জীববিজ্ঞান — জীবন পাঠ MCQ

মোট 358+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

Nymphaea nouchali কোনটির বৈজ্ঞানিক নাম?

  • A

    কাঁঠাল

  • B

    জবা

  • C

    আম

  • D

    শাপলা

    ✓ সঠিক উত্তর

Common Name (Bengali)

Common Name (English)

Scientific Name

ধান

Rice

Oryza sativa

পাট

Jute

Corchorus capsularis

আম

Mango

Mangifera indica

কাঁঠাল

Jackfruit

Artocarpus heterophyllus

শাপলা

Water Lily

Nymphaea nouchali

জবা

Hibiscus

Hibiscus rosa-sinensis

কলেরা জীবাণু

Cholera Bacterium

Vibrio cholerae

ম্যালেরিয়া জীবাণু

Malaria Parasite

Plasmodium vivax

আরশোলা

Cockroach

Periplaneta americana

মৌমাছি

Bee

Apis indica

ইলিশ

Hilsa Fish

Tenualosa ilisha

কুনো ব্যাঙ

Common Toad

Duttaphrynus melanostictus (or Bufo melanostictus)

দোয়েল

Oriental Magpie-Robin

Copsychus saularis

রয়েল বেঙ্গল টাইগার

Royal Bengal Tiger

Panthera tigris

মানুষ

Human

Homo sapiens

প্রশ্ন 2

কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি?

  • A

    অ্যামিবা

  • B

    ডায়াটম

  • C

    পেনিসিলিয়াম

    ✓ সঠিক উত্তর
  • D

    প্যারামেসিয়াম

রাজ্য 3: ফানজাই (Fungi)

বৈশিষ্ট্য: অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী।

দেহ এককোষী অথবা মাইসেলিয়াম (সরু সুতার মতো অংশ) দিয়ে গঠিত। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে।

উদাহরণ: ইস্ট, Penicillium, মাশরুম ইত্যাদি।

প্রশ্ন 3

জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কী?

  • A

    Copsychus saularis

  • B

    Nymphaea nauchali

  • C

    Panthera tigris

    ✓ সঠিক উত্তর
  • D

    Corchorus capsularis

Copsychus saularis বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের বৈজ্ঞানিক নাম Nymphaea nauchali বাংলাদেশের জাতীয় ফুল শাপলার বৈজ্ঞানিক নাম। Panthera tigris বাংলাদেশের জাতীয় পশু বাঘের বৈজ্ঞানিক নাম । Corchorus capsularis পাটের বৈজ্ঞানিক নাম ।

প্রশ্ন 4

নতুন প্রজাতির ব্যাঙ Zakerana dhaka -এর আবিষ্কারক হলেন—

  • A

    টমাস কেলোভিয়া স্মিথ

  • B

    কাজী জাকের হোসের

  • C

    সাজিদ আলী হাওলাদার

    ✓ সঠিক উত্তর
  • D

    ক্যারোলাস লিনিয়াস

প্রশ্ন 5

মানুষের রাজ্য অ্যানিমেলিয়া হওয়ার কারণ কোনটি?

  • A

    জটিল টিস্যুতন্ত্র

    ✓ সঠিক উত্তর
  • B

    সরল টিস্যুতন্ত্র

  • C

    স্বভোজী

  • D

    প্রাককেন্দ্রিক

রাজ্য (Kingdom): Animalia; কারণ, সুকেন্দ্রিক কোষবিশিষ্ট, বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে।

প্রশ্ন 6

নিচের কোন জোড়াটি সঠিক?

  • A

    Mango- Mangifera indica

  • B

    Causal organism of malaria-Plasmodium vivax

  • C

    Rice: Oryza sativa

  • D

    ক, খ ও গ উভয় ।

    ✓ সঠিক উত্তর

Mango- Mangifera indica- সঠিক। এটি আমের বৈজ্ঞানিক নাম।

Causal organism of malaria-Plasmodium ovale- সঠিক। plasmodium sp. ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণু।

Rice: Oryza sativa- সঠিক। এটি ধানের বৈজ্ঞানিক নাম।

প্রশ্ন 7

ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয়টি হলো-

  • A

    অঙ্গসংস্থান

    ✓ সঠিক উত্তর
  • B

    জিনপ্রযুক্তি

  • C

    জীবপ্রযুক্তি

  • D

    ফার্মেসি

ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। অঙ্গসংস্থান ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয়। অপরদিকে, জীবন সংশ্লিষ্ট প্রায়েগিক বিষয়গুলো ফলিত জীববিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত। যেমন: জিনপ্রযুক্তি, জীবপ্রযুক্তি, ফার্মেসি ইত্যাদি হলো ফলিত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয়।

প্রশ্ন 8

কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত?

  • A

    অ্যামিবা

  • B

    নস্টক

    ✓ সঠিক উত্তর
  • C

    পেনিসিলিয়াম

  • D

    প্যারামেসিয়াম

রাজ্য 1: মনেরা ( Monera)

বৈশিষ্ট্য: এরা এককোষী, ফিলামেন্টাস (একটির

পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট

গঠন করে), কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু

থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই ।

এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক

জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ

বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। প্রধানত

শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে। তবে কেউ কেউ

ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য

প্রস্তুত করে।

উদাহরণ: নীলাভ সবুজ শৈবাল(Nostoc), ব্যাকটেরিয়া ।

প্রশ্ন 9

ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?

  • A

    কোষবিদ্যা

  • B

    বাস্তুবিদ্যা

  • C

    শারীরবিদ্যা

  • D

    অণুজীববিজ্ঞান

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 10

চিত্রের জীবটির কোষে অনুপস্থিত-

i. মাইটোকন্ড্রিয়া

ii. রাইবোজোম

iii. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

উদ্দীপকে প্রদর্শিত জীবটি হলো NostocNostoc এক প্রকার নীলাভ সবুজ শৈবাল যা মনেরা রাজ্যের অন্তর্গত। এরা আদিকোষী, ফিলামেন্টাস ও কলোনিয়াল। Nostoc এর কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি নেই কিন্তু এদের রাইবোজোম থাকে।

প্রশ্ন 11

কোনটি মনেরা রাজ্যের জীব?

  • A

    প্যারামেসিয়াম

  • B

    নীলাভ সবুজ শৈবাল

    ✓ সঠিক উত্তর
  • C

    মাশরুম

  • D

    পেনিসিলিয়াম

মনেরা (Monera)

বৈশিষ্ট্য: এরা এককোষী, ফিলামেন্টাস (একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে), কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।

উদাহরণ: নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া।

প্রশ্ন 12

ক্যারোলাস লিনিয়াস কর্তৃক রচিত 'Systema Naturae' বইটি কী ধরনের বই?

  • A

    শারীরবিদ্যা

  • B

    বাস্তুবিদ্যা

  • C

    কৃষিবিজ্ঞান

  • D

    শ্রেণিবিন্যাসবিদ্যা

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 13

কোনটির সাথে এন্ডোক্রাইনোলজি সম্পর্কযুক্ত?

  • A

    হরমোন

    ✓ সঠিক উত্তর
  • B

    এনজাইম

  • C

    টিস্যু

  • D

    কোষ

প্রশ্ন 14

কোনটি Penicillium এর কোষ প্রাচীর তৈরি করে?

  • A

    প্রোটিন

  • B

    লিপিড

  • C

    সুবেরিন

  • D

    কাইটিন

    ✓ সঠিক উত্তর

ফানজাই (Fungi)

বৈশিষ্ট্য: অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী।

দেহ এককোষী অথবা মাইসেলিয়াম (সরু সুতার মতো অংশ) দিয়ে গঠিত। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে।

উদাহরণ: ইস্ট, Penicillium, মাশরুম ইত্যাদি।

প্রশ্ন 15

মৌমাছির বৈজ্ঞানিক নাম কী?

  • A

    Oryza sativa

  • B

    Artocarpus heterophyllus

  • C

    Apis indica

    ✓ সঠিক উত্তর
  • D

    Plasmodium vivax

ধান - Oryza sativa

কাঁঠাল - Artocarpus heterophyllus

ম্যালেরিয়া জীবাণু - Plasmodium vivax

মৌমাছি - Apis indica

এই অধ্যায়ে আরও 343+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← জীববিজ্ঞান-এর সব অধ্যায় দেখো