বাংলা ২য় পত্র — শব্দদ্বিত্ব MCQ

মোট 37+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

মেয়েটিকে চোখে চোখে রেখো— বাক্যের দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত?

  • A

    কালের বিস্তার

  • B

    আধিক্য

  • C

    সতর্কতা

    ✓ সঠিক উত্তর
  • D

    ভাবের প্রগাঢ়তা

"মেয়েটিকে চোখে চোখে রেখো" বাক্যে 'চোখে চোখে' দ্বিরুক্তিটি

সতর্কতা

অর্থে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন 2

ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?

  • A

    লালন-পালন

  • B

    ঝমঝম

    ✓ সঠিক উত্তর
  • C

    লেন-দেন

  • D

    ধামা ধামা

প্রশ্ন 3

কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে তৈরি শব্দকে কী বলে?

  • A

    অনুকার দ্বিত্ব

  • B

    পুনরাবৃত্ত দ্বিত্ব

  • C

    ধ্বন্যাত্মক দ্বিত্ব

    ✓ সঠিক উত্তর
  • D

    পদদ্বিত্ব

প্রশ্ন 4

নিচের কোনটি অনুকার দ্বিত্ব?

  • A

    কচর-মচর

    ✓ সঠিক উত্তর
  • B

    হঠাৎ হঠাৎ

  • C

    ঝাঁকে ঝাঁকে

  • D

    ধুপ ধূপ

পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। যেমন: আম-টাম, ঘর-টর।

প্রশ্ন 5

‘ভয়ে গা ছম ছম করছে।'- এ বাক্যের 'ছম ছম' অব্যয়ের দ্বিরুক্তি দ্বারা কোনটি বোঝাচ্ছে?

  • A

    ভাবের গভীরতা

  • B

    ধ্বনি ব্যঞ্জনা

  • C

    অনুভূতি

    ✓ সঠিক উত্তর
  • D

    পৌনঃপুনিকতা

প্রশ্ন 6

‘ঝন ঝন’ শব্দটি যে ধরনের দ্বিরুক্তি—

  • A

    অব্যয়ের

  • B

    পদাত্মক

  • C

    ধ্বন্যাত্মক

    ✓ সঠিক উত্তর
  • D

    ক্রিয়ার

প্রশ্ন 7

নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ?

  • A

    অল্পসল্প

  • B

    চুপচাপ

  • C

    টসটস

    ✓ সঠিক উত্তর
  • D

    হাতেহাতে

প্রশ্ন 8

ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি?

  • A

    ঘুম ঘুম

  • B

    ধারধোর

  • C

    চকচক

    ✓ সঠিক উত্তর
  • D

    পর পর

ধ্বন্যাত্মক দ্বিত্ব:

কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষে এই ধরনের ধ্বনি তৈরি হয়। ঠন শব্দটি পরপর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়। যেমন - সাঁ করে তির ছুটে যায়, সাঁ সাঁ করে তিরগুলো ছুটে যাচ্ছে, সাঁ সাঁ সাঁ করে অসংখ্য তির চারদিকে ছুটে গেল। অনেক সময়ে কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধ্বন্যাত্মক দ্বিত্ব তৈরি হয়। যেমন- ফোড়া টনটন করে, গা ছমছম করে। কয়েকটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:

কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, খুটুর-খুটুর, টুং টুং, ঠুক ঠুক, ধূপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চকচক, জ্বলজ্বল, ঝমঝম, টসটস, থকথকে, ফুসুর ফুসুর, ভটভট, শোঁ শোঁ, হিস হিস।

প্রশ্ন 9

ধ্বন্যাত্মক দ্বিত্ব শব্দের উদাহরণ কোনটি?

  • A

    ঝাল-টাল

  • B

    কেক-টেক

  • C

    ঝমঝম

    ✓ সঠিক উত্তর
  • D

    নরম-সরম

প্রশ্ন 10

'ছেলেটিকে চোখে চোখে রেখো'-এ বাক্যে 'চোখে চোখে' দ্বিরুক্ত শব্দ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • A

    সতর্কতা

    ✓ সঠিক উত্তর
  • B

    ভাবের প্রগাঢ়তা

  • C

    কালের বিস্তার

  • D

    আধিক্য

প্রশ্ন 11

‘থেকে থেকে শিশুটি কাঁদছে।' দ্বিরুক্ত পদ কোনটি বোঝায়?

  • A

    ভাবের প্রগাঢ়তা

  • B

    স্বল্পকাল স্থায়ী

  • C

    কালের বিস্তার

    ✓ সঠিক উত্তর
  • D

    অনুরূপ কিছু

প্রশ্ন 12

‘ছেলেটাকে চোখে চোখে রাখো।'— এখানে ‘চোখে চোখে' কোন শব্দদ্বিত্ব?

  • A

    বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত

    ✓ সঠিক উত্তর
  • B

    অনুকার দ্বিত্ব

  • C

    ধ্বন্যাত্মক দ্বিত্ব

  • D

    সাধারণ দ্বিত্ব

প্রশ্ন 13

নিচের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?

  • A

    খপাখপ

  • B

    সুরে সুরে

  • C

    কবি কবি

  • D

    চাকর-বাকর

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 14

'ঘরে ঘরে' লেখাপড়া হচ্ছে। ঘরে ঘরে কীসের দ্বিরুক্তি?

  • A

    শব্দের

  • B

    অব্যয়ের

  • C

    পদের

    ✓ সঠিক উত্তর
  • D

    ধ্বন্যাত্মকের

প্রশ্ন 15

দ্বিরুক্ত শব্দ কীরূপ অর্থ প্রকাশ করে?

  • A

    অভিন্ন

  • B

    সংকুচিত

  • C

    ভিন্নতর

  • D

    সম্প্রসারিত

    ✓ সঠিক উত্তর

দ্বিরুক্ত শব্দ

সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।

এই অধ্যায়ে আরও 22+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো