মোট 396+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
চিত্রের ‘A' অংশের কাজ কী?
চিত্রে A দ্বারা অগ্ন্যাশয় ও B দ্বারা পাকস্থলিকে নির্দেশ করা হয়েছে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয়ের একটি অংশ গ্লুকাগন ও ইনসুলিন নিঃসরণ করে। অন্যদিকে ‘B' অর্থাৎ পাকস্থলি অন্ননালি এবং ক্ষুদ্রান্ত্রের মাঝখানে অবস্থিত থলির মত একটি অঙ্গ। এর প্রাচীর পুরু ও পেশিবহুল ।
বায়ুমণ্ডলের নাইট্রোজেন সংবন্ধন করতে অণুজীবে কোনটি প্রয়োজন?
শিক্ষার্থী | A | B | C | D |
BMI এর মান | 2 | 06 | 57 | 66 |
কোন শিক্ষার্থী সুস্বাস্থ্যের অধিকারী?
বিএমআই মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। যেসব ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী তাদের বিএমআই মান 18.5-24.9 হয়ে থাকে। উদ্দীপকে উল্লিখিত B শিক্ষার্থীর বিএমআই 20.06, যা 18.5-24.9 সীমার মধ্যে পড়ে। সুতরাং B শিক্ষার্থী সুস্বাস্থ্যের অধিকারী।
কোনো ব্যক্তির বিএমআই মান 30-34.9. হলে সে মোটা হওয়ার প্রথম স্তরে রয়েছে। A (BMI = 30.2) ও D (BMI = 34.66) এ দুজন শিক্ষার্থীর বিএমআই 30-34.9 সীমার মধ্যে পড়ে। অর্থাৎ এরা দুজন মোটা হওয়ার প্রথম স্তরে রয়েছে। এক্ষেত্রে তাদেরকে পরিমিত ও বেছে খাদ্য গ্রহণ এবং ব্যায়াম করতে হবে।
অগ্ন্যাশয় নিঃসৃত রসের প্রকৃতি কীরূপ?
অগ্ন্যাশয় রস ক্ষারীয় প্রকৃতির।
কোনটির অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং ধারণ করে?
ফসফরাস (P): ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়। পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে। উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খর্বাকার হয়। বেশিরভাগ সময় খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না। যত দিনে লক্ষণ দৃশ্যমান হয়, তত দিনে বেশিরভাগ ক্ষেত্রেই আর তেমন কিছু করার থাকে না।
এক শর্করার উৎস কোনটি?
শর্করা শ্রেণি | গঠন | উদাহরণ | উৎস |
এক শর্করা (Mono-saccharide) | একটি মনোমার বিশিষ্ট শর্করা | গ্লুকোজ | মধু, ফলের রস |
দ্বি-শর্করা (Disaccha-ride) | দুইটি মনোমারবিশিষ্ট (ডাইমার) শর্করা | সুক্রোজ, ল্যাকটোজ | চিনি ও দুধ |
বহু শর্করা (Polysac-charide) | বহু মনোমারবিশিষ্ট (পলিমার) শর্করা | শ্বেতসার, গ্লাইকোজেন | চাল, আটা, আলু সবুজ শাক-সবজি ইত্যাদি। |
আয়াশের বয়স ১৮ বছর, তার উচ্চতা ১.৭৫ মি এবং ওজন ৫০ কেজি।
আয়াশের BMI মান কত?
আয়াশের ওজন = ৫০ কেজি
উচ্চতা = ১.৭৫ মি.
\(\therefore\) আয়াশের BMI \(=\frac{\text { ৫০ কেজি }}{(১ . ৭ ৫ \text { মি. })^{2}}\)
= ১৬. ৩২
BMI মানদণ্ডে সুস্বাস্থ্যের আদর্শ মান হলো ১৮.৫ - ২৪.৯। অর্থাৎ আয়াশের শরীরের ওজন কম। পরিমিত খাদ্যগ্রহণ করে তার ওজন বাড়াতে হবে।
বায়ুতে যে গ্যাসটি অধিক পরিমাণে বিদ্যমান আমিষে তার শতকরা পরিমাণ কত?
বায়ুতে নাইট্রোজেন অধিক পরিমাণে বিদ্যমান এবং আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে।
উদ্ভিদের ম্যাক্রো উপাদান কোনটি?
(a) ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান (macro-nutrient বা macro-element):
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয়, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয়। ম্যাক্রো উপাদান 9 টি, যথা: নাইট্রোজেন (N), পটাশিয়াম (K), ফসফরাস (P), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (০), সালফার (S)।
যে উপাদানের অভাবে পাতা বেগুনি হয়ে যায়-
ফসফরাস (P): ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়। পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে। উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খর্বাকার হয়। বেশিরভাগ সময় খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না। যত দিনে লক্ষণ দৃশ্যমান হয়, তত দিনে বেশিরভাগ ক্ষেত্রেই আর তেমন কিছু করার থাকে না।
দ্বিশর্করার উদাহরণ হলো-
i. ল্যাকটোজ, গ্লুকোজ
ii. সুক্রোজ, ল্যাকটোজ
iii. গ্লাইকোজেন, সুক্রোজ
নিচের কোনটি সঠিক?
দ্বি-শর্করা দুইটি মনোমার বিশিষ্ট শর্করা নিয়ে গঠিত। যেমন— সুক্রোজ, ল্যাকটোজ । এক শর্করা হলো একটি মনোমার বিশিষ্ট, যেমন— গ্লুকোজ । বহুশকরা হলো বহুমনোমার বিশিষ্ট শর্করা, যেমন— শ্বেতসার, গ্লুকোজ
উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি?
উদ্ভিদে প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে, তবে এই 60টি উপাদানের মধ্যে মাত্র 16টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয়। এ 16টি পুষ্টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান (essential elements) বলা হয়।
ফাহিমের উচ্চতা ১.২৫ মিটার এবং ওজন ৪০ কেজি। ফাহিমের বিএমআই কত?
বডি ম্যাস ইনডেক্স (BMI) নির্ণয়ের ফর্মুলা:
\(( BMI = \frac{ওজন (কেজি)}{(উচ্চতা (মিটার))^2} )\)
ফাহিমের উচ্চতা = ১.২৫ মিটার এবং ওজন = ৪০ কেজি। তাহলে,
\(( BMI = \frac{40}{(1.25)^2} = \frac{40}{1.5625} = 25.6 )\)
ফাহিমের বিএমআই ২৫.৬।
সঠিক উত্তর: ২৫.৬
দুধের শর্করাকে কী বলে?
দুধের শর্করাকে ল্যাকটোজ (Lactose) বলা হয়। এটি দুধের একটি প্রধান উপাদান এবং এটি একটি দ্বি-শর্করা, যা গ্যালাকটোজ এবং গ্লুকোজ নামক দুটি মনোস্যাকারাইডের সমন্বয়ে গঠিত
শামীমের উচ্চতা ১৫০ সে.মি. এবং ওজন ৬৭.৫কেজি ।
শামীমের বিএমআই মান কত হবে?
শামীমের উচ্চতা ১৫০ সে. মি. বা ১.৫০ মিটার এবং ওজন = ৬৭.৫ কেজি।
বিএমআই মানদণ্ডে সুস্বাস্থ্যের আদর্শমান ১৮.৫ -২৪.৯।
কাজেই শামীম মোটা হওয়ার প্রথম স্তরে আছে। তার বেছে বেছে খাবার খাওয়া এবং কিছু ব্যায়াম করা উচিত।
এই অধ্যায়ে আরও 381+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো