জীববিজ্ঞান — জীবকোষ ও টিস্যু MCQ

মোট 598+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

গ্রানামের প্রকোষ্ঠে কোনটি উপস্থিত থাকে?

  • A

    জ্যান্থোফিল

  • B

    কোয়ান্টোসোম

  • C

    ক্রোমোসোম

  • D

    ক্লোরোফিল

    ✓ সঠিক উত্তর

গ্রানামের প্রকোষ্ঠে ক্লোরোফিল উপস্থিত থাকে। গ্রানা সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রুপান্তর করে।

প্রশ্ন 2

কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু আকার, আকৃতি ও উচ্চতায় প্রায় একই রকম হয়?

  • A

    কিউবয়ডাল

    ✓ সঠিক উত্তর
  • B

    কলামনার

  • C

    স্কোয়ামাস

  • D

    স্ট্র্যাটিফাইড

কিউবয়ডাল আবরণী টিস্যু (Cuboidal Epithelial Tissue): এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির অর্থাৎ কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান। উদাহরণ: বৃক্কের সংগ্রাহক নালিকা। এই টিস্যু প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে।

প্রশ্ন 3

নিচের কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত?

  • A

    কেঁচো

    ✓ সঠিক উত্তর
  • B

    ব্যাঙ

  • C

    কুমির

  • D

    উটপাখি

প্রশ্ন 4

কোন অণুজীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত?

  • A

    Pneumococcus

  • B

    Pseudomonas

  • C

    Trichomonas

    ✓ সঠিক উত্তর
  • D

    Mycobacterium

প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও (যেমন: Trichomonas, Monocercomonoides ইত্যাদি প্রোটোজোয়াতে) মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত।

প্রশ্ন 5

কোষ ঝিল্লীর ভাঁজকে কী বলে?

  • A

    হাইলাস

  • B

    মাইক্রোভিলাই

    ✓ সঠিক উত্তর
  • C

    ক্রিস্টি

  • D

    ম্যাট্রিক্স

প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে, তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন বলে। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে।

প্রশ্ন 6

কোষঝিল্লির ভাঁজকে কী বলে?

  • A

    ভিলি

  • B

    ল্যামেলি

  • C

    মাইক্রোভিলাই

    ✓ সঠিক উত্তর
  • D

    নিউরিলেমা

প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে, তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন বলে। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে।

প্রশ্ন 7

প্যারেনকাইমা টিস্যু-

i. পাতলা প্রাচীরযুক্ত

ii. আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান

iii. স্টোনসেল বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

প্যারেনকাইমা টিস্যুর কোয়গুলো জীবিত, সমব্যাসীয় এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। এই টিস্যূতে আন্তঃকোযীয় ফাঁক দেখা যায়। এদের কোযপ্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে গঠিত। স্ক্লেরেনকাইমা টিস্যুর স্ক্লেরাইড কোষকে স্টোন সেল বলা হয়। পরিণত' স্ক্লেরাইড সাধারণত মৃত কোষ এবং এদের কোযপ্রাচীর কূপযুক্ত হয়।

প্রশ্ন 8

কোলেনকাইমা টিস্যু কোন গাছে দৃঢ়তা প্রদান করে?

  • A

    বেগুন

  • B

    পাট

  • C

    লাউ

    ✓ সঠিক উত্তর
  • D

    মরিচ

খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা কোলেনকাইমা টিস্যুর প্রধান কাজ। পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। কচি ও নমনীয় কাণ্ড, যেমন কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে এ টিস্যু দৃঢ়তা প্রদান করে। এ কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন এরা খাদ্য প্রস্তুত করে।

প্রশ্ন 9

চিত্র-B

i. জীবাণুকে ধ্বংস করে

ii. হরমোন উৎপাদন করে

iii. কখনো কোষকে মেরে ফেলে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

চিত্র-B হলো লাইসোজোম। লাইসোজোম এর উৎসেচক জীবাণু হজম করে। আবার দেহে অক্সিজেনের অভাব হলে এটি কখনো কখনো কোষকে মেরে ফেলে।

প্রশ্ন 10

কোন কোষ অঙ্গাণুতে সেন্ট্রোস্ফিয়ার উপস্থিত?

  • A

    মাইটোকন্ড্রিয়া

  • B

    নিউক্লিয়াস

  • C

    প্লাস্টিড

  • D

    সেন্ট্রোসোম

    ✓ সঠিক উত্তর

প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঞ্জাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে।

প্রশ্ন 11

মসৃণ পেশি বলা হয় কোনটিকে?

  • A

    ঐচ্ছিক পেশি

  • B

    অনৈচ্ছিক পেশি

    ✓ সঠিক উত্তর
  • C

    হৃদপেশি

  • D

    স্ক্লেরেনকাইমা

প্রশ্ন 12

একাধিক প্রাণকেন্দ্র দেখা যায়-

  • A

    যোজক টিস্যুতে

  • B

    পেশি টিস্যুতে

    ✓ সঠিক উত্তর
  • C

    স্নায়ু টিস্যুতে

  • D

    আবরণী টিস্যুতে

পেশি টিস্যুতে একাধিক নিউক্লিয়াস দেখা যায়।

প্রশ্ন 13

নিচের কোন উক্তিটি সঠিক?

  • A

    সিভকোষ ও লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস আকারে ছোট

  • B

    নিউক্লিওলাস RNA ও প্রোটিন দিয়ে তৈরি

    ✓ সঠিক উত্তর
  • C

    “রেকটাম”-হলো রেচনতন্ত্রের একটি অঙ্গ

  • D

    অনিচ্ছিক পেশি আড়াআড়ি ডোরাযুক্ত হয়

নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলে। এরা RNA ও প্রোটিন দিয়ে তৈরি। সিভকোষ এবং লোহিত রস্তকোষে নিউক্লিয়াস থাকে না। রেকটাম রেচনতন্ত্রের অঙ্গ নয়; বরং রেকটাম পরিপাকতন্ত্রের অংশ। অনৈচ্ছিক পেশি হলো এক ধরনের মসৃণ পেশি। তাই এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না।

প্রশ্ন 14

কোনটি প্রোটিন এবং RNA দ্বারা গঠিত?

  • A

    সেন্ট্রোজোম

  • B

    লাইসোজোম

  • C

    নিউক্লিওলাস

    ✓ সঠিক উত্তর
  • D

    গলজি বস্তু

প্রশ্ন 15

প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হলো-

  • A

    সেন্ট্রোসোম ও ক্রোমোসোম

  • B

    নিউক্লিওলাস ও লাইসোজোম

  • C

    রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা

    ✓ সঠিক উত্তর
  • D

    লাইসোজোম ও রাইবোজোম

রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন সংশ্লেষ করে।

এই অধ্যায়ে আরও 583+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← জীববিজ্ঞান-এর সব অধ্যায় দেখো