বাংলা ২য় পত্র — উপসর্গ দিয়ে শব্দ গঠন MCQ

মোট 56+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে কী বলে?

  • A

    সমাস

  • B

    সন্ধি

  • C

    উপসর্গ

    ✓ সঠিক উত্তর
  • D

    প্রত্যয়

প্রশ্ন 2

অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করে-

  • A

    অনুসর্গ

  • B

    উপসর্গ

    ✓ সঠিক উত্তর
  • C

    বিভক্তি

  • D

    প্রত্যয়

প্রশ্ন 3

কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?

  • A

    শব্দবিভক্তি

  • B

    ক্রিয়াবিভক্তি

  • C

    প্রত্যয়

  • D

    উপসর্গ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 4

নিচের কোনটি উপসর্গ?

  • A

    টি

  • B

    খানা

  • C

    গুলো

  • D

    নিম

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 5

'অপসংস্কৃতি' সাধিত শব্দের 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহার করা হয়?

  • A

    বাজে

  • B

    অভাব

  • C

    বিকৃত

    ✓ সঠিক উত্তর
  • D

    মন্দ

প্রশ্ন 6

নতুন শব্দ তৈরি করা কোনটির কাজ?

  • A

    উপসর্গ

    ✓ সঠিক উত্তর
  • B

    অনুসর্গ

  • C

    ধাতু

  • D

    ধ্বনি

উপসর্গ হলো কিছু অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের সম্প্রসারণ বা সংকোচন করে, অথবা অর্থের বিশিষ্টতা দান করে।

প্রশ্ন 7

বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে?

  • A

    কয়েকটি

  • B

    অর্ধশত

  • C

    অর্ধ শতাধিক

    ✓ সঠিক উত্তর
  • D

    শতাধিক

যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। যথা: +জানা =অজানা, বে +তার= বেতার।

বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে।

প্রশ্ন 8

'নিন্দিত' অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?

  • A

    গরহাজির

  • B

    নিমরাজি

  • C

    হাভাত

  • D

    কদর্য

    ✓ সঠিক উত্তর

নিন্দিত' অর্থ প্রকাশ করছে 'কদর্য’ কদ্ উপসর্গ দ্বারা।

প্রশ্ন 9

নিচের কোনটি শব্দের শুরুতে বসে?

  • A

    বিভক্তি

  • B

    অনুসর্গ

  • C

    উপসর্গ

    ✓ সঠিক উত্তর
  • D

    প্রত্যয়

প্রশ্ন 10

কোন ৪টি উপসর্গ বাংলা এবং সংস্কৃত উপসর্গের মধ্যে পাওয়া যায়?

  • A

    অ, অঘা, অজ, আ

  • B

    আ,সু, বি, নি

    ✓ সঠিক উত্তর
  • C

    প্র, অপ, উপ, নি

  • D

    কার, না, অভি, অতি

প্রশ্ন 11

'আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে'- এখানে 'অবেলা' শব্দের 'অ' কোন উপসর্গ?

  • A

    বাংলা

    ✓ সঠিক উত্তর
  • B

    তৎসম

  • C

    ফারসি

  • D

    হিন্দি

প্রশ্ন 12

‘উপভোগ'- এখানে 'উপ' উপসর্গটি কী অর্থে ব্যবহার হয়েছে?

  • A

    ছোটো

  • B

    সম্যক

    ✓ সঠিক উত্তর
  • C

    মন্দ

  • D

    অভাব

প্রশ্ন 13

'হাভাত' শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • A

    অভাব

    ✓ সঠিক উত্তর
  • B

    অল্প

  • C

    সম্পূর্ণ

  • D

    অধিক

প্রশ্ন 14

কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?

  • A

    প্রত্যয়

  • B

    বিভক্তি

  • C

    বলক

  • D

    উপসর্গ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 15

‘সম্যক' অর্থে 'উপ' উপসর্গের ব্যবহার হয়েছে নিচের কোনটিতে?

  • A

    উপভোগ

    ✓ সঠিক উত্তর
  • B

    উপকূল

  • C

    উপবন

  • D

    উপকণ্ঠ

এই অধ্যায়ে আরও 41+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো