জীববিজ্ঞান — দৃঢ়তা প্রদান ও চলন MCQ

মোট 173+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

নিচের কোনটি কব্জা সন্ধির উদাহরণ?

  • A

    উরুসন্ধি

  • B

    কাঁধ

  • C

    জানু

    ✓ সঠিক উত্তর
  • D

    মেরুদণ্ডের অস্থিসন্ধি

প্রশ্ন 2

টেনডন হলো-

  • A

    দড়ির মতো

    ✓ সঠিক উত্তর
  • B

    কাপড়ের মতো

  • C

    আবরণ

  • D

    সবগুলো

টেনডন হলো মাংসপেশির প্রান্তভাগ যা দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ের সাথে সংযুক্ত হয়।

প্রশ্ন 3

টেনডন —

i. শ্বেত তন্তুময়

ii. পেশি ও হাড়ের সংযুক্তি

iii. সহজে জোড়া লাগে না

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

টেনডন শ্বেত তন্তুময় এবং এটি পেশি ও হাড়ের সংযুক্তি প্রদান করে। এছাড়া, এটি সহজে জোড়া লাগে না।

সঠিক উত্তর: i, ii ও iii

প্রশ্ন 4

নিচের কোন জোড়াটি সঠিক নয়?

  • A

    ক্যাপসুল–বৃক্ক

  • B

    সারকোলেমা – পেশি

  • C

    প্লুরা - ফুসফুস

  • D

    প্লাজমামেমব্রেন - অস্থি

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 5

মানবদেহের অস্থিতে কতটুকু পানি থাকে?

  • A

    ১০-২০

  • B

    ২০-৩০

  • C

    ৩০-৪০

  • D

    ৪০-৫০

    ✓ সঠিক উত্তর

মানবদেহের অস্থিতে ৪০-৫০ ভাগ পানি থাকে।

প্রশ্ন 6

অস্থি সঞ্চিত রাখে-

  • A

    Ca

  • B

    K

  • C

    P

  • D

    সবগুলো

    ✓ সঠিক উত্তর

অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। এছাড়া অস্থিতে প্রায় 40-50 ভাগ পানি থাকে। জীবিত অস্থিকোষে 40% জৈব এবং 60% অজৈব যৌগ পদার্থ নিয়ে গঠিত। অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন 'ডি' এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন। এসব খাবারের অভাবে অস্থির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।

প্রশ্ন 7

টেনডন—

i. শ্বেত ও তত্ত্বময়

ii. পেশি ও হাড়ের সংযুক্তি

iii. সহজে জোড়া লাগে না

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i ,ii ও iii

    ✓ সঠিক উত্তর

মাংসপেশির যে প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মত শক্ত হয়ে অস্থির গায়ে সংযুক্ত হয় তাকে টেনডন বলে। টেনডন ঘন, শ্বেত তন্তুময়-যোজক টিস্যু দিয়ে গঠিত। এর ম্যাট্রিক্সে শাখা-প্রশাখাবিহীন শ্বেততন্তু ছড়ানো থাকে । টেনডন বেশ শক্ত। অস্থি বা পেশির তুলনায় টেন্ডনের ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভবনা অনেক কম তবে কোনোভাবে ছিঁড়ে গেলে সহজে জোড়া লাগে না ।

প্রশ্ন 8

নিচের কোন অংশটি বেশ শক্ত?

  • A

    তরুণাস্থি

  • B

    ফাইব্রোব্লাস্ট

  • C

    লিগামেন্ট

  • D

    টেনডন

    ✓ সঠিক উত্তর

টেনডন বেশ শক্ত। এটি ঘন,শ্বেত তন্তুময় যোজক টিস্যু দিয়ে গঠিত।

প্রশ্ন 9

কব্জা সন্ধি কোথায় থাকে?

  • A

    স্কন্ধচক্রে

  • B

    মেরুদণ্ডে

  • C

    হাতের আঙ্গুলে

    ✓ সঠিক উত্তর
  • D

    করোটিকায়

কব্জা সন্ধি (Hinge Joint): কব্জা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, সেরূপ কজার মতো সন্ধিকে কব্জা সন্ধি বলে। যেমন: হাতের কনুই, জানু এবং আঙুলগুলিতে এ ধরনের সন্ধি দেখা যায়। এসব সন্ধি কেবল এক দিকে নাড়ানো যায়। এগুলোও সাইনোভিয়াল অস্থিসন্ধির উদাহরণ।

প্রশ্ন 10

কোনটির অভাবে অস্টিওপোরেসিস হয়?

  • A

    ক্যালসিয়াম

    ✓ সঠিক উত্তর
  • B

    আয়োডিন

  • C

    লৌহ

  • D

    ভিটামিন 'ই'

অস্টিওপোরোসিস (Osteoporosis)

তোমরা আগে জেনেছ, অস্থির গঠন এবং দৃঢ়তার জন্য ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান। অস্থির বৃদ্ধির জন্য চাই ভিটামিন এবং ক্যালসিয়াম-সমৃদ্ধ খাদ্য। অস্টিওপোরোসিস একটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ।

প্রশ্ন 11

অস্টিওপোরোসিস প্রতিরোধে কোন খাবারটি গ্রহণ করা যায়?

  • A

    দুধ

    ✓ সঠিক উত্তর
  • B

    বাদাম

  • C

    ডাল

  • D

    মাংস

অস্টিওপোরোসিস

একটি হাড়জনিত রোগ, যাতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিন D-এর অভাব এ রোগের মূল কারণ।

দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন D থাকে, যা হাড় গঠনে সহায়ক।

নিয়মিত দুধ পান করলে হাড় মজবুত হয় এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করা সম্ভব হয়।

প্রশ্ন 12

ফুটবল খেলতে গিয়ে সাইফুল গোড়ালিতে আঘাত পেল। এক্ষেত্রে তার কোন অন্থি ক্ষতিগ্রস্ত হলো?

  • A

    মেটাকার্পাল

  • B

    কার্পাল

  • C

    টার্সাল

    ✓ সঠিক উত্তর
  • D

    মেটাটার্সাল

গোড়ালিতে টার্সাল অস্থি থাকে। গোড়ালিতে আঘাতের ফলে টার্সাল অস্থি ক্ষতিগ্রস্ত হয়।

প্রশ্ন 13

লিগামেন্ট কী দিয়ে গঠিত?

  • A

    শ্বেততত্ত্ব ও টেনডন

  • B

    পীততত্ত্ব ও শ্বেততত্ত্ব

    ✓ সঠিক উত্তর
  • C

    টেনডন ও পীততত্ত্ব

  • D

    ফাইব্রোব্লাস্ট ও টেনডন

পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে অস্থিবন্ধনী বা লিগামেন্ট বলে। লিগামেন্ট শ্বেততন্দু এবং পীততন্তু এই দুই ধরনের ইলাস্টিক তনু দিয়ে গঠিত। এতে পীতবর্ণের স্থিতিস্থাপক তনুর সংখ্যা বেশি থাকে।

প্রশ্ন 14

চিত্রে 'Q' অংশটি-

  • A

    যোজক কলার ভিন্নরূপ

    ✓ সঠিক উত্তর
  • B

    দেহের সর্বাপেক্ষা দৃঢ়কলা

  • C

    এতে ৪০-৫০ ভাগ পানি থাকে

  • D

    এর কোষকে অস্টিওব্লাস্ট বলা হয়

উদ্দিপকের Q অংশটি তরুনাস্থি। এটি যোজক কলার ভিন্নরুপ।

প্রশ্ন 15

নিশ্চল বা অনড় অস্থিসন্ধির উদাহরণ হলো—

i. করোটিকা অস্থিসন্ধি

ii. আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি

iii. উরুসন্ধি

নিচের কোনটি সঠিক?

  • A

    i

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

সঠিক উত্তর হবে শুধুমাত্র (i) করোটিকা অস্থিসন্ধি। দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। অস্থিসন্ধি কয়েক ধরনের। যেমন— নিশ্চল অস্থিসন্ধি। এ ধরনের অস্থিসন্ধিগুলো অনঢ় অর্থাৎ এগুলো নাড়ানো যায় না। করোটিকার অস্থিসন্ধি হচ্ছে নিশ্চল বা অনঢ় অস্থিসন্ধির উদাহরণ। মেরুদণ্ডের অস্থিসন্ধি বা আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি হচ্ছে ঈষৎ সচল অস্থিসন্ধির উদাহরণ; পূর্ণসচল অস্থিসন্ধির মধ্যে বল ও কোটর অস্থিসন্ধির উদাহরণ হচ্ছে উরুসন্ধি।

এই অধ্যায়ে আরও 158+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← জীববিজ্ঞান-এর সব অধ্যায় দেখো