রে এ রোগ বেশি হয়। পুরুষদের বেলায় সাধারণত প্রতি ১০ জনে ১ জন বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ১৫০ জন পুরুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা = \(\frac{১\times১৫০}{১০}\) = ১৫ জনের।
DNA তে কোন নাইট্রোজেন বেস অনুপস্থিত?
DNA-তে Uracil (U) নাইট্রোজেন বেস অনুপস্থিত।
DNA-এর চারটি নাইট্রোজেন বেস হলো:
1. Adenine (A)
2. Thymine (T)
3. Cytosine (C)
4. Guanine (G)
অন্যদিকে, RNA-তে Thymine (T) এর পরিবর্তে Uracil (U) থাকে। অর্থাৎ, DNA-তে Uracil (U) অনুপস্থিত এবং RNA-তে Thymin
(T) অনুপস্থিত।
নিচের কোনটি কেবল মাত্র RNA তে পাওয়া যায়?
থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
জিনের প্রাপ্তির উপর নির্ভর করেও থ্যালাসেমিয়াকে দুভাবে দেখা হয়, থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা ও মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে। থ্যালাসেমিয়া মাইনরের বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন তার বাবা অথবা তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে। এ ধরনের শিশুরা থ্যালাসেমিয়ার কোনো উপসর্গ দেখায় না। তবে থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে।
প্রতি ১০০ জনে কতজন লোক বর্ণান্ধ হয়?
বর্ণান্ধতা একধরনের সেক্স-লিংকড অসুখ। পুরুষদের ক্ষেত্রে এ রোগ বেশি দেখা যায়। প্রতি ১০ জনে ১ জন অর্থাৎ ১০০ জনে ১০ জন পুরুষ বর্ণান্ধতার সমস্যায় ভোগেন। তবে খুব কম নারীরাই এই অসুখে ভোগেন ।
"অস্তিত্বের জন্য সংগ্রাম" বিষয়টি কোন বিজ্ঞানী কর্তৃক প্রতিষ্ঠিত সত্য?
বর্ণান্ধ রোগের জিনের অবস্থান কোথায়?
RNA-র সাধারণ বৈশিষ্ট্য হলো-
i. ৫ কার্বনবিশিষ্ট রাইবোজ শর্করা
ii. একসূত্রক
iii. ভাইরাসের বংশগতি বস্তু
নিচের কোনটি সঠিক?
পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানসন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে?
ফোন রোগটি মা-বাবা থেকে সন্তানের দেহে সঞ্চারিত হতে পারে?
জীববিজ্ঞানের কোন শাখায় 'যোগ্যতমের টিকে থাকা' নিয়ে আলোচনা করা হয়?
জীববিজ্ঞানের Evolution বা বিবর্তন শাখায় 'যোগ্যতমের টিকে থাকা' নিয়ে আলোচনা করা হয়।
ক্রোমোসোমের প্রধান উপাদান কোনটি?
ক্রোমাটিন (তথা ক্রোমোজোম) মূলত DNA এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো, যা জেনেটিক বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় সঞ্চারিত হওয়ার মাধ্যম হিসেবে কাজ করে।
বংশগতিবিদ্যার জনক কে?
বংশগতিবিদ্যার জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল।
এই অধ্যায়ে আরও 383+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো