বাংলা ২য় পত্র — শব্দ ও পদের গঠন MCQ

মোট 26+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

  • A

    বিশেষ ভাবে বিশ্লেষণ

    ✓ সঠিক উত্তর
  • B

    বিশেষভাবে বিয়োজন

  • C

    বিশেষভাবে সংযোজন

  • D

    বিশেষভাবে বিভাজন

ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ-বিশেষ ভাবে বিশ্লেষণ।ব্যাকরণ= বি+আ+√কৃ+অন।

প্রশ্ন 2

নিচের কোন যুক্তবর্ণটি অস্বচ্ছ ?

  • A

    প্ত

  • B

    ক্ষ

    ✓ সঠিক উত্তর
  • C

    জ্জ

  • D

    ব্দ

প্রশ্ন 3

যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কী বলে?

  • A

    বলক

    ✓ সঠিক উত্তর
  • B

    প্রত্যয়

  • C

    গবিভক্তি

  • D

    উপসর্গ

প্রশ্ন 4

যুক্তবর্ণ কয় রকম হয়?

  • A

    পাঁচ

  • B

    দুই

    ✓ সঠিক উত্তর
  • C

    তিন

  • D

    চার

প্রশ্ন 5

মৌলিক ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?

  • A

    সংযোগমূলক ধাতু

  • B

    সাধিত ধাতু

    ✓ সঠিক উত্তর
  • C

    কর্মবাচ্যের ধাতু

  • D

    অসম্পূর্ণ ধাতু

[দ্রষ্টব্য: মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম শব্দের সঙ্গে 'আ' প্রত্যয় যোগে গঠিত ধাতুকে 'সাধিত ধাতু' বলে।]

প্রশ্ন 6

কোন শব্দে 'বলক' লগ্নকের ব্যবহার হয়েছে?

  • A

    আজই

    ✓ সঠিক উত্তর
  • B

    বাগানের

  • C

    ছেলেটি

  • D

    ফুলগুলো

প্রশ্ন 7

উপসর্গ ও প্রত্যয় দিয়েতৈরি শব্দকে কী বলে?

  • A

    মৌলিক শব্দ

  • B

    যৌগিক শব্দ

  • C

    সাধিত শব্দ

    ✓ সঠিক উত্তর
  • D

    তদ্ভব শব্দ

উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়। উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরো কিছু প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস, যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়।

প্রশ্ন 8

বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয়যোগে গঠিত ধাতুকে কী বলে?

  • A

    নাম ধাতু

    ✓ সঠিক উত্তর
  • B

    প্রযোজক ধাতু

  • C

    কর্মবাচ্যের ধাতু

  • D

    সাধিত ধাতু

বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ-প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে

নাম ধাতু

বলে। যেমন - ঘুম্ + আ = ঘুমা

প্রশ্ন 9

বাক্যের মৌলিক উপাদান কোনটি?

  • A

    বর্ণ

  • B

    বিভক্তি

  • C

    শব্দ

    ✓ সঠিক উত্তর
  • D

    ধ্বনি

বাক্যের মৌলিক উপাদান শব্দ।

প্রশ্ন 10

হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? এ বাক্যে 'হের'কোন ধাতু?

  • A

    অজ্ঞাতমূল

    ✓ সঠিক উত্তর
  • B

    বিদেশাগত

  • C

    সাধিত

  • D

    সংযোগমূলক

প্রশ্ন 11

শব্দ, বর্গ, শব্দজোড়, বাক্যের ব্যঞ্জনা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • A

    ধ্বনিতত্ত্ব

  • B

    শব্দতত্ত্ব

  • C

    বাক্যতত্ত্ব

  • D

    অর্থতত্ত্ব

    ✓ সঠিক উত্তর

শব্দ, বর্গ, শব্দজোড়, বাক্যের ব্যঞ্জনা ব্যাকরণের

অর্থতত্ত্বে আলোচিত হয়।

প্রশ্ন 12

পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়, এগুলোকে কী বলে?

  • A

    প্রত্যয়

  • B

    বলক

  • C

    উপসর্গ

  • D

    লগ্নক

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 13

কোন শব্দে স্বভাবতই মূর্ধণ্য "ষ" হয়েছে?

  • A

    ঋষি

  • B

    আষাঢ়

    ✓ সঠিক উত্তর
  • C

    কষ্ট

  • D

    বর্ষা

প্রশ্ন 14

স্বভাবতই মূর্ধন্য-ণ-এর ব্যবহার হয়েছে কোনটিতে

  • A

    হরিণ

  • B

    কৃপণ

  • C

    কারণ

  • D

    পিণাক

    ✓ সঠিক উত্তর

কতকগুলো শব্দে স্বভাবতই ণ হয়

চাণক্য মাণিক্য গণ

বাণিজ্য লবণ মণ

বেণু বীণা কঙ্কণ কণিকা।

কল্যাণ শোণিত মণি।

বাণু গুণ পুন্দ বেশী

ফণী অণু বিপণি গণিকা।

আপণ লাবণ্য বাণী

নিপুণ ভণিতা পাণি

গৌণ কোণ ভাণ পণ শাণ।

চিকণ নিকণ তৃণ

কফণি (কনুই) বণিক গুণ

গণনা পিণাক পণ্য বাণ।

প্রশ্ন 15

বাক্যের অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোই হলো-

  • A

    উক্তি

  • B

    বাক্য প্রকরণ

  • C

    বাচ্য

  • D

    বাক্যে পদসংস্থাপনার ক্রম

    ✓ সঠিক উত্তর

এই অধ্যায়ে আরও 11+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো