বাংলা ২য় পত্র — কারক MCQ

মোট 53+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

কাব্যভাষায় কর্মকারকে '-রে' বিভক্তি হয়; এরকম উদাহরণ হচ্ছে-

  • A

    আমারে তুমি করিবে ত্রাণ

    ✓ সঠিক উত্তর
  • B

    আমার সারা দেহ খেও গো মাটি

  • C

    আমার সকল দুঃখের প্রদীপ

  • D

    আমারও পরাণে যাহা চায়

প্রশ্ন 2

ডাক্তার ডাক।’— নিম্নরেখ শব্দটি কোন কারক?

  • A

    কর্ম

    ✓ সঠিক উত্তর
  • B

    করণ

  • C

    অপাদান

  • D

    অধিকরণ

প্রশ্ন 3

বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কী বলে?

  • A

    কর্তা

    ✓ সঠিক উত্তর
  • B

    কর্ম

  • C

    ক্রিয়া

  • D

    পদ

প্রশ্ন 4

'রাজীব বাংলা ব্যাকরণে ভালো।'- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ?

  • A

    করণ

  • B

    অধিকরণ

    ✓ সঠিক উত্তর
  • C

    অপাদান

  • D

    কর্ম

প্রশ্ন 5

'কী উপায়ে' কথাটি দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে কোন কারক সম্বন্ধ সৃষ্টি হয়?

  • A

    কর্ম

  • B

    করণ

    ✓ সঠিক উত্তর
  • C

    অধিকরণ

  • D

    অপাদান

প্রশ্ন 6

'কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।'- রেখাঙ্কিত অংশটি কোন কারকের উদাহরণ?

  • A

    কর্তা কারক

  • B

    কর্ম কারক

  • C

    অপাদান কারক

    ✓ সঠিক উত্তর
  • D

    অধিকরণ কারক

যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই

অপাদান কারক

বলে।

প্রশ্ন 7

সজিব অঙ্কে ভালো- বাক্যে 'অঙ্কে' কোন কারক?

  • A

    অপাদান কারক

  • B

    অধিকরণ কারক

    ✓ সঠিক উত্তর
  • C

    সম্বন্ধ কারক

  • D

    করণ কারক

প্রশ্ন 8

খিলিপান দিয়ে ওষধ খাবে। 'খিলিপান দিয়ে' কোন কারকের কোন বিভক্তি?

  • A

    অপাদানে তৃতীয়া বিভক্তি

  • B

    অপাদানে শূন্য বিভক্তি

  • C

    করণে তৃতীয়া বিভক্তি

    ✓ সঠিক উত্তর
  • D

    অধিকরণে পঞ্চমী বিভক্তি

করণ কারক- যন্ত্র, সহায়,উপায়।

খিলিপান দিয়ে ওষধ খাবে। 'খিলিপান দিয়ে করণে তৃতীয়া বিভক্তি হবে

প্রশ্ন 9

জিজ্ঞাসিব জনে জনে- এখানে 'জনে জনে' কোন কারকে কোন বিভক্তি?

  • A

    করণে ৭মী

  • B

    কর্মে ৭মী

    ✓ সঠিক উত্তর
  • C

    অধিকরেণ ৭মী

  • D

    অপাদানে ৭মী

প্রশ্ন 10

কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তির প্রয়োগ রয়েছে?

  • A

    আমার যাওয়া হলো না

  • B

    ডাক্তার ডাক

    ✓ সঠিক উত্তর
  • C

    আমি ঢাকা যাচ্ছি

  • D

    তারা বল খেলে

কর্মকারকে শূন্য বিভক্তির প্রয়োগ তখন হয় যখন কর্তা বা কার্য বাচাশূন্য থেকে যায়। যেমন: 'ডাক্তার ডাক' বাক্যে 'ডাক্তার' কর্তৃবাচ্য এবং 'ডাক' কর্ম এখানে কর্মকার শূন্য বিভক্তির প্রয়োগ হয়েছে।

সুতরাং, সঠিক উত্তর হলো ডাক্তার ডাক।

প্রশ্ন 11

'বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।' কোন কারক?

  • A

    কর্ম কারক

  • B

    অপাদান কারক

  • C

    অধিকরণ কারক

    ✓ সঠিক উত্তর
  • D

    সম্বন্ধ কারক

প্রশ্ন 12

সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

  • A

    বৈষয়িক অধিকরণ

  • B

    কালাধিকরণ

  • C

    অভিব্যাপক অধিকরণ

  • D

    ঐকদেশিক অধিকরণ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 13

'শামীম বাংলা ব্যাকরণে ভালো।' নিম্নরেখ শব্দটি কোন কারকের উদাহরণ?

  • A

    সম্বন্ধ কারক

  • B

    অপাদান কারক

  • C

    করণ কারক

  • D

    অধিকরণ কারক

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 14

অপাদান কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে কোনটিতে

  • A

    তাকে আসতে বল

  • B

    বাড়িতে কেউ নেই

  • C

    পাপে বিরত হও

    ✓ সঠিক উত্তর
  • D

    ট্রেন ঢাকা ছাড়ল

প্রশ্ন 15

কোন কারকে সাধারণত 'হতে', 'থেকে', 'চেয়ে' ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে?

  • A

    কর্তা কারক

  • B

    করণ কারক

  • C

    কর্ম কারক

  • D

    অপাদান কারক

    ✓ সঠিক উত্তর

এই অধ্যায়ে আরও 38+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো