বাংলা ২য় পত্র — সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন MCQ

মোট 70+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

'আলুসিদ্ধ' কোন সমাসের উদাহরণ?

  • A

    তৎপুরুষ

  • B

    অব্যয়ীভাব

  • C

    বহুব্রীহি

  • D

    কর্মধারয়

    ✓ সঠিক উত্তর

যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- নীল এমন আকাশ = নীলাকাশ।

প্রশ্ন 2

সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ- কি সমাস?

  • A

    দ্বন্দ্ব সমাস

  • B

    কর্মধারয় সমাস

    ✓ সঠিক উত্তর
  • C

    দ্বিগু সমাস

  • D

    রূপক সমাস

প্রশ্ন 3

নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?

  • A

    ধানখেত

  • B

    হাতঘড়ি

  • C

    শশব্যস্ত

  • D

    পদ্মআঁখি

    ✓ সঠিক উত্তর

যে কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন: পদ্মআঁখি, চন্দ্রমুখ ইত্যাদি।

প্রশ্ন 4

নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?

  • A

    জগদ্‌বিখ্যাত

    ✓ সঠিক উত্তর
  • B

    পদ্মআঁখি

  • C

    রম্যরচনা

  • D

    প্রশংসাপত্র

জগত দ্বারা বিখ্যাত=

জগদ্‌বিখ্যাত।’দ্বারা,দিয়া,কর্তৃক’ তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি লোপে এটি তৃতীয়া তৎপুরুষ সমাস হয়েছে।

প্রশ্ন 5

নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ?

  • A

    ঘরজামাই

  • B

    শশব্যস্ত

  • C

    গবিষাদসিন্ধু

  • D

    ত্রিফলা

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 6

'সমাস' শব্দের অর্থ কী ছিল?

  • A

    মিলন

    ✓ সঠিক উত্তর
  • B

    বিরোধ

  • C

    যুদ্ধ

  • D

    সহাবস্থান

সমাস

শব্দের অর্থ মিলন।সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস।

প্রশ্ন 7

'ঝড়বৃষ্টি' শব্দটির ব্যাসবাক্য হলো-

  • A

    ঝড় ও বৃষ্টি

    ✓ সঠিক উত্তর
  • B

    ঝড়ের আগে বৃষ্টি

  • C

    ঝড়ের পরে বৃষ্টি

  • D

    ঝড় হতে বৃষ্টি

'ঝড়বৃষ্টি' শব্দটির সঠিক ব্যাসবাক্য হলো— ঝড় ও বৃষ্টি

। এটি একটি

দ্বন্দ্ব সমাস

প্রশ্ন 8

সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?

  • A

    প্রাকৃত

  • B

    দেশি

  • C

    সংস্কৃত

    ✓ সঠিক উত্তর
  • D

    বাংলা

প্রশ্ন 9

নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

  • A

    রাজপথ

  • B

    সেতার

    ✓ সঠিক উত্তর
  • C

    মনমাঝি

  • D

    ঝড়বৃষ্টি

সেতার- তিন তার আছে যার।এটি বহুব্রীহি সমাসের উদাহরণ।

প্রশ্ন 10

মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

  • A

    ঘরজামাই

    ✓ সঠিক উত্তর
  • B

    শশব্যস্ত

  • C

    মনমাঝি

  • D

    চন্দ্রমুখ

২. কর্মধারয় সমাস

যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন – গোলাপ নামের ফুল = গোলাপফুল, যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।

☞ কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। এগুলো মধ্যপদলোপী কর্মধারয় নামে পরিচিত। যেমন-

ঘি মাখানো ভাত = ঘিভাত, হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি, ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই, বিজয় নির্দেশক পতাকা = বিজয়-পতাকা।

প্রশ্ন 11

কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই অর্থের সমান প্রাধান্য থাকে?

  • A

    কর্মধারয়

  • B

    দ্বন্দ্ব

    ✓ সঠিক উত্তর
  • C

    তৎপুরুষ

  • D

    বহুব্রীহি

দ্বন্দ্ব

সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই অর্থের সমান প্রাধান্য থাকে।যেমন:- মা-বাবা।

প্রশ্ন 12

'মনমাঝি'-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • A

    মন মাঝির ন্যায়

  • B

    মন যে মাঝি

  • C

    মন রূপ মাঝি

    ✓ সঠিক উত্তর
  • D

    মন ও মাঝি

কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন: বিষাদ সিন্ধু,মন রূপ মাঝি=মনমাঝি ।

প্রশ্ন 13

ব্যতিহার বহুব্রীহি কোনটি?

  • A

    হাতেখড়ি

  • B

    হাতাহাতি

    ✓ সঠিক উত্তর
  • C

    ঊনপাঁজুরে

  • D

    অন্তরীপ

হাতে হাতে যে ক্রিয়া=

হাতাহাতি। এটি ব্যতিহার বহুব্রীহি সমাস।

প্রশ্ন 14

নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?

  • A

    শশব্যস্ত

  • B

    মনমাঝি

  • C

    ঘিভাত

    ✓ সঠিক উত্তর
  • D

    চৌরাস্তা

প্রশ্ন 15

'টাকমাথা' শব্দটির ব্যাসবাক্য কোনটি?

  • A

    টাক ও মাথা

  • B

    টাক যে মাথা

    ✓ সঠিক উত্তর
  • C

    মাথা যে টাক

  • D

    টাকের ন্যায় মাথা

টাকমাথা=

টাক যে মাথা। এটি কর্মধারয় সমাস।

এই অধ্যায়ে আরও 55+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো