মোট 330+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
পুস্টুলেটেড হরমোনের উদাহরণ নিচের কোনটি?
পস্টুলেটেড হরমোন হলো এমন হরমোন যা উদ্ভিদে ফুলের বৃদ্ধি এবং জনন অঙ্গের বিকাশে সাহায্য করে কিন্তু যাদের আলাদা করে চিহ্নিত করা বা শনাক্ত করা যায়নি। ফ্লোরিজেন মূলত উদ্ভিদের পাতায় তৈরি হয় এবং ফুলের কুঁড়ি ও ক্রমবর্ধমান টিপসে অঙ্কুরিত হয়।
পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটি?
পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। এটি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। কারণ একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যায় যেমন বেশি, অপরদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। দেহের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নালিবিহীন গ্রন্থি হলেও এটি আকারে সবচেয়ে ছোট। এই গ্রন্থি থেকে গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক, থাইরয়েড উদ্দীপক হরমোন (TSH), এডরেনোকর্টিকোট্রপিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়। এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও মানবদেহের বৃদ্ধির হরমোন নির্গত করে।
চিত্রের A গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
পনস্ এর আকৃতি কেমন?
কোন হরমোন বিপাক এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করে?
থাইরয়েড গ্রন্থি (Thyroid gland):
থাইরয়েড গ্রন্থি গলায় ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত। এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসরণ হয়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন (Thyroxine) সাধারণত মানবদেহে স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। থাইরয়েডের আরেকটি হরমোন ক্যালসিটোনিন (calcitonin) ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত।
পুষ্পায়নের জন্য শৈত্য প্রদান করাকে বলা হয়-

পেশির নড়াচড়ার সহায়তার জন্য স্নায়ুকোষ নিচের কোন নির্যাসটি তৈরি করে?
স্নায়ু কোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে, যার একটি হলো ডোপামিন। ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে। পারকিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ঐ স্নায়ু কোষগুলো পেশি কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না। ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায়। বয়স বাড়ার সাথে সাথে পারকিনসনের কারণে রোগীর মাংসপেশি আরও অকার্যকর হয়ে উঠে, ফলে রোগীর চলাফেরা, লেখালেখি ইত্যাদি কাজ করা কষ্টকর হয়ে পড়ে।
বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (Drug Control Department) প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালের ২ জানুয়ারি তারিখে। এই তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ প্রণয়ন করা হয়।
থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসরণ হয়?
বিজ্ঞানী ডারউইন কোন হরমোন আবিষ্কার করেন ?
বিজ্ঞানী চার্লস ডারউইন এবং তার পুত্র ফ্রান্সিস ডারউইন উদ্ভিদের প্রসারণাধিকার নিয়ে গবেষণা করেন এবং এর প্রসারণের হরমোন সম্পর্কে ধারণা প্রদান করেন। অক্সিনকে প্রথম উদ্ভিদ হরমোন হিসাবে ডারউইন এবং তার পুত্রের গবেষণার মাধ্যমে চিহ্নিত করা হয়
কোনটি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ?
মানবদেহের নালিবিহীন গ্রন্থিসমূহকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। প্যারাথাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ। অপরদিকে যকৃত পরিপাক্তন্ত্রের, ট্রাকিয়া শ্বসনতন্ত্রের এবং ইউরেটার রেচনতন্ত্রের অংশ।
বড় দিনের উদ্ভিদের জন্য দৈনিক কত ঘণ্ট আলোর প্রয়োজন?
(a) ছোটদিনের উদ্ভিদ (Short Day Plant): পুষ্পায়নে দৈনিক গড়ে 8-12 ঘণ্টা আলো প্রয়োজন।
যেমন: চন্দ্রমল্লিকা, ডালিয়া।
(b) বড়দিনের উদ্ভিদ (Long Day Plant): পুষ্পায়নে দৈনিক গড়ে 12-16 ঘণ্টা আলো প্রয়োজন।
যেমন: লেটুস, ঝিঙা।
(c) আলোক নিরপেক্ষ উদ্ভিদ (Day Neutral Plant): পুষ্পায়নে দিনের আলো কোনো প্রভাব ফেলে না। যেমন: শসা, সূর্যমুখী।
কোন গ্রন্থিটি হরমোন নিঃসরণের জন্য দায়ী?
অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হরমোন নিঃসরণের জন্য দায়ী। অগ্ন্যাশয় একটি অন্তঃক্ষরা গ্রন্থি।
পেশির নড়াচড়ার সহায়তার জন্য স্নায়ু কোষ নিচের কোনটির নির্যাস তৈরি করে?
স্নায়ু কোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে, যার একটি হলো ডোপামিন। ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে। পারকিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে।
এই অধ্যায়ে আরও 315+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো