বাংলা ২য় পত্র — আবেগ MCQ

মোট 24+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

অলংকার আবেগের উদাহরণ কোনটি?

  • A

    হায় হায়!

  • B

    ওগো

  • C

    যাকগে

    ✓ সঠিক উত্তর
  • D

    আহা!

প্রশ্ন 2

"দুর! এ কথা কি বলতে আছে?"- এখানে 'দূর' কোন ধরনের আবেগ?

  • A

    বিভক্তি আবেগ

  • B

    আতঙ্ক আবেগ

  • C

    অলংকার আবেগ

    ✓ সঠিক উত্তর
  • D

    বিস্ময় আবেগ

প্রশ্ন 3

কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

  • A

    আমাকে বই দাও ।

  • B

    যদি সে যেত, আমি আসতাম ।

    ✓ সঠিক উত্তর
  • C

    তোমার ইচ্ছা পূর্ণ হোক ।

  • D

    রেবা ভাল গান করে।

যদি সে যেত, আমি আসতাম। বাক্য টিতে শর্ত সাপেক্ষ বোঝাচ্ছে।

প্রশ্ন 4

'দুর! এ কথা কি বলতে আছে?- এখানে 'দুর' কোন ধরনের আবেগ?

  • A

    বিস্ময় আবেগ

  • B

    বিভক্তি আবেগ

  • C

    আতঙ্ক আবেগ

  • D

    অলংকার আবেগ

    ✓ সঠিক উত্তর

অলংকার আবেগ: এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে

এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জলে

যেমন -

দুর! এ কথা কি বলতে আছে?

যাকগে, ওসব কথা থাক।

প্রশ্ন 5

আবেগ শব্দ কীভাবে ব্যবহৃত হয়?

  • A

    শর্তসাপেক্ষ

  • B

    নিয়ন্ত্রিতভাবে

  • C

    স্বাধীনভাবে

    ✓ সঠিক উত্তর
  • D

    অনুমোদিত ভাবে

মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয়। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। যেমন – ছি ছি, আহা, বাহ্, শাবাশ, হায় হায় ইত্যাদি।

প্রশ্ন 6

নিচের কোন বাক্যে অলংকার আবেগ আছে? -

  • A

    বাহ্! চমৎকার লিখেছ ।

  • B

    আরে! তুমি আবার কখন এলে?

  • C

    যাকগে, ওসব কথা থাক ।

    ✓ সঠিক উত্তর
  • D

    বেশ, তবে যাওয়াই যাক ।

সঠিক উত্তরটি হলো গ) যাকগে, ওসব কথা থাক

‘যাকগে’ শব্দটি এই বাক্যে অলংকার বা প্রসঙ্গ পরিবর্তনের ভাব প্রকাশ করছে, যা নতুন পাবলিকেশন্সের এসএসসির ব্যাকরণিক শব্দশ্রেণির অনুশীলনীতে অলংকার আবেগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি বাক্যের মূল অর্থের সাথে অতিরিক্ত অলংকার বা মাধুর্য যোগ করে।

 

প্রশ্ন 7

সম্বোধন আবেগ রয়েছে কোন বাক্যে?

  • A

    যাকগে, ওসব কথা থাক।

  • B

    আহ, কী চমৎকার দৃশ্য!

  • C

    ওগো, তোরা জয়ধ্বনি কর।

    ✓ সঠিক উত্তর
  • D

    বেশ, তবে যাওয়াই যাক।

সঠিক উত্তর হলো গ) ওগো, তোরা জয়ধ্বনি কর

, কারণ এখানে 'ওগো' শব্দটি সম্বোধন ও আবেগ (আহ্বান) প্রকাশ করছে, যা বাক্যের অন্যান্য পদের সঙ্গে সরাসরি সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, যেমনটা 'আহ, কী চমৎকার দৃশ্য!' বাক্যে 'আহ' বিস্ময়সূচক আবেগ বোঝায়, কিন্তু 'ওগো' সম্বোধনমূলক ও আবেগপূর্ণ, যা কাউকে আহ্বান করছে।

 

প্রশ্ন 8

নিচের কোন বাক্যে প্রশংসা আবেগ ব্যবহারকরা হয়েছে?

  • A

    ওগো, তোরা জয়ধ্বনি কর।

  • B

    হায় হায়, ওর এখন কী হবে!

  • C

    বাহ, চমৎকার লিখেছ।

    ✓ সঠিক উত্তর
  • D

    উহ্, কী বিপদে পড়া গেল।

প্রশংসা আবেগ: এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন -

শাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম।

বাহ্, চমৎকার লিখেছ।

প্রশ্ন 9

দূর! এক কথা কি বলতে আছে? এখানে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?

  • A

    করুণা আবেগ

  • B

    অলংকার আবেগ

    ✓ সঠিক উত্তর
  • C

    বিরক্তি আবেগ

  • D

    সিদ্ধান্ত আবেগ

অলংকার আবেগ: এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্যে অলংকার হিসেবে ব্যবহৃত হয়। যেমন

দুর! এ কথা কি বলতে আছে?

যাকগে, ওসব কথা থাক।

প্রশ্ন 10

নিচের কোনটি অলংকার আবেগ?

  • A

    হে বন্ধু, তোমাকে অভিনন্দন।

  • B

    আহা! বেচারার এত কষ্ট।

  • C

    ও গো, তোরা জয়ধ্বনি কর।

  • D

    যাকগে, ওসব কথা থাক।

    ✓ সঠিক উত্তর

অলংকার আবেগ : এ ধরনের বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা,মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংসয় অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়। যেমন:-

যাকগে, ওসব কথা থাক।

প্রশ্ন 11

আরে! তুমি আবার কখন এলে?— দাগাঙ্কিত শব্দটিতে কী প্রকাশ পেয়েছে?

  • A

    আতঙ্ক

  • B

    বিস্ময়

    ✓ সঠিক উত্তর
  • C

    বিরক্তি

  • D

    করুণা

বিস্ময়সূচক আবেগ: "আরে!" একটি আবেগ সূচক শব্দ (Interjection) যা সাধারণত অপ্রত্যাশিত কোনো ঘটনা বা পরিস্থিতি দেখে মানুষের মনে যে আকস্মিক বিস্ময় বা হতবাক হওয়ার ভাব আসে, তা প্রকাশ করতে ব্যবহৃত হয়।

প্রশ্ন 12

নিচের কোন বাক্যটি প্রশংসা আবেগ প্রকাশ করে ?

  • A

    হে বন্ধু, তোমাকে অভিনন্দন ।

  • B

    হ্যাঁ, আমাদের জিততেই হবে ।

  • C

    শাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম ।

    ✓ সঠিক উত্তর
  • D

    আহ, কী চমৎকার দৃশ্য !

সঠিক উত্তর হলো গ) শাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম

 

ব্যাখ্যা:
'শাবাশ' শব্দটি সাফল্যের তারিফ বা প্রশংসা করতে ব্যবহৃত হয়।

 

  • ক. হ্যাঁ, আমাদের জিততেই হবে। - এটি সিদ্ধান্ত বা সংকল্প আবেগ।

  • খ. হে বন্ধু, তোমাকে অভিনন্দন। - এটি সম্বোধন বা শুভেচ্ছা।

  • ঘ. আহ, কী চমৎকার দৃশ্য! - এটি আনন্দ বা বিস্ময় আবেগ। 

প্রশ্ন 13

'বড্ড শুকিয়ে গেছিস রে'- এটি কি ধরনের বাক্য?

  • A

    আদেশসূচক

  • B

    আদর বোঝাতে

    ✓ সঠিক উত্তর
  • C

    অনুরোধ প্রকাশে

  • D

    আনন্দ প্রকাশে

প্রশ্ন 14

সম্বোধন আবেগ আছে কোন বাক্যে?

  • A

    ওহে, কী বলেছি শুনেছ

    ✓ সঠিক উত্তর
  • B

    নাহ, ওকে নিয়ে আর পারি না

  • C

    আরে, তুমি কখন এলে

  • D

    দূর, ওর কথা শুননা

প্রশ্ন 15

আবেগ শব্দ কীভাবে ব্যবহৃত হয়?

  • A

    অনুমোদিতভাবে

  • B

    শর্তসাপেক্ষে

  • C

    আলগাভাবে

    ✓ সঠিক উত্তর
  • D

    নিয়ন্ত্রিতভাবে

মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয়। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। যেমন - ছি ছি, আহা, বাহ্, শাবাশ, হায় হায় ইত্যাদি।

এই অধ্যায়ে আরও 9+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো