জীববিজ্ঞান — কোষ বিভাজন MCQ

মোট 255+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

স্ত্রী-গ্যামেটোফাইট উৎপত্তির ক্ষেত্রে একটি স্ত্রী জনন মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। উপরের তিনটি কোষ বিনষ্ট হয় এবং নিচের কোষটি বিভাজিত হতে থাকে।

উদ্দীপকে উল্লিখিত চারটি কোষ উৎপাদনে কোন প্রক্রিয়া সংঘটিত হয়?

  • A

    অ্যামাইটোসিস

  • B

    মিয়োসিস

    ✓ সঠিক উত্তর
  • C

    দ্বি-বিভাজন

  • D

    মাইটোসিস

মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে একটি স্ত্রী জনন মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয় এবং যৌন জননে সদৃশ হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। এ ক্ষেত্রে চারটি কোষ উৎপন্ন হলেও, অস্তিত্ব শুধু একটি কোষ থাকে এবং বাদবাকি তিনটি কোষ বিনষ্ট হয়।

সঠিক উত্তর: মিয়োসিস

প্রশ্ন 2

মিয়োসিস ঘটে সপুষ্পক উদ্ভিদের কোন অংশে?

  • A

    কান্ডে

  • B

    মুকুলে

  • C

    ভ্রুণ মূলে

  • D

    পরাগধানীতে

    ✓ সঠিক উত্তর

সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণিদেহের শুক্রাশয়ে ও ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে। ছত্রাক, শৈবাল ও মসজাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, তখন জাইগোটে এ ধরনের বিভাজন ঘটে।

প্রশ্ন 3

মিয়োসিস ঘটে-

  • A

    গ্যামেটে

  • B

    জনন মাতৃকোষে

    ✓ সঠিক উত্তর
  • C

    পরাগ কোষে

  • D

    ডিম্বকে

প্রশ্ন 4

কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড দুটি আলাদা হয়?

  • A

    টেলোফেজ

  • B

    প্রো-মেটাফেজ

  • C

    মেটাফেজ

  • D

    অ্যানাফেজ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 5

J আকৃতির ক্রোমোজোম কোনটি?

  • A

    মেটাসেন্ট্রিক

  • B

    সাবমেটাসেন্ট্রিক

  • C

    অ্যাক্রোসেন্ট্রিক

    ✓ সঠিক উত্তর
  • D

    টেলোসেন্ট্রিক

সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমগুলো V, L, J বা I আকারের, হয়। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক বলে ।

প্রশ্ন 6

মাতৃজনন কোষে কোন কোষ বিভাজন ঘটে?

  • A

    অ্যামাইটোসিস

  • B

    মিয়োসিস

    ✓ সঠিক উত্তর
  • C

    মাইটোসিস

  • D

    ফিউশন

মিয়োসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণিদেহের শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে। মস ও ফার্নজাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, তখন জাইগোটে এ ধরনের বিভাজন ঘটে।

প্রশ্ন 7

Nostoc-এ কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?

  • A

    অ্যামাইটোসিস

    ✓ সঠিক উত্তর
  • B

    মাইটোসিস

  • C

    মিয়োসিস

  • D

    ইন্টারকাইনেসিস

Nostoc এ অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে

প্রশ্ন 8

নিচের কোনটিতে মিয়োসিস ঘটে?

  • A

    উদ্ভিদের পরাগধানী

    ✓ সঠিক উত্তর
  • B

    মূলের অগ্রভাগ

  • C

    ভূৰ্ণ মুকুল

  • D

    বর্ধনশীল পাতা

মিয়োসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণিদেহের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে। অপরদিকে, ভ্রূণ মুকুল, বর্ধনশীল পাতা, মূলের অগ্রভাগ প্রভৃতি দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে।

প্রশ্ন 9

Zygote-এ কোন ধরনের বিভাজন দেখা যায়?

  • A

    আনুভূমিক (Transverse)

    ✓ সঠিক উত্তর
  • B

    উলম্ব (Longitudinal)

  • C

    সর্পিল (Spiral)

  • D

    তীর্যক(Oblique)

প্রশ্ন 10

চিত্র M কোন ধরনের ক্রোমাটিডের মডেল?

  • A

    মেটাসেন্ট্রিক

    ✓ সঠিক উত্তর
  • B

    সাব-মেটাসেন্ট্রিক

  • C

    অ্যাক্রোসেন্ট্রিক

  • D

    টেলোসেন্ট্রিক

সেন্ট্রমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো V,L,J বা I এর মতো আকার ধারণ করে।এদের যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক,এক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক বলে।

প্রশ্ন 11

নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে?

  • A

    প্রোফেজ

  • B

    প্রো-মেটাফেজ

  • C

    মেটাফেজ

    ✓ সঠিক উত্তর
  • D

    এনাফেজ

মেটাফেজ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।

প্রশ্ন 12

কোন পর্যায়ে ক্রোমোজোম সর্বাধিক খাটো ও মোটা হয়?

  • A

    অ্যানাফেজ

  • B

    মেটাফেজ

    ✓ সঠিক উত্তর
  • C

    টেলোফেজ

  • D

    প্রোফেজ

প্রশ্ন 13

নিচের কোন তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে-

  • A

    স্পিন্ডল তন্তু

  • B

    প্রোটিন তন্তু

  • C

    ট্রাকশন তন্তু

    ✓ সঠিক উত্তর
  • D

    এস্টার তন্তু

স্পিন্ডল যন্ত্রের যে বিশেষ তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, সেগুলোকে ট্রাকশন তন্তু (Traction fiber) বা আকর্ষণ তন্তু বলা হয়।

প্রশ্ন 14

কোষ বিভাজনে ক্রোমোজোমের কোন আকারটিকে সাবমেটাসেন্ট্রিক বলে ?

  • A

    I

  • B

    L

    ✓ সঠিক উত্তর
  • C

    J

  • D

    V

মেটাসেন্ট্রিক V

সাবমেটাসেন্ট্রিক L

অ্যাক্রোসেন্ট্রিক J

টেলোসেন্ট্রিক I

প্রশ্ন 15

একটি প্রাণীর জনন মাতৃকোষে ক্রোমোসোমের সংখ্যা ৮ হলে, অপত্য কোষে মিয়োসিস-১ এ ক্রোমোসোম সংখ্যা কত হবে?

  • A

    ✓ সঠিক উত্তর
  • B

  • C

    ১২

  • D

    ১৬

মিয়োসিস-১ কোষ বিভাজনের পরে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হবে ৪। কারণ, মিয়োসিস-১ হলো একটি হ্রাসমূলক বিভাজন, যেখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই ৮টি ক্রোমোজোম বিশিষ্ট একটি মাতৃকোষ থেকে বিভাজনের পর প্রতিটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হবে ৪। 

এই অধ্যায়ে আরও 240+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← জীববিজ্ঞান-এর সব অধ্যায় দেখো