বাংলা ২য় পত্র — সর্বনাম MCQ

মোট 17+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

আত্মবাচক সর্বনাম পদ কোনগুলো?

  • A

    তিনি, তা, কারা

  • B

    স্বয়ং, নিজে,খোদ

    ✓ সঠিক উত্তর
  • C

    তুই, তোরা, তারা

  • D

    যে, তারা, তা

আত্মবাচক সর্বনাম পদ - স্বয়ং, নিজে,খোদ। এটি আগের বই তে আছে।

প্রশ্ন 2

শ্রোতাপক্ষ ও অন্যপক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়?

  • A

    দুই

  • B

    তিন

    ✓ সঠিক উত্তর
  • C

    চার

  • D

    পাঁচ

শ্রোতাপক্ষ ও অন্যপক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়-১.সাধারণ সর্বনাম ২.মানী সর্বনাম ৩.ঘনিষ্ঠ সর্বনাম।

প্রশ্ন 3

যেমন কর্ম তেমন ফল- এ বাক্যে কোন ধরনের সর্বনাম রয়েছে?

  • A

    নির্দেশক সর্বনাম

  • B

    সাপেক্ষ সর্বনাম

    ✓ সঠিক উত্তর
  • C

    পারস্পরিক সর্বনাম

  • D

    আনর্দিষ্ট সর্বনাম

প্রশ্ন 4

নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি?

  • A

    পোয়াটাক দুধ দাও

  • B

    এটা নয় ওটা আনো

    ✓ সঠিক উত্তর
  • C

    ন্যাকামিটা এখন রাখো

  • D

    একখানা বই কিনে দাও

নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন- ওটি যেন কার তৈরি? এটা নয় ওটা আন। সেইটেই ছিল আমার প্রিয় কলম।

প্রশ্ন 5

দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয়?

  • A

    সাপেক্ষ

  • B

    সকলবাচক

  • C

    পারস্পরিক

    ✓ সঠিক উত্তর
  • D

    নির্দেশক

দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নির্ভরতা বা সম্পর্ক বোঝাতে পারস্পরিক সর্বনাম (Reciprocal Pronoun) ব্যবহৃত হয়। এই ধরনের সর্বনাম দুটি পক্ষ বা ব্যক্তির মধ্যকার একই কর্ম বা পারস্পরিক আচরণ নির্দেশ করে।

 

উদাহরণ:

  • পরস্পর: "দুই ভাই পরস্পরকে খুব ভালোবাসে।"

  • একে অপরের/একে অপরে: "তারা একে অপরের ওপর নির্ভরশীল"

প্রশ্ন 6

'একজন এসে খবরটা দেয়।'- এখানে একজন' কোন প্রকারের সর্বনাম?

  • A

    অনির্দিষ্ট

    ✓ সঠিক উত্তর
  • B

    সাপেক্ষ

  • C

    অন্যবাচক

  • D

    নির্দেশক

অনির্দিষ্ট সর্বনাম: অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন – কেউ, কোথাও, কিছু, একজন (একজন এসে খবরটা দেয়) ইত্যাদি।

প্রশ্ন 7

কর্তা নিজেই কোনো কাজ করেছে, এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে ধরনের সর্বনাম ব্যবহার করা হয় তা হলো-

  • A

    স্বয়ং

    ✓ সঠিক উত্তর
  • B

    উনি

  • C

    সবার

  • D

    আমি

আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনো কাজ করেছে, এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন- নিজে (সে নিজে অঙ্কটা করছে), স্বয়ং ইত্যাদি।

প্রশ্ন 8

অন্যবাচক সর্বনাম কোনটি?

  • A

    কিছু

  • B

    এই

  • C

    সবার

  • D

    অমুক

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 9

কোনটি ঘনিষ্ঠ সর্বনাম?

  • A

    আপনি

  • B

    তুমি

  • C

    তুই

    ✓ সঠিক উত্তর
  • D

    ইনি

প্রশ্ন 10

নিচের কোন বাক্যে অন্যপক্ষের সর্বনাম রয়েছে?

  • A

    তারা মাঠে খেলছিল

    ✓ সঠিক উত্তর
  • B

    আমরা স্কুলে এসেছি

  • C

    আমি বিষয়টি পড়েছিলাম

  • D

    তুমি কি পড়াটি শিখেছিলে

অন্যপক্ষের সর্বনাম রয়েছে - তারা মাঠে খেলছিল' এই বাক্যে। তারা সর্বনাম টি অন্যপক্ষের।

প্রশ্ন 11

নিচের কোনটি নির্দেশক সর্বনামের উদাহরণ?

  • A

    কেউ

  • B

    উনি

    ✓ সঠিক উত্তর
  • C

    স্বয়ং

  • D

    কারা

প্রশ্ন 12

'যেমন কর্ম তেমন ফল'- এ বাক্যে কোন প্রকারের সর্বনাম রয়েছে?

  • A

    নির্দেশক

  • B

    সকলবাচক

  • C

    পারস্পরিক

  • D

    সাপেক্ষ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 13

নিচের কোনটি আত্মবাচক সর্বনাম?

  • A

    কেউ

  • B

    স্বয়ং

    ✓ সঠিক উত্তর
  • C

    উনি

  • D

    নিজেরা নিজেরা

স্বয়ং আত্মবাচক সর্বনামের উদাহরণ। আত্মবাচক সর্বনাম ক্রিয়ার কর্তার সাথে সম্পর্কিত এবং কর্তা নিজেই কাজ করছে এমন বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: স্বয়ং, নিজে, আপনি ইত্যাদি।

প্রশ্ন 14

নিচের কোন বাক্যে 'সাপেক্ষ সর্বনাম' ব্যবহৃত হয়েছে?

  • A

    যেমন কর্ম তেমন ফল।

    ✓ সঠিক উত্তর
  • B

    সে নিজে কাজটা করছে।

  • C

    যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করো।

  • D

    কী দিয়ে ভাত খায়?

প্রশ্ন 15

নির্দেশক সর্বনাম কোনগুলো?

  • A

    সব, সকল, তাবৎ

  • B

    এরা, ইহারা, ইনি

    ✓ সঠিক উত্তর
  • C

    নিজে, খোদ, আপনি

  • D

    ঐ, ঐসব, সব

এই অধ্যায়ে আরও 2+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো