বাংলা ২য় পত্র — বিশেষণ MCQ

মোট 23+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

গুণবাচক বিশেষণের উদাহরণ কোনটি?

  • A

    চলন্ত

  • B

    সবুজ

  • C

    চালাক

    ✓ সঠিক উত্তর
  • D

    কেমন

গুণবাচক বিশেষণ

চালাক।

প্রশ্ন 2

প্রশ্নবাচক বিশেষণ কোনটি?

  • A

    কেমন

    ✓ সঠিক উত্তর
  • B

    ভালো

  • C

    গচালাক

  • D

    এই

যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয়, তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। যেমন: কতক্ষণ সময়?

প্রশ্ন 3

'আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন'- এ বাক্যে 'অনেক' কোন জাতীয় বিশেষণ?

  • A

    গুণবাচক

  • B

    অবস্থারাচক

  • C

    ভাববাচক

  • D

    পরিমাণবাচক

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 4

নীল আকাশ, সবুজ মাঠ— এগুলো কী বাচক নাম বিশেষণ ?

  • A

    উপাদান বাচক

  • B

    গুণবাচক

  • C

    বর্ণবাচক

    ✓ সঠিক উত্তর
  • D

    ভাববাচক

বর্ণবাচক: যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে বর্ণবাচক বিশেষণ বলে। যেমন – নীল আকাশ, সবুজ মাঠ, লাল ফিতা - এখানে 'নীল', 'সবুজ' বা 'লাল' হলো বর্ণবাচক বিশেষণ।

প্রশ্ন 5

নিচের কোন বাক্যে বিধেয় বিশেষণ আছে?

  • A

    লোকটা পাগল

    ✓ সঠিক উত্তর
  • B

    আধা কেজি চাল

  • C

    খুব ভালো খবর

  • D

    তৃতীয় প্ৰজন্ম

প্রশ্ন 6

'চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না।'- বাক্যটিতে 'চলন্ত' কোন জাতীয় বিশেষণ?

  • A

    অবস্থাবাচক

    ✓ সঠিক উত্তর
  • B

    উপাদানবাচক

  • C

    গুণবাচক

  • D

    ভাববাচক

প্রশ্ন 7

পূরণবাচক বিশেষণ কোনটি?

  • A

    আটদিন

  • B

    ৩৪তম অনুষ্ঠান

    ✓ সঠিক উত্তর
  • C

    নীল আকাশ

  • D

    কতক্ষণ সময়

১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম: একাদশ (১১শ) ও এগারোতম (১১তম), দ্বাদশ (১২শ) ও বারোতম (১২তম), ত্রয়োদশ (১৩শ) ও তেরোতম (১৩তম), চতুর্দশ (১৪শ) ও চোদ্দতম (১৪তম), পঞ্চদশ (১৫শ) ও পনেরোতম (১৫তম), ষোড়শ (১৬শ) ও ষোলোতম (১৬তম), সপ্তদশ (১৭শ) ও সতেরোতম (১৭তম), অষ্টাদশ (১৮শ) ও আঠারোতম (১৮তম)।

১৯ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু 'তম' প্রত্যয় যোগ করা হয়। যথা: উনিশতম বা উনবিংশতিতম (১৯তম), বিশতম বা বিংশতিতম (২০তম), একুশতম বা একবিংশতিতম (২১তম), আটাশতম বা অষ্টাবিংশতিতম (২৮তম), উনপঞ্চাশতম বা উনপঞ্চাশত্তম (৪৯তম), আশিতম বা অশীতিতম (৮০তম), নব্বইতম বা নবতিতম (৯০তম), নিরানব্বইতম বা নবনবতিতম (৯৯তম) ইত্যাদি।

প্রশ্ন 8

'পাথুরে মূর্তি' এখানে 'পাথুরে' কোন ধরনের বিশেষণ?

  • A

    বিধেয় বিশেষণবাচক

  • B

    উপাদানবাচক

    ✓ সঠিক উত্তর
  • C

    গুণবাচক

  • D

    অবস্থাবাচক

প্রশ্ন 9

'চলন্ত ট্রেন।'- এ বাক্যের বিশেষণ পদটি কোন শ্রেণির?

  • A

    গুণবাচক

  • B

    উপাদানবাচক

  • C

    অবস্থাবাচক

    ✓ সঠিক উত্তর
  • D

    ভাববাচক

প্রশ্ন 10

নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ?

  • A

    পাথুরে

    ✓ সঠিক উত্তর
  • B

    ঠান্ডা

  • C

    নীল আকাশ

  • D

    চলন্ত গাড়ি

প্রশ্ন 11

কোনটি উপাদানবাচক নাম বিশেষণ?

  • A

    ঠান্ডা হাওয়া

  • B

    তাজা মাছ

  • C

    সবুজ মাঠ

  • D

    পাথুরে মূর্তি

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 12

"পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির"- এখানে দ্বিরুক্তিটি কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • A

    বিশেষণ

    ✓ সঠিক উত্তর
  • B

    বিশেষ্য

  • C

    অব্যয়

  • D

    সর্বনাম

প্রশ্ন 13

বিশেষণ-বর্গ আছে নিচের যে বাক্যে-

  • A

    পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়?

    ✓ সঠিক উত্তর
  • B

    রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে

  • C

    সকাল আটটার সময়ে সে রওনা হলো

  • D

    আমার ভাই পড়তে বসেছে

প্রশ্ন 14

অবস্থাবাচক বিশেষণের উদাহরণ কোনটি?

  • A

    চালাক

  • B

    ঠান্ডা

  • C

    চলন্ত

    ✓ সঠিক উত্তর
  • D

    পাথুরে

চলন্ত ট্রেন,তরল পদার্থ এগুলো

অবস্থাবাচক বিশেষণের উদাহরণ।

প্রশ্ন 15

বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে?

  • A

    খুব ভালো খবর ।

  • B

    আধা কেজি চাল ।

  • C

    এই পুকুরের পানি ঘোলা ।

    ✓ সঠিক উত্তর
  • D

    গাড়িটা বেশ জোরে চলছে।

বিধেয় বিশেষণ রয়েছে: গ) এই পুকুরের পানি ঘোলা

ব্যাখ্যা: বিশেষ্য পদের পরে এবং বিধেয় অংশে বসে যে বিশেষণ বিশেষ্যকে বিশেষিত করে, তাকে বিধেয় বিশেষণ বলে। এখানে "পানি" (বিশেষ্য) এর পরে "ঘোলা" (বিশেষণ) বসেছে। অন্যান্য বিকল্পগুলোতে বিশেষণগুলো বিশেষ্যের আগে বসেছে (বিশেষণ বিশেষণ বা বিশেষণের বিশেষণ)।

এই অধ্যায়ে আরও 8+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো