জীববিজ্ঞান — রেচন প্রক্রিয়া MCQ

মোট 291+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

মেডুলায় সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে?

  • A

    ৮-১২

    ✓ সঠিক উত্তর
  • B

    ১২-১৬

  • C

    ২০-২৪

  • D

    ৬-৭

প্রশ্ন 2

কোনটি অম্লীয় মূত্র তৈরি করে?

  • A

    কুমড়া

  • B

    বেগুন

  • C

    শিমের বীচি

    ✓ সঠিক উত্তর
  • D

    পুঁই শাক

আমিষ-জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায় আবার

ফলমূল এবং তরিতরকারি খেলে সাধারণত ক্ষারীয় মূত্র তৈরি হয়।

প্রশ্ন 3

কিডনি প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত কোনটি?

  • A

    পিতামাতা

  • B

    রক্তগ্রুপ ম্যাচ

  • C

    টিস্যু ম্যাচ

    ✓ সঠিক উত্তর
  • D

    ব্রেন ডেড

কিডনি প্রতিস্থাপন দু'ভাবে করা যায়— কোনো নিকট আত্মীয়ের কিডনি অথবা ব্রেন ডেড ব্যক্তির কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করা যায়। নিকট আত্মীয় বলতে বাবা, মা, ভাইবোন, মামা, খালাকে বোঝায়। তবে উভয় ক্ষেত্রেই টিস্যু ম্যাচ করা জরুরী।

প্রশ্ন 4

কোনটি গ্রহণের ফলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?

  • A

    মাছ

    ✓ সঠিক উত্তর
  • B

    জাম

  • C

    সবজি

  • D

    চিনি

অ্যাসিডিক খাবার গ্রহণের ফলে মূত্রের অম্লতা বৃদ্ধি পেতে পারে। মূত্রের অম্লতা বৃদ্ধি করে এমন একটি খাবার হল প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ। প্রোটিনের বিপাকে অ্যাসিড উৎপন্ন হয় যা মূত্রের মাধ্যমিক অ্যাসিডিটি বৃদ্ধি করতে পারে।

সঠিক উত্তর: মাছ

প্রশ্ন 5

নিচের কোন অঙ্গটি লবণ ও পানির সমতা রক্ষা করে?

  • A

    বৃক্ক

    ✓ সঠিক উত্তর
  • B

    ফুসফুস

  • C

    পাকস্থলি

  • D

    হৃৎপিণ্ড

বৃক্ক মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাছাড়াও মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে।

প্রশ্ন 6

শিশুদের টনসিল এবং খোসপাঁচড়া থেকে কোনটি রোগাক্রান্ত হতে পারে?

  • A

    বৃক্ক

    ✓ সঠিক উত্তর
  • B

    যকৃত

  • C

    ফুসফুস

  • D

    জিহ্বা

মূত্রনালি সুস্থ রাখার উপায়ঃ

শিশুদের টনসিল এবং খোসপাঁচড়া থেকে সাবধান হওয়া প্রয়োজন; কেননা সেখান থেকে কিডনির অসুখ হতে পারে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত। ডায়রিয়া ও রক্তক্ষরণ ইত্যাদির দ্রুত চিকিৎসা করতে হবে। ধূমপান ত্যাগ করা এবং ব্যথা নিরাময়ের ঔষধ যথাসম্ভব পরিহার করা প্রয়োজন। পরিমাণমতো পানি পান করতে হবে। সবচেয়ে বড় কথা, নিয়ম মেনে জীবন যাপন করতে হবে।

প্রশ্ন 7

নিচের কোনটির কারণে রক্তে ক্রিয়েটিনিন লেভেল বাড়ে?

  • A

    বৃক্কে পাথর

  • B

    অ্যানজিনা

  • C

    বৃক্ক বিকল

    ✓ সঠিক উত্তর
  • D

    জন্ডিস

বৃক্ক বিকল হলে মূত্রের পরিমাণ কমে যায় এবং রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়। বৃক্কে পাথর হলে কাঁপুনি দিয়ে জ্বর আসে ও প্রস্রাবে সমস্যা দেখা দেয়। অনেকের প্রস্রাবের সাথে রক্ত বের হয়। জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। অ্যানজিনা সাধারণত হৃদপিণ্ডের পেশিতে অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে হয় ।

প্রশ্ন 8

নিচের কোনটি ক্ষারীয় মূত্র তৈরি করে?

  • A

    পটল, আপেল

    ✓ সঠিক উত্তর
  • B

    দুধ, পটল

  • C

    মাছ, বেগুন

  • D

    আপেল, ডিম

প্রশ্ন 9

কিডনির আবরণকে কী বলে?

  • A

    রেনাল ক্যাপসুল

    ✓ সঠিক উত্তর
  • B

    বোম্যান্স ক্যাপসুল

  • C

    রেনাল প্যাপিলা

  • D

    পেরিকার্ডিয়াম

বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে, একে রেনাল ক্যাপসুল বলে।

প্রশ্ন 10

কোন উপাদানের উপস্থিতির জন্য প্রস্রাবের রং হালকা হলুদ হয়?

  • A

    ইউরিয়া

  • B

    ক্রিয়েটিনিন

  • C

    ইউরোক্রোম

    ✓ সঠিক উত্তর
  • D

    ইউরিক অ্যাসিড

মানবদেহের রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে

বের হয়ে আসে। মূত্রের প্রায় 90 ভাগ উপাদান হচ্ছে পানি। অন্যান্য উপাদানের মধ্যে আছে ইউরিয়া,ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ। ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়।

প্রশ্ন 11

সাধারণত মেডুলাতে কতগুলো রেনাল পিরামিড থাকে ?

  • A

    ৮-১২টি

    ✓ সঠিক উত্তর
  • B

    ১০-১৫টি

  • C

    ১৬-২০টি

  • D

    ১৮-২০টি

ক্যাপসুল-সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভিতরের অংশকে মেডুলা বলে। উভয় অঞ্চলই যোজক কলা এবং রক্তবাহী নালি দিয়ে গঠিত। মেডুলায় সাধারণত 8-12টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা (Papilla) গঠন করে। এসব প্যাপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়।

প্রশ্ন 12

গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে কোনটি?

  • A

    বোম্যান্স ক্যাপসুল

    ✓ সঠিক উত্তর
  • B

    ইউরিনিফেরাস নালিকা

  • C

    রেনাল প্যাপিলা

  • D

    সংগ্রাহী নালিকা

প্রতিটি রেনাল করপাসল আবার গ্লোমেরুলাস (Glomerulus) এবং বোম্যান্স ক্যাপসুল- এ দুটি অংশে বিভক্ত। বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে।

প্রশ্ন 13

বৃক্ক মানবদেহে-

i. রক্তচাপ নিয়ন্ত্রণ করে

ii. অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে

iii. সোডিয়াম, পটাসিয়াম ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

বৃক্ক মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাছাড়াও মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে।

প্রশ্ন 14

কিডনি বিকল হলে-

  • A

    রক্তে নাইট্রজেনের পরিমাণ কমে যাবে

  • B

    মূত্রের পরিমাণ বেড়ে যাবে

  • C

    রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে

    ✓ সঠিক উত্তর
  • D

    কাঁপুনি দিয়ে জ্বর আসে

কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কমে যাবে। রক্তে ক্রিয়োটিনিন বৃদ্ধি পাবে। তখন রক্তের বর্জ্য দ্রব্যাদি অপসারণের জন্য নির্দিষ্ট সময় পর পর রোগীকে ডায়ালাইসিস করা হয়।

প্রশ্ন 15

কিডনিতে পাথর হওয়ার কারণ কোনটি?

  • A

    ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া

  • B

    অতিরিক্ত রক্তক্ষরণ

  • C

    অতিরিক্ত শারীরিক ওজন

    ✓ সঠিক উত্তর
  • D

    মারাত্মক ডায়রিয়া

এই অধ্যায়ে আরও 276+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← জীববিজ্ঞান-এর সব অধ্যায় দেখো